• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, October 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home বরগুনা

পায়রা নদীতে নিখোঁজের ৩২ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বরগুনা, গণদাবী প্রতিনিধি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 17, 2026
in বরগুনা
0
পায়রা নদীতে নিখোঁজের ৩২ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বরগুনার পায়রা নদীতে নিখোঁজের প্রায় ৩২ ঘণ্টা পর রাবেয়া আক্তার জুঁই (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে বরগুনার তালতলী উপজেলার সাগর মোহনা তেতুলবাড়িয়া চর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ্ আজিজ।

আরো পড়ুন

বরগুনায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অসংখ্য গর্ত ও খানাখন্দে ভরা আমতলী-তালতলী আঞ্চলিক সড়ক

এর আগে রোববার (১৬ আগস্ট) সকাল ৯টার দিকে বরগুনা সদর উপজেলার ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের লতাকাটা খেয়াঘাট এলাকায় পায়রা নদীর তীরে হাঁটতে গিয়ে নিখোঁজ হয় জুঁই।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

নিহত জুঁই রাজধানীর মিরপুরের বাসিন্দা জনি চৌধুরীর মেয়ে। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নরহা গ্রামে। ঢাকার মিরপুর থেকে মা তাসলিমা বেগম ও জুঁইয়ের বান্ধবী মরিয়াম ইসলাম রিয়ার সঙ্গে বরগুনায় বেড়াতে এসেছিল সে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুরে জুঁইদের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন জীবন মাহমুদ মাহফুজ। তার গ্রামের বাড়ি বরগুনায় হওয়ায় তার আমন্ত্রণে জুঁই, তার মা ও বান্ধবী সেখানে বেড়াতে আসেন।

রোববার সকালে বরগুনায় পৌঁছানোর পর তারা পাশের পায়রা নদীর তীরে যায়। একপর্যায়ে দুই বান্ধবী জড়াজড়ি করে নদীতে পড়ে যায়। রিয়া সাঁতরে তীরে উঠতে পারলেও সাঁতার না জানায় জুঁই জোয়ারের স্রোতে গভীর পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে বরগুনা ফায়ার সার্ভিস ও স্থানীয় থানা পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় একদিন ধরে তল্লাশির পর সোমবার বিকেলে তেতুলবাড়িয়া চর এলাকায় জুঁইয়ের ভাসমান মরদেহের সন্ধান পাওয়া যায়।

জুঁইয়ের মা তাসলিমা বেগম বলেন, মিরপুরে তাদের বাড়িতে দীর্ঘদিন ধরে জীবন মাহমুদ মাহফুজ ভাড়া থাকেন। তার সূত্রেই মেয়েকে ও মেয়ের বান্ধবীকে নিয়ে বরগুনায় বেড়াতে এসেছিলেন তারা।

ভাড়াটিয়া জীবন মাহমুদ মাহফুজ বলেন, জুঁই ও তার বান্ধবীকে নদীর পাড়ে যেতে একাধিকবার নিষেধ করা হয়েছিল। কিন্তু তারা সেখানে চলে যায়। দুজনই সাঁতার না জানায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

পরে উদ্ধার করা মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

আরও পড়ুন

বরগুনায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
বরগুনা

বরগুনায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

October 4, 2026
2
সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অসংখ্য গর্ত ও খানাখন্দে ভরা আমতলী-তালতলী আঞ্চলিক সড়ক
বরগুনা

সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অসংখ্য গর্ত ও খানাখন্দে ভরা আমতলী-তালতলী আঞ্চলিক সড়ক

August 29, 2026
8
তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ভাইস চেয়ারম্যান মোস্তাককে শোকজ
বরগুনা

তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ভাইস চেয়ারম্যান মোস্তাককে শোকজ

August 20, 2026
6
তালতলীতে বিদেশি পিস্তল ও গুলিসহ ৫ জন আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
বরগুনা

তালতলীতে বিদেশি পিস্তল ও গুলিসহ ৫ জন আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

August 19, 2026
9
Next Post
কাউখালীতে সরকারি তহবিলের ৭ লাখ ২০ হাজার টাকা ফেরত দিয়ে প্রশংসায় ইউএনও

কাউখালীতে সরকারি তহবিলের ৭ লাখ ২০ হাজার টাকা ফেরত দিয়ে প্রশংসায় ইউএনও

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In