• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, November 9, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত বাউফল: বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

বাউফল প্রতিনিধি:

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 9, 2026
in পটুয়াখালী, বাউফল
0
হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত বাউফল: বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর বাউফলে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় বিএনপির দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া, মারধর ও পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলাও দায়ের করা হয়েছে।

 

আরো পড়ুন

জন্ম-মৃত্যু নিবন্ধনে অক্টোবরে দেশসেরা উপজেলা গলাচিপা

গলাচিপায় জেলেদের ভিজিএফ চালের মাস্টার রোলে তেলেসমতি

জানা গেছে, গত রোববার (৮ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজিত শোভাযাত্রায় এ ঘটনার সূত্রপাত। শোভাযাত্রায় ব্যানারের সামনে চলে আসেন দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলতাফ হোসেন। এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ তাঁকে ব্যানারের পেছনে যেতে বললে দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

 

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পরে ওই দিন রাতে বাউফল পৌর বাজারে আপেল মাহমুদ ফিরোজের ওপর হামলার ঘটনা ঘটে। হামলার খবর ছড়িয়ে পড়লে তাঁর সমর্থক নেতা-কর্মীরা পৌর শহরের বিভিন্ন স্থানে জড়ো হন। তবে পুলিশের তৎপরতায় রাতে বড় ধরনের কোনো সংঘাতের ঘটনা ঘটেনি।

 

এ ঘটনায় আপেল মাহমুদ ফিরোজের পক্ষ থেকে আলতাফ হোসেনের ছেলে সাদিক হোসেনসহ ১৫ জনের বিরুদ্ধে বাউফল থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

এদিকে, সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে ফিরোজের সমর্থক ও আলতাফ হোসেনের সমর্থকদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। হামলায় জড়িত সন্দেহে এক কিশোরকে মারধর করা হয়। পরে ফিরোজের এক সমর্থকও মারধরের শিকার হন। এসব ঘটনার পর বিকেলে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। পরে শতাধিক মোটরসাইকেল নিয়ে পৌর শহরে মহড়া দেন তাঁরা।

 

আপেল মাহমুদ ফিরোজ অভিযোগ করে বলেন, দাশপাড়া ইউনিয়ন যুবদল নেতা সাদিক হোসেনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁর সঙ্গে থাকা ৬০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও দাবি করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে।

 

তবে হামলার অভিযোগ অস্বীকার করে সাদিক হোসেন বলেন, বিকেলে দলীয় কর্মসূচিতে আপেল মাহমুদ তাঁর বাবার সঙ্গে অসদাচরণ করেন। রাতে এ বিষয়ে জানতে চাইলে আপেল মাহমুদ তাঁকে গালমন্দ করেন এবং একপর্যায়ে মারধরের চেষ্টা করেন। এ ছাড়া সকালে তাঁর এক কর্মীকে অপহরণের পর মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

 

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আপেল মাহমুদ ফিরোজকে উদ্ধার করে এবং তাঁর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। বর্তমানে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

 

উল্লেখ্য, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ ও দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলতাফ হোসেনের মধ্যে আগে থেকেই রাজনৈতিক বিরোধ ছিল।

আরও পড়ুন

গলাচিপা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অক্টোবরে দেশসেরা উপজেলা গলাচিপা

November 9, 2026
5
গলাচিপায় জেলেদের ভিজিএফ চালের মাস্টার রোলে তেলেসমতি
গলাচিপা

গলাচিপায় জেলেদের ভিজিএফ চালের মাস্টার রোলে তেলেসমতি

November 9, 2026
1
লাখো মানুষের স্বপ্নের ‘বগা সেতু’র আলোর মুখ দেখেনি; বছরের পর বছর ভোগান্তিতে তিন উপজেলার মানুষ
পটুয়াখালী

লাখো মানুষের স্বপ্নের ‘বগা সেতু’র আলোর মুখ দেখেনি; বছরের পর বছর ভোগান্তিতে তিন উপজেলার মানুষ

November 9, 2026
7
৭ নভেম্নর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে: পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
পটুয়াখালী

৭ নভেম্নর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে: পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

November 9, 2026
5
সিপিআইয়ের প্রধান নির্বাহীর প্রকল্প পরিদর্শন
পটুয়াখালী

সিপিআইয়ের প্রধান নির্বাহীর প্রকল্প পরিদর্শন

November 9, 2026
3
গলাচিপায় বিএনপির সাইনবোর্ড টানিয়ে ইউনিয়ন পরিষদের গোডাউন দখল
গলাচিপা

গলাচিপায় বিএনপির সাইনবোর্ড টানিয়ে ইউনিয়ন পরিষদের গোডাউন দখল

November 9, 2026
6
Next Post
লক্ষ্মীপুরে ১৫ বছর ধরে পরিত্যক্ত উপ-স্বাস্থ্যকেন্দ্র: চিকিৎসাসেবা থেকে বঞ্চিত এলাকাবাসী

লক্ষ্মীপুরে ১৫ বছর ধরে পরিত্যক্ত উপ-স্বাস্থ্যকেন্দ্র: চিকিৎসাসেবা থেকে বঞ্চিত এলাকাবাসী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
11
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In