বাংলাদেশে ফসল উৎপাদনে ব্যবহৃত জৈব-কীটনাশকের বর্তমান অবস্থা নিয়ে এক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
আজ ০৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৪:৩০টায় ধানমন্ডি/সোবহানবাগস্থ বাফা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ যৌথভাবে উপস্থাপন করেন রাসেল আইপিএম বাংলাদেশ লিমিটেড-এর সিইও ড. শফিকুল আক্তার এবং ইস্পাহানি এগ্রো লিমিটেড-এর ডিজিএম জনাব ইব্রাহিম খলিল।
আলোচনা সভায় নির্ধারিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন—ড. জি. পি. দাস (জীবন সদস্য, বাপা),ড. মো. জুলফিকার হায়দার প্রধান (প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা – কীটতত্ত্ব, পিআরএল, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বগুড়া),
ড. হারুন-অর রশীদ (জীবন সদস্য, বাপা)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাপার সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক জনাব মো. আলমগীর কবির। এছাড়া বাপার কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন।








