• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, November 24, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home আমতলী

সাগরজলে পুণ্যস্নান: সম্প্রীতির মেলায় মুখর তালতলীর শুভসন্ধ্যা সৈকত

হায়াতুজ্জামান মিরাজ, আমতলী

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 24, 2026
in আমতলী
0
সাগরজলে পুণ্যস্নান: সম্প্রীতির মেলায় মুখর তালতলীর শুভসন্ধ্যা সৈকত
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বরগুনা জেলার তিনটি প্রধান নদী পায়রা, বলেশ্বর ও বিষখালীর মোহনার কাছেই বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশি। এক পাশে সবুজের সমারোহ, অন্য পাশে ঢেউয়ের অবিরাম ছন্দ। সেই সাগরপাড়ের নির্জন সৈকতই একদিন হয়ে উঠেছিল রাস উৎসবের মিলনমেলা। বরগুনার তালতলীর শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে এই আয়োজনের পেছনে রয়েছে ভ্রমণসেবা প্রতিষ্ঠান জলতরুণীর এক দশকের উদ্যোগ।

 

আরো পড়ুন

আমতলীতে ছেলে হত্যার বিচার চেয়ে মায়ের সংবাদ সম্মেলন

আমতলীতে ঘুষের ১ লাখ টাকাসহ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আটক

সোমবার (২৩ নভেম্বর) রাত থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে সৈকতসংলগ্ন এলাকায়। তালতলী শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে কীর্তন ও ধর্মীয় আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে সূর্যের আলো ফোটার আগেই সৈকতে জড়ো হতে থাকেন শত শত পুণ্যার্থী। ব্রহ্মমুহূর্তে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উলুধ্বনি ও প্রার্থনায় মুখর হয়ে ওঠে সাগরপাড়।

 

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পুণ্যার্থীরা সূর্যদেবকে প্রণাম জানিয়ে সাগরে নামেন পুণ্যস্নানে। কেউ পুণ্যলাভের আশায়, কেউবা পরলোকগত স্বজনদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন। মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে গঙ্গাদেবীর উদ্দেশে অর্ঘ্য নিবেদন করেন তাঁরা। ধর্মীয় বিশ্বাস, ভক্তি আর সাগরের ঢেউ মিলেমিশে তৈরি করে এক অন্যরকম আবহ।

 

তবে শুভসন্ধ্যার রাস উৎসব এখন আর শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নেই। পুণ্যার্থীদের পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষ, দর্শনার্থী ও পর্যটকদের উপস্থিতিতে এটি পরিণত হয়েছে এক সর্বজনীন লোকজ উৎসবে। রাসমেলাকে ঘিরে ধর্মীয় অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনও অনুষ্ঠিত হয়।

 

এই উৎসব আয়োজনে জলতরুণীর সম্পৃক্ততা এক দিনের নয়। ভ্রমণসেবা প্রতিষ্ঠানটি গত ১০ বছর ধরে শুভসন্ধ্যা সৈকতে রাস উৎসবের আয়োজন করে আসছে। পর্যটন সম্ভাবনাময় এই সৈকতকে ঘিরে স্থানীয় ঐতিহ্য ও ধর্মীয় সংস্কৃতির পরিচিতি ছড়িয়ে দেওয়াই তাদের উদ্যোগের অন্যতম লক্ষ্য।

 

রাস উৎসব কমিটির সভাপতি রতন বিশ্বাস বলেন, এবারও শত শত নারী-পুরুষ পুণ্যস্নানে অংশ নিতে শুভসন্ধ্যা সৈকতে এসেছেন। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় উৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

 

প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সঙ্গে ধর্মীয় বিশ্বাস ও লোকজ সংস্কৃতির এমন মেলবন্ধন শুভসন্ধ্যা সৈকতকে দিয়েছে আলাদা পরিচিতি। দশ বছর ধরে জলতরুণীর উদ্যোগে আয়োজিত এই উৎসব এখন স্থানীয় মানুষের পাশাপাশি দূরদূরান্তের পর্যটকদের কাছেও পরিচিত একটি আয়োজন। সাগরের ঢেউয়ের মতোই প্রতিবছর ছড়িয়ে পড়ছে এই উৎসবের পরিসর।

আরও পড়ুন

আমতলীতে ছেলে হত্যার বিচার চেয়ে মায়ের সংবাদ সম্মেলন
আমতলী

আমতলীতে ছেলে হত্যার বিচার চেয়ে মায়ের সংবাদ সম্মেলন

November 24, 2026
2
আমতলীতে ঘুষের ১ লাখ টাকাসহ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আটক
আমতলী

আমতলীতে ঘুষের ১ লাখ টাকাসহ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আটক

November 23, 2026
2
আমতলী

আমতলীতে লকডাউন সমর্থনে ককটেল বিস্ফোরণ; বাস ভাঙচুরের ঘটনায় ১২ জন আটক

November 19, 2026
4
বয়স ও শিক্ষাগত যোগ্যতা জালিয়াতি করে গ্রাম পুলিশের চাকরি: নিয়োগ বাতিলের দাবিতে অভিযোগ
আমতলী

বয়স ও শিক্ষাগত যোগ্যতা জালিয়াতি করে গ্রাম পুলিশের চাকরি: নিয়োগ বাতিলের দাবিতে অভিযোগ

November 17, 2026
7
আমতলীর ১৫২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০১টিতেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে পাঠদান
আমতলী

আমতলীর ১৫২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০১টিতেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে পাঠদান

November 16, 2026
4
আমতলীতে ইউনিয়ন পরিষদ প্রশাসকের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের অনাস্থা
আমতলী

আমতলীতে ইউনিয়ন পরিষদ প্রশাসকের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের অনাস্থা

November 15, 2026
2
Next Post
পঞ্চগড়ে লিগ্যাল এইডের বড় সাফল্য: একদিনেই মিটল ৭ বিরোধ

পঞ্চগড়ে লিগ্যাল এইডের বড় সাফল্য: একদিনেই মিটল ৭ বিরোধ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

November 21, 2026
5

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
12
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
18
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In