বাংলাদেশে টেকসই ও স্বাস্থ্যকর নগর উন্নয়ন প্রকল্পের তামাক নিয়ন্ত্রন তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) সংশোধন আইন-২০২৬ বাস্তবায়নে সিভিল সোসাইটি অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বিকাল ৫.৩০ মিঃ সময় আদর্শ মানবসেবা সংস্থা কার্যালয়ে সিভিল সোসাইটি অ্যাকশন কমিটির সভাপতি ও আদর্শ মানবসেবা সংস্থার নির্বাহী পরিচালক আফরোজা আকবর এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার মো. মাসুদ রানা শিবলী র সঞ্চালনায় গ্রামবাংলা উন্নয়ন কমিটি ও আদর্শ মানবসেবা সংস্থার আয়োজিত সভায় আলোচনা করেন বিশিস্ট সমাজসেবক শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, সমাজসেবক আক্তারুজ্জামান শাহিন, গ্রামবাংলার উন্নয়ন কমিটির সদস্য মোঃ আঃ ওহাব, শামীম আরা রিনা, মনোয়ারা বেগম মনি, মোঃ আল আমিন শরীফ প্রমুখ।
সভার সভাপতি আফরোজা আকবর তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) সংশোধন আইন-২০২৬ এর উল্লেখ করে বলেন, সিগারেট, বিড়ি, গুল, জর্দ্দাসহ যে কোন ধরনের তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন লাগানো আইনত নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ। এই আইন লঙ্ঘন করিলে, অনুর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদন্ড বা অনধিক পাঁচ লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডনীয় হইবে। এছাড়া পাবলিক প্লেসে বা পাবলিক পরিবহনে সিগারেট, জর্দ্দা ও গুল ব্যবহার করিলে দুই হাজার টাকা জরিমানার বিধান রয়েছে বলেও জানান তিনি। #









