• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, October 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী মির্জাগঞ্জ

মির্জাগঞ্জে হাসপাতাল সড়কের বেহাল অবস্থা, দুর্ভোগে রোগীরা

উত্তম গোলদার মির্জাগঞ্জ,পটুয়াখালী

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 20, 2026
in মির্জাগঞ্জ
0
মির্জাগঞ্জে হাসপাতাল সড়কের বেহাল অবস্থা, দুর্ভোগে রোগীরা

oplus_0

0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কোথাও গর্ত, কোথাও ইটের জোড়াতালি। পায়ে হেঁটে চলাচলই দায়, আর গাড়ি চলে হেলেদুলে। কিছু স্থানে আরসিসি ঢালাই থাকলেও কোথাও ইট-বালুর অস্তিত্ব নেই। সড়কজুড়ে জমে থাকা পানিতে সড়ক দেখাই যায় না। উপজেলা পরিষদ গেটসংলগ্ন এলাকা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন হাজারো রোগী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা। তবে হাসপাতাল সড়কটি কবে সংস্কার করা হয়েছে, তা অনেকেরই জানা নেই। ফলে ভাঙাচোরা ও জরাজীর্ণ সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের।

এ সড়কের পাশেই এবং হাসপাতালসংলগ্ন এলাকায় নির্মিত হচ্ছে উপজেলার মডেল মসজিদ। মসজিদ নির্মাণের মালামাল পরিবহনের কারণে সড়কের অবস্থা আরও করুণ হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা।

আরো পড়ুন

মির্জাগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

মির্জাগঞ্জ হাসপাতালে ঠাঁই নেই, মেঝেতে চলছে চিকিৎসা

হাসপাতালের সামনে একটি সেফটি ট্যাংকের ময়লা পানি বের হয়ে সড়কে গড়িয়ে পড়ছে। রোগী ও পথচারীরা বাধ্য হয়ে ওই পানি মাড়িয়ে চলাচল করছেন। এতে রোগবালাই আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দুর্গন্ধ কমাতে সেখানে ব্লিচিং পাউডার ছিটিয়ে রাখা হয়েছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

জানা যায়, মির্জাগঞ্জের মানুষের চিকিৎসাসেবার প্রধান আশ্রয়স্থল উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল। প্রতিদিন প্রায় তিন শতাধিক রোগীসহ হাজারো মানুষের যাতায়াত হয় এখানে। কিন্তু হাসপাতালে যাতায়াতের সড়কটির অবস্থা বেহাল। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও পথচারীদের।

শুধু সড়ক নয়, হাসপাতালের প্রবেশপথও ময়লা পানিতে ঝুঁকিপূর্ণ হয়ে আছে। সড়কের ঢালাই উঠে রড বের হয়ে থাকায় প্রবেশপথটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনরা।

রোগী ও তাঁদের স্বজনরা বলেন, হাসপাতালে যাতায়াতের সড়কের যে অবস্থা, তাতে ঝাঁকুনিতে রোগী আরও অসুস্থ হয়ে পড়েন। বিশেষ করে বয়স্ক ও প্রসূতিদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

সড়কটির বেহাল দশা চললেও তা মেরামতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

হাসপাতাল এলাকার বাসিন্দা মো. মনিরুল ইসলাম বলেন, ‘শুধু হাসপাতাল নয়, এখানে একাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। প্রতিদিন হাজার হাজার রোগীসহ সাধারণ মানুষ এই পথে যাতায়াত করেন। কিন্তু সড়কটির এমন অবস্থা যে, এতে চলাচল করতে গিয়ে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়েন।’

গতকাল মঙ্গলবার হাসপাতাল চত্বরে গিয়ে দেখা গেছে, হাসপাতালের প্রবেশপথের সড়কের ঢালাই উঠে রড বের হয়ে আছে। হাসপাতালে প্রবেশকারী মানুষের পায়ে আঘাত লেগে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। হাসপাতালের দক্ষিণ-পশ্চিম পাশের সীমানাপ্রাচীরও ভেঙে পুকুরে পড়ে আছে।

একটি ক্লিনিকে চিকিৎসা নিতে আসা উত্তম কুমার বলেন, ‘আমার মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছি। কিন্তু সড়কের এমন অবস্থার কারণে আনা-নেওয়া করতে ঝুঁকি নিয়ে চলতে হয়। পাশাপাশি বৃষ্টির পানি জমে থাকায় সড়কে চলাচল করা দায় হয়ে পড়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ‘মেয়েকে হাসপাতালে ভর্তি করিয়েছি। ভর্তি রোগীদের বাইরে থেকেও ওষুধ কিনতে হয়। দিনে কয়েকবার বাইরে যাওয়া-আসা করতে হয়। কিন্তু সড়কে হেঁটে চলাচল করা দায় হয়ে পড়েছে। হাসপাতালের প্রবেশপথে ট্যাংক থেকে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি বের হচ্ছে। এতে রোগজীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।’

মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা জানান, হাসপাতালে প্রবেশের সড়কটি খুবই ঝুঁকিপূর্ণ। কর্মকর্তা-কর্মচারীসহ সব ধরনের রোগীকে এ সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার বা উন্নয়ন করা হয়নি। বিষয়টি নিয়ে স্থানীয় কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হয়েছে।

তিনি আরও জানান, হাসপাতালসংলগ্ন এলাকায় উপজেলার মডেল মসজিদ নির্মাণের কাজ চলছে। এতে মালামাল পরিবহনের কারণে সড়কের আরও ক্ষতি হয়েছে। ঠিকাদারকে বলার পর কিছু কিছু অংশে ইটের খোয়া বিছিয়ে দেওয়া হয়েছিল। তাও বৃষ্টিতে ধুয়ে গেছে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. আতিকুর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সড়কটির অবস্থা বেহাল। মেইনটেন্যান্সের মাধ্যমে সড়কটির কাজ অতি শিগগিরই শুরু হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল জানান, মির্জাগঞ্জের হাসপাতাল সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কটি যাতায়াতের উপযোগী করতে উদ্যোগ নেওয়া হয়েছে। বরাদ্দ পেলেই সড়কটির কাজ শুরু করা সম্ভব হবে।

আরও পড়ুন

মির্জাগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
পটুয়াখালী

মির্জাগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

October 1, 2026
3
মির্জাগঞ্জ হাসপাতালে ঠাঁই নেই, মেঝেতে চলছে চিকিৎসা
পটুয়াখালী

মির্জাগঞ্জ হাসপাতালে ঠাঁই নেই, মেঝেতে চলছে চিকিৎসা

September 28, 2026
11
মির্জাগঞ্জে বিএনপির “সুধী সমাবেশ ” অনুষ্ঠিত
পটুয়াখালী

মির্জাগঞ্জে বিএনপির “সুধী সমাবেশ ” অনুষ্ঠিত

September 27, 2026
12
মির্জাগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠন
পটুয়াখালী

মির্জাগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠন

September 21, 2026
33
মির্জাগঞ্জে প্রবাসীর বসতঘর আগুনে পুড়ে ছাই
পটুয়াখালী

মির্জাগঞ্জে প্রবাসীর বসতঘর আগুনে পুড়ে ছাই

September 12, 2026
8
প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির আবির
পটুয়াখালী

প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির আবির

September 3, 2026
27
Next Post
কাউখালীতে নৌ পুলিশের ওপর সংঘবদ্ধ হামলা, ছুরিকাঘাতে কনস্টেবল গুরুতর আহত

কাউখালীতে নৌ পুলিশের ওপর সংঘবদ্ধ হামলা, ছুরিকাঘাতে কনস্টেবল গুরুতর আহত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In