পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ বাহাদুর খান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত বাহাদুর খান গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
তার বাবার নাম মোঃ সেকান্দার খান এবং মা মৃত নুর জাহান বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে গলাচিপা থানার এসআই (নিঃ) সোহেল খানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া ৩ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়। এ সময় অভিযুক্ত বাহাদুর খানের বসতঘরের পেছনের বারান্দা থেকে ২০০ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় গলাচিপা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় গলাচিপা থানা পুলিশ।
গলাচিপা থানা পুলিশের এমন অভিযান কে ধন্যবাদ জানিয়েছে সুশীল সমাজ ও এলাকাবাসী।









