পটুয়াখালী দশমিনা উপজোলয় তেঁতুলিয়া নদীতে তিন জেলেকে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আাদলত।
শনিবার সকাল- সন্ধ্যা তেঁতুলিয়া নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করে তিন জন জেলেকে আটক করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামের মো: সাগর রাঢ়ী(২০), মো: ইমরান গাজী(১৯), মো: সোহাগ হোসেন মিয়া(১৯) এবং মো: জহির মির(১৯)।
জানা যায় উপজেলার তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞার সময় কালীন মা ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসন, নৌপুলিশ, থানা পুলিশ ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে অবৈধভাবে মা ইলিশ ধরার সময় তিন জন জেলেকে আটক, ৭০ হাজার মিটার জাল ও একটি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়। পরে তাদের নির্বাহী আদালতে হাজির করা হলে তাদের এক মাসের কারাদন্ড প্রদান করা হয়। জব্দকৃত ইঞ্জিন চালিত ট্রলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে জিম্মায় ও জাল হাজির হাট এলাকায় তেতুলিয়া নদীর পাড়ে পুরিয়ে ধ্বাংস করা হয়।
দশমিনা নৌপুলিশের ইনচার্জ ফেরদাউস ও মৎস্য দপ্তরের উপসহকারী কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা সময়কালীন তেঁতুলিয়া নদীতে অবৈধ মা ইলিশ নিধনের সময় উপজেলা প্রশাসন, নৌপুলিশ, থানা পুলিশ ও মৎস্য দপ্তরের যৌথ অভিযান পরিচালনা করে তিন জন জেলে আটক করে উপজেলা নির্বাহী আদালতে হাজির করা হলে প্রত্যেককে এক মাসের কারাদন্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান নিষেধাজ্ঞা সময়কালীন মা ইলিশ সংরক্ষনে অভিযান পরিচালনার সময় তিনজকে আটক করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের কারাদন্ডের আদেশ দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে।








