• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, November 5, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী গলাচিপা

গলাচিপায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নিরসনে আকন কুদ্দুসুর রহমানের মতবিনিময়

মোঃ সুমন খান, গলাচিপা

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 5, 2026
in গলাচিপা, পটুয়াখালী
0
গলাচিপায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নিরসনে আকন কুদ্দুসুর রহমানের মতবিনিময়
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর গলাচিপায় বিএনপির অভ্যন্তরীণ বিরোধ ও কোন্দল নিরসন করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে সাংগঠনিক উদ্যোগ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রহুল কবির রিজভী। উপজেলা বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে বরিশাল বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে এ দ্বায়িত্ব দেয়া হয়েছে।

 

আরো পড়ুন

পটুয়াখালীতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

দশমিনায় পল্টুন ভেঙ্গে যাওয়ায় লঞ্চে উঠতে নামতে যাত্রীদের ভোগান্তি

কেন্দ্রীয় নির্দেশনায় তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বিএনপির সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করা, অভ্যন্তরীণ কোন্দল নিরসন এবং নির্বাচনী কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপায় মতবিনিময় সভা করেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আকন কুদ্দুসুর রহমান। বক্তব্যে তিনি দলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে এবং স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক অবস্থান, তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন, নির্বাচনী প্রস্তুতি এবং দলীয় মতবিরোধ নিরসনের বিষয়ে আলোচনা করেন। এছাড়া বক্তারা বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয় পর্যায় থেকে তৃণমূল নেতাকর্মীদের মতামত, সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা, দলের প্রতি ত্যাগ ও সাংগঠনিক ঐক্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্বাচনে দলীয়ভাবে একক প্রার্থী নিশ্চিত করা এবং অভ্যন্তরীণ বিরোধ এড়িয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

 

এ সময় গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে জোটের প্রার্থীকে ঘিরে সৃষ্ট নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক দূরত্ব, দলের মধ্যে বিভেদ ও মতপার্থক্য দূর করে সাংগঠনিক ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করা এবং আগামী দিনের রাজনৈতিক ও নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। অভ্যন্তরীণ কোন্দল এবং বর্তমান আহ্বায়ক কমিটির বাইরে থাকা বিএনপির একটি অংশকে সাথে নিয়ে সমন্বয় করে কমিটি গঠন ও কাজ করার বিষয়েও আলোচনা হয়। সভায় তৃণমূল নেতাকর্মীদেরও বিভিন্ন মতামত গ্রহণ করেন জেলা ও বিভাগের নেতারা।

 

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

দলীয় সূত্রে জানা গেছে, এসব বিরোধ নিরসন এবং নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক ঐক্য ফিরিয়ে আনতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নির্দেশনায় বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান গলাচিপায় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে এ মতবিনিময় করেন। এর ধারাবাহিকতায় গত জাতীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে কাজ করা এবং বর্তমানে কমিটির বাইরে থাকা নেতাকর্মীদের একটি অংশের সঙ্গে বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালীতে পৃথক মতবিনিময় সভা হওয়ার কথা রয়েছে।

 

সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম মোস্তফা। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব আলতাফ হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা মহিলা দলের সহসভাপতি আনোয়ারা শাহজাহান, গলাচিপা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন মিয়া, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন খান, আব্দুস সোবহান, মনিরুজ্জামান নেছার, মো. আশরাফ উজ্জামান, সোনিয়া আফরোজ, রেণু আক্তার, পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম খান ও সদস্যসচিব সাহেব আলী মাতব্বরসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন

পটুয়াখালীতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন
দুমকি

পটুয়াখালীতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

November 5, 2026
6
দশমিনায় পল্টুন ভেঙ্গে যাওয়ায় লঞ্চে উঠতে নামতে যাত্রীদের ভোগান্তি
দশমিনা

দশমিনায় পল্টুন ভেঙ্গে যাওয়ায় লঞ্চে উঠতে নামতে যাত্রীদের ভোগান্তি

November 5, 2026
6
পবিপ্রবির কর্মকর্তা সৈয়দ নিজামের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া
দুমকি

পবিপ্রবির কর্মকর্তা সৈয়দ নিজামের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া

November 5, 2026
6
কলাপাড়া

কলাপাড়ায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে জমি দখল ও ভূমিহীন পরিবারের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

November 5, 2026
5
বাধঘাটে মহিষের আক্রমণে আহত ৩: দুজনের অবস্থা গুরুতর
পটুয়াখালী

বাধঘাটে মহিষের আক্রমণে আহত ৩: দুজনের অবস্থা গুরুতর

November 5, 2026
3
মির্জাগঞ্জে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ: দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
পটুয়াখালী

মির্জাগঞ্জে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ: দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

November 5, 2026
5
Next Post
গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানো ব্যক্তিরা ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানো ব্যক্তিরা ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
11
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In