বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্কী উপলক্ষ্যে বুধবার সকাল ১১ টায় কলাপাড়া উপজেলা বিএনপি কার্যালয় থেকে বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলাপাড়া পৌর অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলাপাড়া উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার লিলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নার্গিস আক্তার, কলাপাড়া পৌর মহিলা দলের সভানেত্রী ফারজানা সাম্মি ফ্লোরা, সাধারণ সম্পাদিকা মনি বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া পৌর উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা ফাতেমা নাসরিন সীমা ও পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা লাইজু আক্তার।
#









