‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই; ন্যায়বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দিই এবং দায়মুক্তির অবসান ঘটাই’—এই স্লোগানকে সামনে রেখে বরগুনার আমতলীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে।
এ উপলক্ষে বেসরকারি সংস্থা এনএসএসের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় শহরের ডাকবাংলো চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালির উদ্বোধন করেন মহিলা বিষয়ক অধিদপ্তর, বরগুনার উপপরিচালক রূপ কুমার পাল। এ সময় উপস্থিত ছিলেন এনএসএসের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, আমতলী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমনসহ এনএসএসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
র্যালিতে রং-বেরঙের ব্যানার ও ফেস্টুন নিয়ে শতাধিক নারী-পুরুষ ও যুব সদস্য অংশগ্রহণ করেন।









