• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, November 5, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কলাপাড়ায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে জমি দখল ও ভূমিহীন পরিবারের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 5, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর কলাপাড়ায় ডালবুগঞ্জ ইউনিয়ন শ্রমিক দলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হাওলাদারের বিরুদ্ধে জমি দখল, বসতবাড়ির মাটি কেটে মাছের ঘের নির্মাণ এবং হামলা-লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আছিয়া বেগম নামের এক ভূক্তভোগী নারী। এমনকি মিথ্যা মামলা দিয়ে তার স্বামীকে কারাগারে পাঠানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় আছিয়া বেগমের মেয়ে মোসা: ঝুমুর ও পুত্রবধু সারমিন উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী আছিয়া বেগম লিখিত বক্তব্যে দাবি করেন, কলাপাড়ার উত্তর মনসাতলী ও মেহেরপুর গ্রামের সীমান্তবর্তী এলাকায় প্রায় ৩০ বছর ধরে সরকারি খাসজমিতে বসবাস করে আসছেন। তারা ভূমিহীন হিসেবে ওখানে বসবাস করে আসছেন। একই এলাকার জাহাঙ্গীর হাওলাদার তার স্বামী মোস্তফা হাওলাদারের বিরুদ্ধে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি মিথ্যা মামলা দিয়ে গত ২৯ আগস্ট থানা পুলিশের মাধ্যমে গ্রেফতার করিয়ে জেল হাজতে পাঠায়। ৩১ আগস্ট জাহাঙ্গীর ক্ষমতার দাপট দেখিয়ে তার দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে আছিয়ার বেগমের বসতবাড়ির মাটি কেটে মাছের ঘের ও নতুন ঘরের নির্মাণ কাজ শুরু করে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আছিয়া ঘর নির্মান কাজে বাঁধা দিলে জাহাঙ্গীর হাওলাদার তাদের খুন জখমের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। পরে উপায়ন্ত না পেয়ে তারা মহিপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারি কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন। সে সরেজমিনে গিয়ে জাহাঙ্গীরকে খাস জমিতে সকল ধরনের নির্মাণ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। তারপরও ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় মাটি কাটা অব্যাহত রাখে। বিষয়টি নিয়ে তিনি ০৪ অক্টোবর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। ইউএনও অভিযোগটি আমলে নিয়ে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন।

আরো পড়ুন

পটুয়াখালীতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

গলাচিপায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নিরসনে আকন কুদ্দুসুর রহমানের মতবিনিময়

আছিয়া বেগম আরো বলেন, এর আগে গত ৯ অক্টোবর দুপুরে জাহাঙ্গীর তার পরিবারের সদস্য এবং প্রভাবশালীদের নিয়ে তাকেসহ তার স্বজনদের মারধর ও স্বর্নালংকার লুট করেন। মারধরে আছিয়া বেগম গুরুতর আহত হয়ে কলাপাড়া হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে জাহাঙ্গীর কর্তব্যরত চিকিৎসককে ম্যানেজ করে জোরপূর্বক তাকে হাসপাতাল থেকে নামিয়ে দেয়। এ ঘটনায় আছিয়া আদালতে একটি মামলা দায়ের করেছেন। বর্তমানে আছিয়ার স্বামী জেলে রয়েছেন। আর আছিয়াসহ তার পরিবারের অন্য সদস্যরা জাহাঙ্গীর হাওলাদারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

তিনি আরো বলেন, মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদারের ছত্র ছায়ায় জাহাঙ্গীর হাওলাদার তাদের ব্যাপক নির্যাতন চালিয়ে আসছে।

এ বিষয়ে জাহাঙ্গীর হাওলাদার সাংবাদিকদের বলেন, ‘আমি বিদেশ থাকাকালীন সময়ে বারেক ভাইকে টাকা দেই সেই টাকা চাওয়ায় তার সাথে বাকবিতণ্ডা হয় এক পর্যায়ে মোস্তফা হালাদার ও তার ছেলে আমাকে বেধড়ক মারে, এতে আমি গুরুতর রক্তাক্ত জখম হই। পরে কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেই। পরবর্তীতে আমার নিরাপত্তার স্বার্থে অভিযুক্ত সকলের বিরুদ্ধে আমি মামলা দায়ের করি। মোস্তফা ভাইয়ের বসত বাড়ি নিয়ে আমাদের মধ্যে কোন বিরোধ নেই। তার পরিবারের উচ্ছেদের কখনো পরিকল্পনা করিনি। অথচ আমার বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণোদিত।’

মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার বলেন, আমি আছিয়ার পরিবারকে চিনি না তারা এ বিষয়টি নিয়ে আমার কাছে আসেনি। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা।

মহিপুর থানার পরিদর্শক তদন্ত রাসেল আহমেদ বলেন, বিষয়টি আমরা অবগত নয়। খোজ খবর নিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

পটুয়াখালীতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন
দুমকি

পটুয়াখালীতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

November 5, 2026
6
গলাচিপায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নিরসনে আকন কুদ্দুসুর রহমানের মতবিনিময়
গলাচিপা

গলাচিপায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নিরসনে আকন কুদ্দুসুর রহমানের মতবিনিময়

November 5, 2026
1
দশমিনায় পল্টুন ভেঙ্গে যাওয়ায় লঞ্চে উঠতে নামতে যাত্রীদের ভোগান্তি
দশমিনা

দশমিনায় পল্টুন ভেঙ্গে যাওয়ায় লঞ্চে উঠতে নামতে যাত্রীদের ভোগান্তি

November 5, 2026
6
পবিপ্রবির কর্মকর্তা সৈয়দ নিজামের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া
দুমকি

পবিপ্রবির কর্মকর্তা সৈয়দ নিজামের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া

November 5, 2026
7
বাধঘাটে মহিষের আক্রমণে আহত ৩: দুজনের অবস্থা গুরুতর
পটুয়াখালী

বাধঘাটে মহিষের আক্রমণে আহত ৩: দুজনের অবস্থা গুরুতর

November 5, 2026
3
মির্জাগঞ্জে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ: দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
পটুয়াখালী

মির্জাগঞ্জে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ: দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

November 5, 2026
5
Next Post
পবিপ্রবির কর্মকর্তা সৈয়দ নিজামের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া

পবিপ্রবির কর্মকর্তা সৈয়দ নিজামের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
11
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In