দেশব্যাপী চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে বরগুনার আমতলীতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ|
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের মহিষডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়|
গেস্খপ্তারককৃত মাদক কারবারিরা হলেন উপজেলার নাচনাপাড়া গ্রামের মতিউর রহমান হাওলাদারের ছেলে চিহ্নিত কারবারি মো. আবদুর রহিম হাওলাদার (৪১) এবং মহিষডাঙ্গা গ্রামের আবদুল মজিদ হাওলাদারের ছেলে মিজানুর রহমান (৪০)|
আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আমতলী থানার এসআই আশিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আমতলী সদর ইউনিয়নের ৪ ন¤^র ওয়ার্ডের মহিষডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করেন| ওই সময় ওই এলাকার মিনারা বেগমের বসতঘরের পশ্চিম পাশে পুকুরপাড় থেকে আবদুর রহিম হাওলাদারকে আটক করে| তখন পুলিশ তল্লাসী চালিয়ে কারবারির জিম্মায় থাকা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তা জব্দ করে| পুলিশ কারবারি আঃ রহিমসহ তার এক সহযোগী মিজানুর রহমানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে|
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইয়াকুব হোসাইন বলেন, গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে| তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়াসহ পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে| মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে|#









