স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় অখণ্ডতা ও জাতীয়তাবাদের চেতনাকে সমুন্নত রাখার প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম পটুয়াখালী জেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও জেলা জুড়ে কার্যক্রম জোরদারের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম প্রিন্স এবং সদস্য সচিব মোঃ ইমরান হোসেন।
বৃহস্পতিবার ( ৫ নভেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইশরাক হোসেন এবং সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি যৌথভাবে এ কমিটির অনুমোদন প্রদান করেন।
কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানানো হয়, অনুমোদিত এই আহ্বায়ক কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে পটুয়াখালী জেলার প্রতিটি উপজেলা, থানা ও পৌর ইউনিটের আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আগামী তিন মাসের মধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার তাগিদ দেওয়া হয়েছে।
এদিকে, পটুয়াখালী জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষিত হওয়ায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম প্রিন্স ও সদস্য সচিব মোঃ ইমরান হোসেন-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।







