পটুয়াখালীর দশমিনায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং পঞ্চম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের উৎসাহিত করনে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নে রামবল্লভ দাখিল মাদ্রাসায় ‘আলোর দিশারী মানব কল্যাণ সংগঠন’-এর উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলহাজ আব্দুল ওয়াহাব মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও).মাহমুদ হাসান মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আলহাজ মো.শাহ আলম মৃধা, মো. মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম রনি। ওই ইউনিয়ন সাবেক ইউপি চেয়ারম্যান মহিবুল্লাহ পঞ্চায়েত, জালাল মেলকার সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) . মাহমুদ হাসান মৃধা বলেন, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রেষ্ট প্রদান ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। জীবনে সফল হতে হলে নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ, কঠোর পরিশ্রম ও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। পাশাপাশি বাবা-মা, শিক্ষক ও এলাকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।
তিনি আরো বলেন মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এসব অপরাধের তথ্য পেলে প্রশাসনকে অবহিত করতে বলেন। উপজেলায় মাদক ও ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত শান্তিপূর্ণ ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পরে পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত ১৯ জন শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দুইজন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।








