ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে পটুয়াখালীতে জেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত।
সোমবার (৯ নভেম্বর) বিকাল ৫ টায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা বিএনপির সভাপতি জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা বিএনপির সিনিয়র নেতা সাবেক পৌর সভার মেয়র মোশতাক আহম্মেদ পিনু, জেলা বিএনপির সিনিয়র নেতা মোফাজ্জেল হোসেন খান দুলাল, জেলা বিএনপি নেতা দেলোয়ার হোসেন খান নান্নু, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আব্দুল জলিল, পৌর বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. হুমায়ুন কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, মৎস্য দলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম শাহীন, জেলা শ্রমিক দলের সভাপতি মো. জাহিদুর রহমান খান বাবু, জেলা যুবদলের নেতা মো. নুরুল আমিন লিটন গাজী, যুবদল নেতা মো. রিমানুল ইসলাম রিমু, জেলা ছাত্রদলের সভাপতি শামীম চৌধুরী, সহ-সভাপতি আল আমিন, জেলা তাঁতি দলের সভাপতি মো.শাহীন প্রমুখ।








