• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, October 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home বরগুনা

তালতলীতে বিদেশি পিস্তল ও গুলিসহ ৫ জন আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

হায়াতুজ্জামান মিরাজ, বরগুনা

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 19, 2026
in বরগুনা
0
তালতলীতে বিদেশি পিস্তল ও গুলিসহ ৫ জন আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বরগুনার তালতলীতে বিদেশি পিস্তল ও গুলিসহ পাঁচজনকে আটকের পর স্থানীয় উত্তেজিত জনতা তাঁদের গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার ছোটবগী ইউনিয়নের গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে।

আরো পড়ুন

বরগুনায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অসংখ্য গর্ত ও খানাখন্দে ভরা আমতলী-তালতলী আঞ্চলিক সড়ক

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে কয়েকজন যুবককে সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয় রাজু নামে এক যুবকের সন্দেহ হয়। পরে তিনি স্থানীয়দের সঙ্গে নিয়ে তাঁদের গতিরোধ করে জিজ্ঞাসাবাদের চেষ্টা করেন। এ সময় আটক ব্যক্তিদের একজন রাজুকে লক্ষ্য করে পিস্তল তাক করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে রাজু কৌশলে ওই ব্যক্তির কাছ থেকে পিস্তলটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে ওই পাঁচজনকে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাঁদের গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই পাঁচজনকে জনতার হাত থেকে উদ্ধার করে হেফাজতে নেয়।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পরে পুলিশ আটক ব্যক্তিদের তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে তালতলী থানায় নিয়ে যায়।

আটক পাঁচজনের পরিচয় হলো—নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাঠালতলী গ্রামের আলতু খানের ছেলে মো. জিহাদ খান (৩৫), বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াবুনিয়া গ্রামের মো. মোর্শেদের ছেলে মো. হৃদয় মোল্লা (২৫), একই এলাকার শাহ আলম মল্লিকের ছেলে জামাল মল্লিক (২৭), পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চালিতাবুনিয়া গ্রামের সঞ্জয় মজুমদারের ছেলে অনিক মজুমদার (২৫) এবং তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের লিটন শিকদারের ছেলে লিমন শিকদার (২৮)।

স্থানীয়দের অভিযোগ, আটক ব্যক্তিরা অস্ত্রসহ এলাকায় সন্দেহজনকভাবে অবস্থান করছিলেন। তাঁরা কী উদ্দেশ্যে সেখানে এসেছিলেন এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ছিল কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে তাঁদের প্রকৃত উদ্দেশ্য ও অস্ত্র বহনের কারণ পুলিশ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই পাঁচজনকে আটক করে। তাঁদের কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। অস্ত্রটি কোথা থেকে এসেছে, তাঁরা কী উদ্দেশ্যে এলাকায় এসেছিলেন এবং তাঁদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

বরগুনায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
বরগুনা

বরগুনায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

October 4, 2026
2
সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অসংখ্য গর্ত ও খানাখন্দে ভরা আমতলী-তালতলী আঞ্চলিক সড়ক
বরগুনা

সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অসংখ্য গর্ত ও খানাখন্দে ভরা আমতলী-তালতলী আঞ্চলিক সড়ক

August 29, 2026
8
তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ভাইস চেয়ারম্যান মোস্তাককে শোকজ
বরগুনা

তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ভাইস চেয়ারম্যান মোস্তাককে শোকজ

August 20, 2026
6
পায়রা নদীতে নিখোঁজের ৩২ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
বরগুনা

পায়রা নদীতে নিখোঁজের ৩২ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

August 17, 2026
9
Next Post
স্বচ্ছ গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের আয়না: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

স্বচ্ছ গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের আয়না: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In