পটুয়াখালীর মির্জাগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা মো. আবু সালেহ এবং গীতা পাঠ করেন ঝুমুর রানী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন সমাজকর্মী মো. হাবিবুর রহমান।
আলোচনা সভায় বক্তারা প্রবীণদের অধিকার, মর্যাদা, সামাজিক নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সমাজ গঠনে প্রবীণদের অবদানের কথা স্মরণ করে তাঁদের প্রতি পরিবার ও সমাজের সর্বস্তরে আরও যত্নশীল ও সহমর্মী হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আহমেদ অশ্রু, সাবেক ইউপি সদস্য মো. আ. করিম, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, একতা বহুমুখী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. কাওছার আহমেদ, সাংবাদিক জিয়াউর রহমান, আয়াতুল্লাহ সুজন জোমাদ্দারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রবীণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।









