• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, October 5, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home বাগেরহাট

সুন্দরবনে শিকারির ফাঁদে আটকা পড়ে আহত বাঘিনী, বনে ফেরার পর নিখোঁজ

মো. সোহরাব হোসেন রতন, বাগেরহাট

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 19, 2026
in বাগেরহাট
0
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকা পড়ে আহত বাঘিনী, বনে ফেরার পর নিখোঁজ
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

সুন্দরবনে শিকারির ফাঁদে আটকা পড়ে আহত হওয়ার পর ছয় মাস চিকিৎসা শেষে বনে অবমুক্তির এক মাস পেরিয়ে গেলেও এখনও কোনো সন্ধান মেলেনি সেই বাঘিনীর। তার আবাসস্থল সুন্দরবনের আন্দারমানিক এলাকায় গতিবিধি পর্যবেক্ষণের জন্য বিস্তীর্ণ এলাকাজুড়ে বসানো ক্যামেরার একটিতেও বাঘিনীটিকে দেখা যায়নি। তাহলে অবমুক্ত করা সেই বাঘিনীটি কি বেঁচে আছে? নাকি আবারও শিকারিদের পাতা ফাঁদে পড়ে তার মৃত্যু হয়েছে—এমন নানা প্রশ্ন দেখা দিয়েছে সচেতন মহলে।

গতিবিধি পর্যবেক্ষণে চাঁদপাই রেঞ্জের আন্দারমানিক এলাকার গভীর বনে প্রায় ৮ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বসানো ৪০টি ট্র্যাপিং ক্যামেরার একটিতেও বাঘিনীটির অস্তিত্ব ধরা পড়েনি। তবে সেখানকার ক্যামেরায় ভিন্ন তিনটি বাঘিনীর চলাচলের দৃশ্য ধরা পড়েছে।

আরো পড়ুন

রামপালে ঝুঁকিপূর্ণ ১৯ বিদ্যালয়ে ১,৭৭০ শিশুর পাঠদান

আজ ১২ দিন, সুন্দরবনে সেই ২১ জেলের সন্ধান মেলেনি; এরই মধ্যে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা

তবে সুন্দরবন বিভাগ বলছে, সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাঘিনীটিকে গত ১২ জুলাই তার আবাসস্থল সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্দারমানিক এলাকার গভীর অরণ্যে অবমুক্ত করা হয়। ওই বাঘিনীর আবাসস্থলে অন্য তিনটি বাঘিনী বসবাস শুরু করায় সে হয়তো অন্য এলাকায় চলে গেছে। বিষয়টি নিশ্চিত হতে পূর্ব সুন্দরবন বিভাগ আগামী সপ্তাহে আরও ৪০টি ট্র্যাপিং ক্যামেরা মনিটর করবে।

বাঘিনীটিকে গভীর বনে অবমুক্ত করার পর থেকে আন্দারমানিক এলাকাজুড়ে বন বিভাগের নিবিড় নজরদারি চলছে। এ অবস্থায় বাঘিনীটি মারা যায়নি বলে জানিয়েছে পূর্ব সুন্দরবন বিভাগ।

পূর্ব সুন্দরবন বিভাগ জানায়, চলতি বছরের ৩ জানুয়ারি পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বৈদ্যমারী টহল ফাঁড়ির আওতাধীন শরকীর খালসংলগ্ন বনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে বাঘিনীটি। ফাঁদে দীর্ঘ সময় আটকে থাকায় তার সামনের বাঁ পায়ে গুরুতর ক্ষত সৃষ্টি হয়। ক্ষতস্থানে পচনও ধরেছিল।

পরে ফাঁদ থেকে উদ্ধার করে বাঘিনীটিকে খুলনার বয়রায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। সেখানে পাঁচ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দলের ছয় মাসের চিকিৎসা ও পরিচর্যায় সুস্থ হয়ে ওঠে বাঘিনীটি।

এরপর গত ১২ জুলাই উদ্ধার হওয়ার স্থানের কাছাকাছি আন্দারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রসংলগ্ন বনাঞ্চলে তাকে অবমুক্ত করা হয়। অবমুক্তির পর পর্যবেক্ষণে ১৫০ মিটার পর্যন্ত তার পায়ের ছাপ দেখা গেছে বলে জানিয়েছে বন বিভাগ।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

তবে অবমুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও যাচাই করে দেখা যায়, খাঁচা থেকে বের হয়ে বনে লাফিয়ে পড়ার সময় বাঘিনীটি ডানে-বাঁয়ে হেলে পড়ছিল। এমনকি শক্তভাবে দাঁড়াতেও কিছুটা কষ্ট হচ্ছিল তার। বারবার পেছনের দিকে ফিরে তাকাচ্ছিল। কিন্তু অবমুক্তির এক মাস পরও কোনো ক্যামেরায় বাঘিনীটির ছবি না পাওয়ায় নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

বিশেষ করে উদ্ধারের পর দীর্ঘ সময় চিকিৎসা ও পুনর্বাসনে থাকায় পুনরায় বন্য পরিবেশে ফিরে সে কতটা স্বাভাবিকভাবে নিজেকে মানিয়ে নিতে পেরেছে, তা নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, বাঘিনীটি অবমুক্তির পর বন বিভাগের পক্ষ থেকে পর্যবেক্ষণে বনের কয়েক মিটার পথে তার পায়ের ছাপ দেখা যায়। চেতনানাশক দিয়ে অচেতন করার পর অবমুক্তির সময় কিছুটা দুর্বল থাকলেও পরে বাঘিনীটির স্পষ্ট পায়ের ছাপ দেখে তার শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল বলে ধারণা করা হয়।

বাঘিনীটি ছাড়ার আগে বনের আন্দারমানিক এলাকার ৮ কিলোমিটারজুড়ে ২০টি সক্রিয় ট্র্যাপ ক্যামেরা বসানো হয়। পরবর্তীতে শ্যালন্দীর পূর্বপাড় এবং জয়মনি এলাকায় আরও ২০টি ক্যামেরা বসানো হয়েছে। বন বিভাগ নিয়মিতভাবে সেগুলো পর্যবেক্ষণ করছে।

এসব ক্যামেরায় এখন পর্যন্ত তিনটি বাঘিনীর ছবি ধরা পড়েছে। এসব ছবি পর্যালোচনা করেও অবমুক্ত করা বাঘিনীটির কোনো ছবি পাওয়া যায়নি।

তবে ক্যামেরায় সেই বাঘিনীর ছবি না পাওয়ার অর্থ এই নয় যে, সে মারা গেছে। ওই বাঘিনীর আবাসস্থলে অন্য তিনটি বাঘিনী বসবাস শুরু করায় সে হয়তো অন্য এলাকায় চলে গেছে। একটি বাঘ সাধারণত ৩০ থেকে ৪০ কিলোমিটার এলাকায় বিচরণ করে থাকে। হয়তো সে তার বিচরণ এলাকা পরিবর্তন করেছে। অন্য এলাকায় চলে যাওয়ায় সে ক্যামেরার আওতার বাইরে থাকতে পারে।

বিষয়টি নিশ্চিত হতে পূর্ব সুন্দরবন বিভাগ আগামী সপ্তাহে আরও ৪০টি ট্র্যাপিং ক্যামেরা মনিটর করবে। আন্দারমানিক এলাকাজুড়ে বন বিভাগের নিবিড় নজরদারি রয়েছে। এ অবস্থায় বাঘিনীটি মারা যায়নি বলে জানিয়েছেন পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও।

আরও পড়ুন

রামপালে ঝুঁকিপূর্ণ ১৯ বিদ্যালয়ে ১,৭৭০ শিশুর পাঠদান
বাগেরহাট

রামপালে ঝুঁকিপূর্ণ ১৯ বিদ্যালয়ে ১,৭৭০ শিশুর পাঠদান

October 5, 2026
2
আজ ১২ দিন, সুন্দরবনে সেই ২১ জেলের সন্ধান মেলেনি; এরই মধ্যে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
বাগেরহাট

আজ ১২ দিন, সুন্দরবনে সেই ২১ জেলের সন্ধান মেলেনি; এরই মধ্যে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা

October 4, 2026
3
মোংলার পশুর নদী থেকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
মোংলা

মোংলার পশুর নদী থেকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

October 3, 2026
30
জয়মনিতে ডাচ্-বাংলা ব্যাংক ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন জয়মনি উইনার্স ক্লাব
মোংলা

জয়মনিতে ডাচ্-বাংলা ব্যাংক ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন জয়মনি উইনার্স ক্লাব

October 3, 2026
6
বাগেরহাটে ঘুষের অভিযোগে ইউপি প্রশাসক অবরুদ্ধ, এসিল্যান্ডের আশ্বাসে মুক্ত
বাগেরহাট

বাগেরহাটে ঘুষের অভিযোগে ইউপি প্রশাসক অবরুদ্ধ, এসিল্যান্ডের আশ্বাসে মুক্ত

October 1, 2026
3
বাগেরহাট শহরে সৌদি প্রবাসীর ৭ লাখ টাকা ছিনতাই
বাগেরহাট

বাগেরহাট শহরে সৌদি প্রবাসীর ৭ লাখ টাকা ছিনতাই

September 29, 2026
4
Next Post
তালতলীতে বিদেশি পিস্তল ও গুলিসহ ৫ জন আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

তালতলীতে বিদেশি পিস্তল ও গুলিসহ ৫ জন আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In