পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শাখায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বিজয় কৃষ্ণ শীলকে আহ্বায়ক ও পংকজ সরকারকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি আজ সোমবার (২১ সেপ্টেম্বর) অনুমোদন দিয়েছেন পটুয়াখালী জেলা
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক ও সদস্য সচিব। কমিটির অন্য সদস্যরা হলেন-সিনিয়র যুগ্ন- আহবায়ক বাবু বিদ্যাসাগর কুন্ডু(শিক্ষক) ,যুগ্ন- আহবায়ক নিখিল চন্দ্র রায়(সহকারী শিক্ষক),শিবলু সরকার (শিক্ষক),বঙ্কিমচন্দ্র হালাদার,কালু কর্মকার, তারক দাস,রতন দেবনাথ, মিঠু পোদ্দার,সুমন অধিকারী(শিক্ষক) ও সদস্য তপন চন্দ্র সাহা(শিক্ষক) সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় । এ নবগঠিত কমিটির গঠন হওয়ায় নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।









