• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, November 9, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী গলাচিপা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অক্টোবরে দেশসেরা উপজেলা গলাচিপা

মোঃ সুমন খান:

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 9, 2026
in গলাচিপা, পটুয়াখালী
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

অক্টোবর মাসে জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা হয়েছে পটুয়াখালীর গলাচিপা উপজেলা। একই সঙ্গে জেলা ক্যাটাগরিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে পটুয়াখালী। শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের ওপর এ কার্যক্রম পরিচালনা করা হয়।

নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গলাচিপা উপজেলা ১৬৩ শতাংশ কাজ করেছে। জন্ম-মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে পটুয়াখালী জেলাও। জেলায় মোট কাজ হয়েছে ১০৩.৪৫ শতাংশ।

আরো পড়ুন

গলাচিপায় জেলেদের ভিজিএফ চালের মাস্টার রোলে তেলেসমতি

লাখো মানুষের স্বপ্নের ‘বগা সেতু’র আলোর মুখ দেখেনি; বছরের পর বছর ভোগান্তিতে তিন উপজেলার মানুষ

 

সোমবার (৯ অক্টোবর) রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন) এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

 

সূত্র জানায়, জেলা ক্যাটাগরিতে জন্ম ও মৃত্যু নিবন্ধনে ১০৩.৮৩ শতাংশ কাজ করে প্রথম হয়েছে হবিগঞ্জ জেলা। এ জেলার জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৩৯৮৫ টি, তারা করেছে ৪৪০১টি। মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ছিল ১২২০টি, তারা করেছে ১১৮৬ টি। জন্ম-মৃত্যু নিবন্ধনে হবিগঞ্জ জেলার অর্জন ১০৩.৮৩ শতাংশ। জেলা পর্যায়ে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে পটুয়াখালী ও চুয়াডাঙ্গা জেলা। পটুয়াখালী জেলা ১০৩.৪৫ শতাংশ ও চুয়াডাঙ্গা জেলা ৯৪.৬২ শতাংশ কাজ করেছে।

অক্টোবর মাসে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা হয়েছে দেশসেরা। জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৪২৮টি এবং মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১১৬টি। জন্ম ও মৃত্যু নিবন্ধন গড়ে ১৬৩ শতাংশ; যেটা ছিল সারা দেশের মধ্যে শীর্ষ স্থানে। এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে আছে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা যাদের অর্জন ১৪১ শতাংশ। তৃতীয় স্থানে আছে সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর উপজেলা যাদের অর্জন ১৩৪ শতাংশ।

 

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন শুধু একটি প্রশাসনিক কার্যক্রম নয়; বরং এটি নাগরিকের আইনগত পরিচয় ও অধিকার প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি। একটি শিশুর জন্ম থেকে শুরু করে একজন নাগরিকের মৃত্যু পর্যন্ত রাষ্ট্রীয় তথ্যভান্ডারে সঠিক তথ্য সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে নির্ভুলতা, সময়ানুবর্তিতা ও সেবার মান নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘আমি এ অর্জনের সঙ্গে সম্পৃক্ত সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। বিশেষ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম পুলিশ এবং সংশ্লিষ্ট সবাইকে তাদের দায়িত্বশীল ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এ অর্জন যেন সাময়িক সাফল্যে সীমাবদ্ধ না থাকে। জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুণগত মান বজায় রাখা, শতভাগ নিবন্ধন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জন্য সেবা আরও সহজ ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় গলাচিপা উপজেলা ভবিষ্যতেও সেবার মান ও দক্ষতায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।’

 

‘দেশসেরা হওয়ায় আমি আনন্দিত। জেলা প্রশাসক স্যার ও ডিডিএলজি স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের সঠিক নির্দেশনা ও দূরদর্শিতায় এ ফলাফল সম্ভব হয়েছে।’

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

 

পটুয়াখালী স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল করতে আমরা নিয়মিত তদারকি এবং সমন্বয়ের মাধ্যমে কাজ করছি। বিশেষ করে শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করতে মাঠপর্যায়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গলাচিপা উপজেলা লক্ষ্যমাত্রার বিপরীতে ১৬৩ শতাংশ অর্জন করে দেশসেরা হওয়া এবং পটুয়াখালী জেলা ১০৩ দশমিক ৪৫ শতাংশ অর্জন করে দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। এ অর্জনের পেছনে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে আমরা কাজ করে যাব।’

 

উল্লেখ্য, গত জুলাই মাসে জন্ম-মৃত্যু নিবন্ধনে গলাচিপা প্রথমবারের মতো দেশসেরা হয়। এপ্রিল-আগস্ট টানা ৪ মাসে জন্ম-মৃত্যু নিবন্ধনে গলাচিপা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক বরিশাল বিভাগের সেরা ইউএনও হয়েছিলেন। জন্ম-মৃত্যু নিবন্ধনে কার্যক্রমে ২০২৪-২০২৫ অর্থবছরে দুমকী উপজেলা বর্ষসেরা উপজেলার কৃতিত্ব অর্জন করেছিল আর বর্ষসেরা ইউএনও হয়েছিলেন দুমকী উপজেলার তৎকালীন ইউএনও আবুজর মো. ইজাজুল হক।

আরও পড়ুন

গলাচিপায় জেলেদের ভিজিএফ চালের মাস্টার রোলে তেলেসমতি
গলাচিপা

গলাচিপায় জেলেদের ভিজিএফ চালের মাস্টার রোলে তেলেসমতি

November 9, 2026
1
লাখো মানুষের স্বপ্নের ‘বগা সেতু’র আলোর মুখ দেখেনি; বছরের পর বছর ভোগান্তিতে তিন উপজেলার মানুষ
পটুয়াখালী

লাখো মানুষের স্বপ্নের ‘বগা সেতু’র আলোর মুখ দেখেনি; বছরের পর বছর ভোগান্তিতে তিন উপজেলার মানুষ

November 9, 2026
7
৭ নভেম্নর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে: পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
পটুয়াখালী

৭ নভেম্নর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে: পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

November 9, 2026
5
হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত বাউফল: বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
পটুয়াখালী

হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত বাউফল: বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

November 9, 2026
5
সিপিআইয়ের প্রধান নির্বাহীর প্রকল্প পরিদর্শন
পটুয়াখালী

সিপিআইয়ের প্রধান নির্বাহীর প্রকল্প পরিদর্শন

November 9, 2026
3
গলাচিপায় বিএনপির সাইনবোর্ড টানিয়ে ইউনিয়ন পরিষদের গোডাউন দখল
গলাচিপা

গলাচিপায় বিএনপির সাইনবোর্ড টানিয়ে ইউনিয়ন পরিষদের গোডাউন দখল

November 9, 2026
6

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
11
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In