• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, November 24, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home আমতলী

আমতলীতে ছেলে হত্যার বিচার চেয়ে মায়ের সংবাদ সম্মেলন

হায়াতুজ্জামান মিরাজ, আমতলী

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 24, 2026
in আমতলী
0
আমতলীতে ছেলে হত্যার বিচার চেয়ে মায়ের সংবাদ সম্মেলন
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আরো পড়ুন

আমতলীতে ঘুষের ১ লাখ টাকাসহ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আটক

আমতলীতে লকডাউন সমর্থনে ককটেল বিস্ফোরণ; বাস ভাঙচুরের ঘটনায় ১২ জন আটক

বরগুনার আমতলীতে ছেলে হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে হতভাগ্য বৃদ্ধ মা উম্মে কুলসুম বেগম। গত ৮টি বছর পেরিয়ে গেলেও এখনো ছেলে হত্যার বিচার পাইনি সন্তানহারা ওই মা। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে ওই অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন সন্তানহারা বৃদ্ধা মা উম্মে কুলসুম বেগম। সংবাদ সম্মেলনে তিনি তার ছেলে হত্যায় যারা জড়িত সেই সকল খুনিদের গ্রেফতার, বিচার ও ফাঁসির দাবি করেন।লিখিত বক্তব্যে মা উম্মে কুলসুম বেগম উল্লেখ করেন, ৮ বছর পূর্বে গত ১০/০৪/২০১৮ তারিখে উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের চাউলা বাজারে বসে রাতের আঁধারে একই ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক, মৃত আবুল কালাম মুন্সি ছেলে আবু ইউসুফকে আওয়ামী সন্ত্রাসীরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। ওই হত্যার মাস্টারমাইন্ড ঢাকায় বসবাসরত স্থানীয় বাসিন্দা মো. মোশাররফ হোসেন হিরু। তিনি একাধিকবার আবু ইউসুফকে হত্যার হুমকি দিয়েছিলেন। এমন অভিযোগে তার বিরুদ্ধে ২০১৩ সালে আমতলী থানার একটি সাধারণ ডায়েরী করা হয়েছিলো। জিডি নং ১৬৫, তারিখ- ০৫/১১/২০১৩ইংরেজী। এরপর গত ১০/০৪/২০১৮ তারিখে মো. মোশাররফ হোসেন হিরু নেপথ্যে থেকে স্থাণীয় নিজাম উদ্দিন তালুকদার, জাফর হোসেন হাওলাদার, মনির, রফিক, খোকন, সেন্টু, মিজানুর রহমান, রিপন, রুবেল, লিয়ন গাজী, সহিদুল ইসলামসহ আরো অনেক আওয়ামী সন্ত্রাসীরা একত্রিত হয়ে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু ইউসুফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। ওই হত্যা মামলায় মো. মোশাররফ হোসেন হিরুকে মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করে ওই হত্যা মামলার এজাহারভুক্ত ১৮ নম্বর আসামি করা হয়েছে। মা উম্মে কুলসুম বেগম কান্না কণ্ঠে বলেন, আমার ছেলে হত্যার ৮ বছর পেরিয়ে গেছে। আমি আমার ছেলের খুনিদের বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরেও তৎকালীন ফ্যাসিস্ট হাসিনার আমলে কোন বিচার পাইনি। আমি উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আমার ছেলে হত্যায় মোঃ মোশাররফ হোসেন হিরুসহ যারাই জড়িত তাদের গ্রেপ্তার, বিচার, খুনীদের ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে আরো বলেন, আপনারা এই সন্তানহারা মায়ের আর্তনাদ ও বিচারের দাবি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও দেশবাসীর নিকট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। আর যাতে আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়। আর যেন কাউকে আমার মতো সন্তানহারা হয়ে বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরতে না হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা যুবদলের সভাপতি মো. কবির উদ্দিন ফকির আঠারোগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ফারুক হোসেন মৃধা, সাবেক সদস্য সচিব ডাঃ মো. জসিম উদ্দিন ও সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাঈনুদ্দিন মামুন শিকদার, উপজেলা যুবদলের সদস্য নিজাম উদ্দিন আহম্মেদ, নিহত আবু ইউসুফের ভাই ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নূর সাঈদসহ বিভিন্ন সংবাদ কর্মীরা।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আরও পড়ুন

আমতলীতে ঘুষের ১ লাখ টাকাসহ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আটক
আমতলী

আমতলীতে ঘুষের ১ লাখ টাকাসহ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আটক

November 23, 2026
2
আমতলী

আমতলীতে লকডাউন সমর্থনে ককটেল বিস্ফোরণ; বাস ভাঙচুরের ঘটনায় ১২ জন আটক

November 19, 2026
4
বয়স ও শিক্ষাগত যোগ্যতা জালিয়াতি করে গ্রাম পুলিশের চাকরি: নিয়োগ বাতিলের দাবিতে অভিযোগ
আমতলী

বয়স ও শিক্ষাগত যোগ্যতা জালিয়াতি করে গ্রাম পুলিশের চাকরি: নিয়োগ বাতিলের দাবিতে অভিযোগ

November 17, 2026
7
আমতলীর ১৫২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০১টিতেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে পাঠদান
আমতলী

আমতলীর ১৫২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০১টিতেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে পাঠদান

November 16, 2026
4
আমতলীতে ইউনিয়ন পরিষদ প্রশাসকের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের অনাস্থা
আমতলী

আমতলীতে ইউনিয়ন পরিষদ প্রশাসকের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের অনাস্থা

November 15, 2026
2
আমতলী এলজিইডি’র হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন
আমতলী

আমতলী এলজিইডি’র হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন

November 15, 2026
4

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

November 21, 2026
5
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
12
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
18
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In