পটুয়াখালী পৌরসভার মুসলিমপাড়া নিবাসী পাংগাশিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম গাজী কাঞ্চন মিয়ার সহধর্মীনি ও পাংগাশিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গাজী নজরুল ইসলামের মাতা মহিয়সি নারী মোসাঃ মতিয়া বেগমের আত্মার মাগফেরাত কামনায় আজ শুক্রবার বাদ জুমা মুসলিমপাড়া বায়তুল মোকাররম জামে মসজিদে আয়োজিত দোয়া মিলাদে শত শত মুসুল্লি অংশগ্রহন করেন।
দোয়া মিলাদ পরিচালনা করেন মসজিদের খতিব জেলা ইমাম পরিষদের সাধারন সম্পাদক আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল কাদের।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মরহুমার বড় ছেলে পাংগাশিয়া ইউপি চেয়ারম্যান মো. নজরুল গাজী, মেজ ছেলে পটুয়াখালী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস বিশিস্ট ব্যবসায়ী মো. রেজাউল গাজী, সেজ ছেলে জনতা কলেজের প্রভাষক গাজী গোলাম সরোয়ার, ছোট ছেলে জেলা পরিষদের সাবেক সদস্য ও চেম্বারের সাবেক পরিচালক মো. জাকারিয়া কাওসার বাবু গাজী, মরহুমের জামাতা সাবেক সচিব মো. নাছির মিয়া, পাংগাশিয়া নেছারিয়ানকামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজৃব শাহ মাহমুদন ওসমান সোহেল, জেলা বিএনপির অন্যতম নেতা সাবেক মেয়র মোস্তাক আহম্মেদ পিনু, ডাঃ খায়ের, জেলা বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন খান নান্নু, সাবেক জিএস আলমগীর বাচ্চু, জেলা যুবদলের সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন,
জামায়তের মেয়র প্রার্থী সাবেক শিবির নেতা আব্দুল্লাহ আন নাহিয়ানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সহাস্রাধিক মুসুল্লি। দোয়া শেষে মুসুল্লিদের মাঝে তবারক হিসেবে দুপুরের খাবার বিতরন করা হয়।
উল্লেখ্য, মহিয়সি নারী মতিয়া বেগম জাকিয়া চিকিৎসা শেষে গত ১৭ সেপ্টেম্বর বৃহষ্পতিবার সন্ধ্যারাতে সুন্দরবন-১ লঞ্চে ঢাকা থেকে পটুয়াখালীর বাসায় আসার পথে লঞ্চে এশার নামাজ আদায়রত অবস্থায় অসুস্থ হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি চার ছেলে ও এক জামাতাসহ বহ নাতি- নাতনি, আত্মীয় স্বজন রেখে গেছেন।
বাদ জুমা লতিফ স্কুল মাঠে দ্বিতীয় জানাজা নামাজ শেষে পৌর মুসলিম গোড়স্থানে তার স্বামীর কবরের পাশে দাফন করা হয়। একইদিন বেলা ১১ টায় পাংগাশিয়া গ্রামের বাড়িতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছিল। #








