• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, October 24, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home আমতলী

বিচ ম্যারাথন ও পিঠা উৎসবের মধ্য দিয়ে দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
October 24, 2026
in আমতলী, কলাপাড়া, পটুয়াখালী
0
বিচ ম্যারাথন ও পিঠা উৎসবের মধ্য দিয়ে দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

শুন্য পয়েন্ট থেকে গঙ্গামতি পর্যন্ত ছয় কিলোমিটার বিচ ম্যারাথনের মধ্য দিয়ে কুয়াকাটা পর্যটন কার্ণিভাল-২০২৬ দ্বিতীয় দিনে গড়াল। আজ শনিবার প্রত্যুষে এই ম্যারাথনে সাত শতাধিক অংশগ্রহণকারী ছিলেন। ম্যারাথনের পরে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব। রাখাইনদের ভিন্ন স্বাদের পিঠা খাওয়ায় অংশ নেন আগতরা। এছাড়া দ্বিতীয় দিনে ভলিবল, সেলিব্রেটি ক্রিকেট ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আগামিকাল রবিবার সকালে বিচ পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে শেষ হবে কুয়াকাটা পর্যটন কার্ণিভাল ২০২৬ উৎসব। তবে গতকালকের মতো কার্নিভাল আয়োজকদের তথ্য সেন্টারটি জনশূণ্য থাকায় অনেক অংশগ্রহণকারী টিশার্ট না পেয়ে ম্যরাথনে অংশ নিতে পারেননি। তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। নানা অব্যবস্থাপনা নিয়ে কথা তারা বলেন।

শনিবার দিনভর ভলিবল, সেলিব্রেটি ক্রিকেট ও সন্ধ্যায় সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামীকাল ভোরে সৈকত পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে শেষ হবে দুইদিন ব্যাপী এ উৎসব।

আরো পড়ুন

মাদ্রাসা স্টলে তালা দিয়ে দখল চেষ্টার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে: থানায় অভিযোগ

দেশি-বিদেশি পর্যটকের কাছে কুয়াকাটার পর্যটন শিল্পকে তুলে ধরা হবে- এম রশিদুজ্জামান মিল্লাত এমপি

এর আগে শুক্রবার দুপুরে কুয়াকাটা পর্যটন কার্ণিভাল-২০৬ ঘিরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, ‘ দেশের তথা কুয়াকাটার পর্যটন শিল্পের উন্নয়নের লক্ষ্যে এখানে আজ থেকে শুরু হবে দুই দিনের কুয়াকাটা পর্যটন কার্ণিভাল-২০২৬। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কুয়াকাটাকে দেশের ও বিদেশী পর্যটকের কাছে তুলে ধরার পরিকল্পনা করা হয়েছে। পর্যটন কর্পোরেশন এ উপলক্ষ্যে আজ শুক্রবার ও শনিবার বিভিন্ন ধরনের ইভেন্ট বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। যেখানে ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এখানকার ঐতিহ্যবাহী রাখাইন সম্প্রদায়েরসহ দেশ বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মোট কথা কুয়াকাটার সৌন্দর্য ঐতিহ্য-ইতিহাস তুলে ধরে ব্যাপক অনুষ্ঠানমালা থাকছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী দেশের পর্যটন শিল্পের উন্নয়নে এটি বিশেষ পরিকল্পনার একটি। তিনি ক্ষোভ তুলে বলেন, বিগত সরকার গেল নয় বছরে কুয়াকাটাতে তুলে ধরতে কোন ধরনের প্রচার-প্রচারণা কিংবা কার্ণিভাল করেনি। একবার করেছিল তা নিয়ে দুর্নীতির অন্তহীন অভিযোগ তখনকার সময়ে গণমাধ্যমে প্রচার হয়েছিল। তাই বর্তমান বিএনপি সরকার কুয়াকাটার টেকসই উন্নয়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে।’ মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত কুয়াকাটার খান প্যালেস আবাসিক হোটেল কনফারেন্স কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব বলেন।

তিনি এসময় দেশের ইতিবাচক কর্মকান্ড তুলে ধরার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান। পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. শামীমুজ্জামান এই সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকী এমপি, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, পিরোজপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই, বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রি। এ সময় পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম, পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফসহ বরিশাল ও পটুয়াখালী জেলার বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আরো বলেন, ‘ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়কের প্রকল্পটি ৩ নভেম্বর একনেক সভায় উঠবে। এটা পাশ হয়ে গেলে ৩-৪ বছর লাগার কথা নয়, সর্বোচ্চ ২-৩ বছরের মধ্যে সড়ক উন্নয়নের কাজ শেষ হওয়ার কথা। এ সড়কটির কাজ বাস্তবায়ন হলে কুয়াকাটার জন্য বিরাট সম্ভাবনা তৈরি হবে।’

মতবিনিময়সভায় বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকী এমপি বলেন, ‘বর্তমান সরকার সকল কর্মকাণ্ড মাস্টারপ্ল্যান নিয়ে গ্রহণ করেছে। এতে প্রকল্পের দীর্ঘসূত্রিতা কমবে। কুয়াকাটাকে আন্তর্জাতিক প্লানার দিয়ে পরিকল্পনা করে সাঁজানোর পরিকল্পনা আমরা নিয়েছি।’

শুক্রবার বিকেলে কুয়াকাটা পর্যটন কার্ণিভাল-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মূলত: বিচ ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে দুইদিনব্যাপী কুয়াকাটা কার্ণিভাল-২০২৬ এর কার্যক্রম শুরু হয়েছে। কুয়াকাটা পর্যটন কার্ণিভাল-২০২৬ উদযাপনকে ঘিরে সব ধরনের নিরাপত্তা নেয়া হয়।

স্থানীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন জানান, তিনি নিজে থেকে গত পাঁচদিন ধরে সবকিছু তদারকি করছেন কার্ণিভাল সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে। কার্ণিভালকে ঘিরে এখন কুয়াকাটায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। গোটা কুয়াকাটা এখন পর্যটকে পরিপূর্ণ হয়ে আছে। সর্বত্র পর্যটকের পদচারনায় মুখরিত হয়ে আছে।

এর আগে গতকাল শুক্রবার রাতে চিত্র নায়িকা পূর্নিমার স্টেজ শো, চিশতি বাউল ও প্রীতম হাসানের সংগীত, সাদ্দাম মালের কমেডি শো এবং দিনভর ঘুড়ি উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিচ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এদিকে পর্যটন কার্নিভাল ঘিরে প্রত্যাশা অনুযায়ী কুয়াকাটায় আসা লাখো পর্যটক ও দর্শনার্থীরা আবাসিক ও খাবার হোটেলের ভাড়া দ্বিগুন-তিনগুন বাড়িয়ে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন। বহু পর্যটক স্যোশাল মিডিয়ায় তিক্ত অভিব্যক্তি ও ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া কুয়াকাটা শহর ও আশাপাশের পর্যটন স্পটে চলাচল করা অটোবাইক , অটোভ্যানসহ বিভিন্ন যাবাহনে ভাড়া নেয়া হয়েছে দ্বিগুন থেকে চারগুন বেশি। এনিয়ে মানুষ প্রচন্ড ক্ষুব্ধ রয়েছে। এছাড়া খাবার হোটেলে পচা-বাসি খাবার বিক্রি করার অভিযোগ উঠেছে। গলাকাটা দাম তো আছেই। পর্যটকের সঙ্গে এনিয়ে অনেক ব্যবসায়ী খারাপ আচরণ করেন। নানা অব্যবস্থাপনা নিয়ে মানুষ সামাজিত যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝেরেছেন।

আগতদের অনেকে বলেছেন, আয়োজকরা অতিথি ম্যানেজমেন্টে সবাই ব্যস্ত ছিলেন। মূল অতিথি, পর্যটক-দর্শনার্থী সেবা নিয়ে সবাই ছিলেন উদাসীন। ইসমাইল হাসান নামের এক পর্যটক বলেন, ‘ আমরা পর্যটকরা এখানকার মুনাফালোভী ব্যবসায়ীদের অতিথি না, শিকারে পরিণত হয়েছি।’ অনেক দর্শনার্থীকে রাতে সৈকতের পাশে বেলাভূমে রাত কাটাতে দেখা গেছে।

এমনকি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঠ নির্ধারণ নিয়ে গেস্ট (পর্যটকরা) ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি লাখো দর্শনার্থী উপস্থিত ছিলেন। সেখানে ১৫-২০ হাজার মানুষের সংকুলানের মতো একটি মাঠ নির্ধারণ করা হয়েছে। তবে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠকরা অভিযোগ তুলেছেন, যে তাঁদের সঙ্গে পরিকল্পনা করা হয়েছে ঠিকই। কিন্তু বাস্তাবায়ন করা হয়েছে আয়োজকদের নিজস্ব পলিসিতে।’

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

#

 

আরও পড়ুন

মাদ্রাসা স্টলে তালা দিয়ে দখল চেষ্টার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে: থানায় অভিযোগ
আমতলী

মাদ্রাসা স্টলে তালা দিয়ে দখল চেষ্টার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে: থানায় অভিযোগ

October 23, 2026
5
দেশি-বিদেশি পর্যটকের কাছে কুয়াকাটার পর্যটন শিল্পকে তুলে ধরা হবে- এম রশিদুজ্জামান মিল্লাত এমপি
কলাপাড়া

দেশি-বিদেশি পর্যটকের কাছে কুয়াকাটার পর্যটন শিল্পকে তুলে ধরা হবে- এম রশিদুজ্জামান মিল্লাত এমপি

October 23, 2026
9
দশমিনার চরবোরহানে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ চলাচল
দশমিনা

দশমিনার চরবোরহানে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ চলাচল

October 23, 2026
8
দশমিনায় ধানক্ষেতে পোকার আক্রমণ ঠেকাতে কীটনাশক প্রয়োগ
দশমিনা

দশমিনায় ধানক্ষেতে পোকার আক্রমণ ঠেকাতে কীটনাশক প্রয়োগ

October 23, 2026
3
দশমিনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান
দশমিনা

দশমিনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান

October 23, 2026
4
লাইসেন্স না থাকায় কুয়াকাটায় হোটেল রেস্তরার মালিকের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদন্ড
কলাপাড়া

লাইসেন্স না থাকায় কুয়াকাটায় হোটেল রেস্তরার মালিকের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদন্ড

October 23, 2026
55

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In