পটুয়াখালীর মির্জাগঞ্জের বিএনপির “সুধী সামাবেশ ” ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষধ মাঠ দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এয়ার ভাইস মার্শাল (অবঃ)
আলতাফ হোসেন চৌধুরী।
৪নং দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আওলাদ হোসেন হাওলাদার এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন,
উপজেলা বিএনপির সাবেক যুগ্গ সাধারন সম্পাদক মোঃ নুর হোসেন মৃধা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ফরাজী,সহ-সভাপতি এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ আনোয়ার হোসেন সিকদার,মোঃ আমিনুল ইসলাম খোকন,জেলা বিএনপির সাবেক সদস্য মোঃ ফিরোজ আলম গোলদার, এ্যাডভোকেট মোঃ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্গ সাধারন সম্পাদক মোঃ রুবেল হোসেন মৃধা, যুবদলের সাধারণ সম্পাদক মোঃ গাজী আতাউর রহমান, উপজেলা বিএনপির,ছাত্রদলের সভাপতি মোঃ আবুল বাসার মোকলেচসহ ছাত্র দল,যুবদল,শ্রমিকদল,মহিলাদলের নেতৃবিন্দ উপস্থিত ছিলেন। সুধী সমাবেশে প্রধান অতিথি বলেন, বিএনপির দলের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে। কোনো বিভেদ নয়, সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের স্বার্থে কাজ করতে হবে।’ এ সময় তিনি এলাকার উন্নয়ন নিয়েও বক্তব্য দেন। স্থানীয় জনগণের কল্যাণে উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন
#








