• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, November 23, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী গলাচিপা

২০ বছর ধরে বিদ্যালয়ে অনিয়মিত শিক্ষক, ক্লাস না করেই বেতন উত্তোলনের অভিযোগ—নীরব কর্তৃপক্ষ

রাকিব হোসেন

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 23, 2026
in গলাচিপা, পটুয়াখালী
0
২০ বছর ধরে বিদ্যালয়ে অনিয়মিত শিক্ষক, ক্লাস না করেই বেতন উত্তোলনের অভিযোগ—নীরব কর্তৃপক্ষ
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

 

 

আরো পড়ুন

পটুয়াখালীর সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন :তথ্যপ্রযুক্তির সংযোগস্থল

বগা সেতু হলে বদলে যাবে দক্ষিণবঙ্গের যোগাযোগ চিত্র:ড. শফিকুল ইসলাম মাসুদ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার দক্ষিণ চর বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিষয়ের সিনিয়র শিক্ষক মো. আলতাফ হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না হওয়া এবং শ্রেণিকক্ষে পাঠদান না করেই বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রায় ২০ বছর ধরে তিনি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থেকেও সরকারি বেতন-ভাতা গ্রহণ করছেন। তাঁর অনুপস্থিতির কারণে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, মো. আলতাফ হোসেন ১৯৯৭ সালের ১৫ এপ্রিল দক্ষিণ চর বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন। পরবর্তী সময়ে ২০০০ সালের ১ এপ্রিল তিনি এমপিওভুক্ত হন। তবে অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে তিনি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না। কয়েক বছর ধরে তাঁর পরিবর্তে অন্য ব্যক্তিদের দিয়ে শ্রেণিকক্ষে পাঠদান করানোর অভিযোগও রয়েছে।

একাধিক শিক্ষার্থীর অভিযোগ, ওই শিক্ষক মাসে মাত্র দুই থেকে তিন দিন বিদ্যালয়ে আসেন। তিনি নিয়মিত ক্লাস নেন না। বিষয়টি নিয়ে একাধিকবার প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শিক্ষার্থীদের ভাষ্য, প্রধান শিক্ষক তাঁদের জানিয়েছেন, ওই শিক্ষক অন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানেও দায়িত্ব পালন করেন। এ কারণে তিনি নিয়মিত বিদ্যালয়ে আসতে পারেন না।

অভিযোগ রয়েছে, শুধু ওই শিক্ষকই নন, তাঁর অনুপস্থিতিকে কেন্দ্র করে বিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষকের নিয়মিত উপস্থিতি ও পাঠদান নিয়েও প্রশ্ন উঠেছে। তাঁদের কেউ কেউ নাকি যুক্তি দেখান, আলতাফ স্যার নিয়মিত বিদ্যালয়ে না এলে তাঁরা কেন নিয়মিত আসবেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এদিকে গলাচিপা উপজেলার রতনদিতালতলী ইউনিয়নের মেম সাহেব নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ২০০৫ সাল থেকে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আলতাফ হোসেন। প্রতিষ্ঠানটি নন-এমপিওভুক্ত হলেও সেখানেও তাঁর নিয়মিত উপস্থিতি নিয়ে অভিযোগ উঠেছে।

দক্ষিণ চর বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক মো. লোকমান মুন্সি অভিযোগ করে বলেন, “আলতাফ মাস্টারের বেতনের টাকা প্রধান শিক্ষক ভাগ নেন । তাঁকে সুযোগ-সুবিধা দিয়ে আসছেন, অথচ তিনি নিয়মিত ক্লাস করেন না। প্রধান শিক্ষক হয়েও তিনি একজন কেরানিকে সঙ্গে নিয়ে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে ১১টার দিকে বিদ্যালয়ে আসেন। তাঁর ইচ্ছামতো ক্লাস পরিচালিত হয়। আবার দুপুর ১টা থেকে দেড়টার মধ্যেই বিদ্যালয় ছুটি দিয়ে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের লেখাপড়া হচ্ছে না।

এ বিষয়ে আমাদের কয়েকবার সভায় ডাকা হয়েছে। আমরা বিষয়গুলো তুলে ধরে প্রতিবাদ জানিয়েছি। কিন্তু তাঁরা কোনো গুরুত্ব দেননি। শুধু ‘করব, করব’ বলে আশ্বাস দিয়ে যাচ্ছেন, বাস্তবে কোনো ব্যবস্থা নিচ্ছেন না।”

এলাকাবাসী মো. আইয়ুব সরদার বলেন, “বিদ্যালয়ের শিক্ষক আলতাফ হোসেন ২০০০ সাল থেকে বেতন-ভাতা উত্তোলন করছেন বলে জানতে পেরেছি। কিন্তু গত চার-পাঁচ বছরে তাঁকে বিদ্যালয়ে ক্লাস করতে বা নিয়মিত আসতে দেখিনি। তিনি বিদ্যালয়ে উপস্থিত না থেকেও কীভাবে বেতন উত্তোলন করছেন এবং কে তাঁর বেতনের কাগজে স্বাক্ষর করছেন, তা জানতে চাই।”

এলাকাবাসী মো. সোহেল মুন্সি বলেন, আলতাফ মাস্টার ১৯৯৭ সালে নিয়োগ পেয়েছেন বলে জানি। তবে তাঁকে নিয়মিত বিদ্যালয়ে এসে ক্লাস নিতে দেখা যায় না। বছরে মাত্র এক-দুইবার আসা-যাওয়া করেন। প্রধান শিক্ষকের সঙ্গে তাঁর যোগসাজশ রয়েছে বলেও আমাদের ধারণা। এ কারণেই তিনি নিয়মিত বিদ্যালয়ে না এসেও এমন সুযোগ পাচ্ছেন।”

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ইয়াকুব হোসেন বলেন, “আলতাফ স্যার ক্লাস নেন না। ১০ হাজার টাকা দিয়ে জব্বারকে দিয়ে ক্লাস করিয়েছেন। এরপর জাকারিয়াকে দিয়ে ক্লাস করিয়েছেন। বর্তমানে তাঁর পরিবর্তে কেউ ক্লাস নেন না। তাঁর দেখাদেখি আরও দুইজন শিক্ষকও একই ধরনের অনিয়ম করতে চাচ্ছেন এবং নিয়মিত ক্লাস নিচ্ছেন না। তাঁদের যুক্তি, তিনি (আলতাফ স্যার) ক্লাস না নিলে তাঁরা কেন ক্লাস নেবেন? আলতাফ স্যারকে এ বিষয়ে কিছু বলাও যায় না। তিনি সবাইকে অপমানজনক কথা বলেন। মাঝেমধ্যে বিদ্যালয়ে এসে একসঙ্গে হাজিরা খাতায় স্বাক্ষর করেন।”

অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেমায়েত উদ্দিন বলেন, “আলতাফ হোসেন আসেন, তবে তিনি অন্য একটি প্রতিষ্ঠানে কাজ করছেন। সেটি নিয়ে কিছুটা দৌড়াদৌড়ি করছেন। এ কারণে মাঝেমধ্যে তাঁর আসা হয় না। তবে নির্দিষ্ট করে মাসে কত দিন আসেন, তা আমার জানা নেই। হাজিরা খাতা দেখে বিষয়টি বলতে হবে।”

আলতাফ হোসেনের বেতনের অর্ধেক নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি তাঁর বেতনের অর্ধেক নিই—এমন অভিযোগ কে করেছে? আচ্ছা, ঠিক আছে, এ ব্যাপারে আপনার সঙ্গে পরে কথা বলব।”

বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ মো. কবির হোসেন বলেন, “তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অনেকবার চেষ্টা করেছি। কিন্তু তিনি খুব দৃঢ় লোক, তাঁকে বোঝানো যায় না। তিনি একেক সময় একেক দলের ছত্রছায়ায় এই কাজ করেন। আমরা বিভিন্ন ধরনের কথা বললে তিনি দলের প্রভাব খাটান। অনেকবার চেষ্টা করেছি, কিন্তু তাঁর কাছে আমরা অসহায়। অফিসিয়ালিভাবে অনেকবার জানানো হয়েছে। আমি নিজেও তাঁকে বারবার বলেছি। তিনি আসবেন বলে অঙ্গীকার করেন, কিন্তু আসেন না। অনেক বছর ধরে এমন চলছে। আমি দুই দফায় অ্যাডহক কমিটির সভাপতি থাকাকালে তাঁকে অনেকবার চিঠিও দিয়েছি।”

অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক মো. আলতাফ হোসেন বলেন, “এটা সম্পূর্ণ মিথ্যা। আমার দুই সন্তান বর্তমানে হাসপাতালে আছে। এ কারণে আমি অক্টোবরে ছুটি নিয়েছি। কমিটি নিয়ে এখানে কিছু ঝামেলা আছে। তবে অন্য কোনো দলের সঙ্গে আঁতাত করে স্কুলে না যাওয়ার অভিযোগ সত্য নয়। মেম সাহেব বিদ্যালয়ে সময় দিই, এটা সত্য কথা। মাদ্রাসায় সময় দিই। সাকিব, তোমার সঙ্গে আমি সাক্ষাতে কথা বলব। এ বিষয়ে আর কিছু বলতে চাই না।”

এ বিষয়ে গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শহিদুল ইসলাম জানান, এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় একই সঙ্গে অন্য একটি নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা কিংবা সেখানে সময় দেওয়া বিধিসম্মত নয়। বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

পটুয়াখালীর সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন :তথ্যপ্রযুক্তির সংযোগস্থল
পটুয়াখালী

পটুয়াখালীর সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন :তথ্যপ্রযুক্তির সংযোগস্থল

November 23, 2026
6
বগা সেতু হলে বদলে যাবে দক্ষিণবঙ্গের যোগাযোগ চিত্র:ড. শফিকুল ইসলাম মাসুদ
পটুয়াখালী

বগা সেতু হলে বদলে যাবে দক্ষিণবঙ্গের যোগাযোগ চিত্র:ড. শফিকুল ইসলাম মাসুদ

November 23, 2026
4
গলাচিপায় এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় নিষিদ্ধ, ফেরতের নির্দেশ ইউএনওর
গলাচিপা

গলাচিপায় এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় নিষিদ্ধ, ফেরতের নির্দেশ ইউএনওর

November 23, 2026
3
সাংবাদিক হানজালা শিহাবের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
পটুয়াখালী

সাংবাদিক হানজালা শিহাবের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

November 22, 2026
6
কলাপাড়ায় নারী ও শিশুসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় সচেতনতামূলক সভা
পটুয়াখালী

কলাপাড়ায় নারী ও শিশুসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় সচেতনতামূলক সভা

November 22, 2026
4
বদরপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ৮ সম্ভাব্য প্রার্থী
পটুয়াখালী

বদরপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ৮ সম্ভাব্য প্রার্থী

November 22, 2026
9

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
18
নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

November 21, 2026
3

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
12
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In