• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, September 29, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

মহিপুরে ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 29, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
মহিপুরে ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর কলাপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে মহিপুর ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান ফারুককে তুলে নিয়ে রাতভর মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের কয়েক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় বিচার ও নিরাপত্তার দাবিতে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন মেহেদী হাসান ফারুক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফারুক দাবি করেন, নির্যাতনের সময় তিনি অভিযুক্তদের পা ধরে ‘আব্বা’ বলে ডাকলেও তাকে রেহাই দেওয়া হয়নি। পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিমের নেতৃত্বে তাকে তুলে নিয়ে রাতভর নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় আরও অন্তত ১০ জনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ফারুক। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও দাবি করেন। এ ঘটনায় তিনি মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

আরো পড়ুন

তৃতীয় ভাষা শিক্ষা চালু নিয়ে ইউজিসির সভায় পবিপ্রবি ভিসি

গলাচিপা সরকারি ডিগ্রী কলেজে নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন মহিপুর থানা সদর ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক কামরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখার সভাপতি রবিউল ইসলাম, মহিপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মেহেদী হাসানসহ সংগঠনের নেতাকর্মীরা।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

লিখিত বক্তব্যে ফারুক বলেন, একটি বিয়ের অনুষ্ঠানে সাক্ষী হওয়াকে কেন্দ্র করে তার ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটে। গত ১৭ সেপ্টেম্বর রাত ৮টার দিকে মহিপুর থেকে সাদা পোশাকের কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে তুলে নিয়ে যান। তাদের হাতে ওয়াকিটকি ছিল বলেও দাবি করেন তিনি।

ফারুকের অভিযোগ, তাকে মোটরসাইকেলে করে কলাপাড়া শহরে নেওয়া হয়। সেখানে কলাপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিমের নেতৃত্বে কয়েকজন তাকে দফায় দফায় মারধর করেন। রাত ১টা পর্যন্ত তাকে নির্যাতন করা হয় বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে ফারুক বলেন, “আমি তাদের পা ধরে আব্বা বলে ডেকেছি। বলেছি, আমার বাবা নেই, আপনারাই আমার বাবা। আমার মা অসুস্থ—এ ঘটনা জানলে তিনি মারা যেতে পারেন। তারপরও তারা আমাকে ছাড়েনি।”

পরে খবর পেয়ে তার দুই বন্ধু ও মহিপুর ইউনিয়ন ছাত্রদল নেতা কামরুল ইসলাম শাওন ও রবিউল ইসলাম গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে দীর্ঘ ১৫ দিন চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর গত ২৬ সেপ্টেম্বর আবার অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশালে নেওয়া হয় বলে জানান ফারুক।

তাকে তুলে নেওয়ার ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে এবং অভিযুক্তদের সম্পৃক্ততার বিষয়টি পাওয়া গেছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন ফারুক। তিনি আরও অভিযোগ করেন, ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন। বর্তমানে তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত বলেও দাবি করেন।

অভিযুক্ত কলাপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম, রাশেদসহ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিরপেক্ষ তদন্ত এবং তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান ফারুক।

তবে ফারুকের অভিযোগ অস্বীকার করে কলাপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম ও যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা গণমাধ্যমকে বলেছেন, ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তারা।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সত্যতা অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন

তৃতীয় ভাষা শিক্ষা চালু নিয়ে ইউজিসির সভায় পবিপ্রবি ভিসি
দুমকি

তৃতীয় ভাষা শিক্ষা চালু নিয়ে ইউজিসির সভায় পবিপ্রবি ভিসি

September 29, 2026
9
গলাচিপা সরকারি ডিগ্রী কলেজে নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
গলাচিপা

গলাচিপা সরকারি ডিগ্রী কলেজে নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

September 29, 2026
11
‘জলবায়ু সংকট, সমাধান তরুণদের হাতে’—পটুয়াখালীতে তারুণ্য উৎসব
পটুয়াখালী

‘জলবায়ু সংকট, সমাধান তরুণদের হাতে’—পটুয়াখালীতে তারুণ্য উৎসব

September 29, 2026
19
মির্জাগঞ্জ হাসপাতালে ঠাঁই নেই, মেঝেতে চলছে চিকিৎসা
পটুয়াখালী

মির্জাগঞ্জ হাসপাতালে ঠাঁই নেই, মেঝেতে চলছে চিকিৎসা

September 28, 2026
9
পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে রিস্ক কমিউনিকেশন অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট মিটিং
পটুয়াখালী সদর

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে রিস্ক কমিউনিকেশন অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট মিটিং

September 28, 2026
29
কলাপাড়ায় জমি বিরোধে গৃহবধূকে মারধরের অভিযোগ, শাশুড়িকে বেঁধে ঘরে আগুন
কলাপাড়া

কলাপাড়ায় জমি বিরোধে গৃহবধূকে মারধরের অভিযোগ, শাশুড়িকে বেঁধে ঘরে আগুন

September 28, 2026
5
Next Post
মোবাইল ব্যাংকিং বিকাশ-নগদ গ্রাহকদের টাকা আত্মসাৎ, ৯ প্রতারক গ্রেপ্তার

মোবাইল ব্যাংকিং বিকাশ-নগদ গ্রাহকদের টাকা আত্মসাৎ, ৯ প্রতারক গ্রেপ্তার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In