• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, September 9, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home মাদারীপুর

মাদারীপুরে গ্রাম আদালত প্রচারে সমন্বয় সভা

সোহাগ কাজী, মাদারীপুর প্রতিনিধি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 9, 2026
in মাদারীপুর
0
মাদারীপুরে গ্রাম আদালত প্রচারে সমন্বয় সভা
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মাদারীপুরে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে স্থানীয় অংশীজনদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহযোগিতায় সভাটি আয়োজন করা হয়।

আরো পড়ুন

হেফাজতের বিরুদ্ধে মিথ্যাচার ও হুমকির অভিযোগ, মাদারীপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাকিম কাজীর নির্বাচনী সভা

সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার। সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) মোছা. জেসমিন আকতার বানু।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, গ্রাম আদালতের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সরকারি-বেসরকারি সব অংশীজনকে নিজ নিজ অবস্থান থেকে প্রচার-প্রচারণা চালাতে হবে। গ্রাম আদালতে সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে। তাই ছোটখাটো বিরোধ নিয়ে মানুষ যাতে থানায় বা আদালতে না গিয়ে গ্রাম আদালতের মাধ্যমে সমাধান পেতে পারেন, সে বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

তিনি আরও বলেন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন সভা, সেমিনার ও জনসম্পৃক্ত কার্যক্রমে গ্রাম আদালতের সুবিধাগুলো তুলে ধরতে হবে।

সভাপতির বক্তব্যে মোছা. জেসমিন আকতার বানু বলেন, সরকারি-বেসরকারি দপ্তরের সভা, ওয়ার্কশপ, সেমিনার, উঠান বৈঠক ও অভিভাবক সভায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে আলোচনা করতে হবে। মসজিদের ইমামরা জুমার খুতবায় এবং পুরোহিতরা মন্দিরে গ্রাম আদালতের সুফল তুলে ধরতে পারেন।

তিনি গ্রাম আদালত কোন ধরনের মামলা গ্রহণ করতে পারে এবং কোন ধরনের মামলা গ্রহণ করতে পারে না—এ বিষয়ে জনসচেতনতা তৈরির আহ্বান জানান। পাশাপাশি গ্রাম আদালত আইন, ২০০৬ ও সংশোধনী ২০২৪ অনুযায়ী বকেয়া ভরণপোষণ সংক্রান্ত মামলা নারীরা গ্রাম আদালতে করতে পারবেন—বিষয়টিও গুরুত্ব দিয়ে প্রচারের আহ্বান জানান।

সভায় গত পাঁচ মাসসহ মাঠপর্যায়ের কার্যক্রমের ওপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন এভিসিবি-৩ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আলিউল হাসানাত খান। তিনি জানান, মাদারীপুর জেলার ৫৯টি ইউনিয়ন পরিষদে এপ্রিল ২০২৫ থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত মোট ৭৭৯টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে উচ্চ আদালত থেকে ৪৮টি মামলা গ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। একই সময়ে জেলায় মোট ৭৮২টি মামলা নিষ্পত্তি করে ৯৭ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা আদায় করা হয়েছে।

সভাটি সঞ্চালনা করেন স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার সাহেদ কবীর। এতে মাদারীপুর জেলার ডিআরটি সদস্য, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধি, স্কুলের প্রধান শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমাম, পুরোহিত এবং উপজেলা কো-অর্ডিনেটরসহ মোট ৩৫ জন অংশ নেন।

আরও পড়ুন

হেফাজতের বিরুদ্ধে মিথ্যাচার ও হুমকির অভিযোগ, মাদারীপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
মাদারীপুর

হেফাজতের বিরুদ্ধে মিথ্যাচার ও হুমকির অভিযোগ, মাদারীপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

September 5, 2026
23
চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাকিম কাজীর নির্বাচনী সভা
মাদারীপুর

চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাকিম কাজীর নির্বাচনী সভা

August 22, 2026
9
মাদারীপুরে হত্যা-ছিনতাইসহ ৭ মামলার পলাতক আসামি ইয়াছিন গ্রেপ্তার
মাদারীপুর

মাদারীপুরে হত্যা-ছিনতাইসহ ৭ মামলার পলাতক আসামি ইয়াছিন গ্রেপ্তার

August 11, 2026
30
মাদারীপুর

মাদারীপুরে সমন্বিত অভিযানে ৬ প্রতিষ্ঠানের ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

August 6, 2026
12
বর্ষা মৌসুমে জমে উঠেছে কাউখালীর চাই-দুয়ারি হাট
পঞ্চগড়

বর্ষা মৌসুমে জমে উঠেছে কাউখালীর চাই-দুয়ারি হাট

July 31, 2026
4

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
14

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In