মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনিতে ডাচ্-বাংলা ব্যাংকের সৌজন্যে আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ডি.আর ফ্রেন্ডস ক্লাব কাইনমারীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জয়মনি উইনার্স ক্লাব।
শনিবার (৩ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচকে ঘিরে জয়মনি বিদ্যালয় মাঠে ছিল দর্শকদের উপচেপড়া ভিড়। টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ফাইনালে ওঠে দুই শক্তিশালী দল—জয়মনি উইনার্স ক্লাব ও ডি.আর ফ্রেন্ডস ক্লাব কাইনমারী।
ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে ডি.আর ফ্রেন্ডস ক্লাব কাইনমারীকে ৩-১ গোলে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয় জয়মনি উইনার্স ক্লাব।
টুর্নামেন্টের আয়োজক, খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সুন্দর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আয়োজনের মধ্য দিয়ে জয়মনিতে ফুটবলের প্রতি স্থানীয় মানুষের ভালোবাসারও প্রকাশ ঘটেছে।
চ্যাম্পিয়ন জয়মনি উইনার্স ক্লাবকে অভিনন্দন এবং রানার্সআপ ডি.আর ফ্রেন্ডস ক্লাব কাইনমারীকে শুভেচ্ছা জানিয়েছে দর্শকেরা।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ ফারুক হোসেন হাওলাদার হাওলাদার, চিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তালেব হাওলাদার, ডাচ বাংলা ব্যাংক বৈদ্যমারী শাখার পরিচালক আবু হাসান, চিলা ইউনিয়নের জামায়াতের ইসলামীর নেতা মোঃ সাঈদ খাঁন, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ সহ আরো অনেকে।
টুর্নামেন্টটিতে অনবদ্য নৈপুণ্য করে জয়মনি উইনার্স ক্লাবের শান্ত ম্যান অফ দ্যা ম্যাচ এবং ম্যান অফ দা টুর্নামেন্ট নির্বাচিত হন।
টুর্নামেন্টির সব কয়টি ম্যাচেই সরাসরি সম্প্রচার করেন মোংলা টাইমস।









