• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, October 1, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home বাগেরহাট

বাগেরহাটে ঘুষের অভিযোগে ইউপি প্রশাসক অবরুদ্ধ, এসিল্যান্ডের আশ্বাসে মুক্ত

মো. সোহরাব হোসেন রতন, বাগেরহাট

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
October 1, 2026
in বাগেরহাট
0
বাগেরহাটে ঘুষের অভিযোগে ইউপি প্রশাসক অবরুদ্ধ, এসিল্যান্ডের আশ্বাসে মুক্ত
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত ইউপি প্রশাসকের বিরুদ্ধে জন্মসনদসহ বিভিন্ন নাগরিক সেবা দিতে প্রকাশ্যে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ সেবা গ্রহীতারা মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তাকে অবরুদ্ধ করেন। পরে কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দৌজার হস্তক্ষেপে এবং পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।

অভিযোগ ওঠা ইউপি প্রশাসক হলেন উপজেলা আইসিটি কর্মকর্তা খান মোয়াজ্জামান হোসেন রাসেল। নাগরিক সেবা দিতে ঘুষ গ্রহণ ও অর্থ বাণিজ্যের অভিযোগে ক্ষুব্ধ সেবা গ্রহীতারা তাকে অবরুদ্ধ করেন। খবর পেয়ে কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দৌজা ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহযোগিতায় মোয়াজ্জামান হোসেন রাসেলকে উদ্ধার করে নিজ গাড়িতে করে উপজেলা কার্যালয়ে নিয়ে যান।

আরো পড়ুন

বাগেরহাট শহরে সৌদি প্রবাসীর ৭ লাখ টাকা ছিনতাই

মোবাইল ব্যাংকিং বিকাশ-নগদ গ্রাহকদের টাকা আত্মসাৎ, ৯ প্রতারক গ্রেপ্তার

ভুক্তভোগীদের অভিযোগ, নাগরিক সনদ, জন্ম ও মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ কায়েম (উত্তরাধিকার সনদ), গর্ভকালীন ভাতা অন্তর্ভুক্তিসহ বিভিন্ন সেবা নিতে নির্ধারিত সরকারি ফির চেয়ে কয়েক গুণ বেশি অর্থ আদায় করা হয়। দাবি করা অর্থ পরিশোধ না করলে দিনের পর দিন পরিষদে ঘুরতে হয় বলেও অভিযোগ করেন তারা।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টের পর গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আত্মগোপনে চলে যাওয়ার পর ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা স্বাভাবিক রাখতে উপজেলা আইসিটি কর্মকর্তা খান মোয়াজ্জামান হোসেন রাসেলকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন নাগরিক সেবার নামে নির্ধারিত দালালের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠতে থাকে তার বিরুদ্ধে।

পীযূষ কান্তি গোলদার নামের একজন ভুক্তভোগী বলেন, তার ছেলের জন্মসনদ করতে তাকে দিনের পর দিন ঘোরানো হয়েছে এবং দালালের মাধ্যমে অর্থ চাওয়া হয়েছে। এ সময় রিপন হাওলাদার নামের আরেক নাগরিক অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদে প্রয়োজনীয় সেবা নিতে গিয়ে তাকে নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ দিতে বলা হয়েছে। টাকা না দিলে সেবা পেতে নানা ধরনের হয়রানির শিকার হতে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বাবুল শেখ নামের আরও একজন নাগরিক বলেন, নাগরিক সনদসহ বিভিন্ন সেবা নিতে গিয়ে তার কাছে অতিরিক্ত টাকা দাবি করা হয়েছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে কর্তৃপক্ষকে জানানো হলেও সমাধান না পাওয়ায় সেবা গ্রহীতাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

শুধু সাধারণ সেবা গ্রহীতাই নন, ইউনিয়ন পরিষদের নারী সদস্যদের কাছ থেকেও বিভিন্ন বিষয়ে হয়রানি ও অনিয়মের অভিযোগ উঠেছে ওই প্রশাসকের বিরুদ্ধে। নারী ইউপি সদস্য হেনা বেগম অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকা প্রয়োজন। পরিষদের বিভিন্ন কার্যক্রমে সদস্যদের মতামত ও সহযোগিতাকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। এমনকি তাদের মাসিক সম্মানী নিতেও প্রশাসককে ঘুষ দিতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। একই অভিযোগ করেন অন্য দুই ইউপি সদস্য নিলুফা বেগম ও নিপা বেগম।

নাগরিক সেবা দেওয়ার পাশাপাশি ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ ও বাস্তবায়ন নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

ঘটনার বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দৌজা বলেন, প্রাথমিকভাবে অভিযোগকারীদের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পাঁচজনের সাক্ষ্যসহ অভিযোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

গোপালপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন নিয়েও প্রশাসকের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে গোপালপুর ইউপি প্রশাসক খান মোয়াজ্জামান হোসেন রাসেল তার বিরুদ্ধে করা সব অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, এসব ষড়যন্ত্র।

এ বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন সংবাদকর্মীদের বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হবে। অভিযোগগুলো তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রশাসকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

বাগেরহাট শহরে সৌদি প্রবাসীর ৭ লাখ টাকা ছিনতাই
বাগেরহাট

বাগেরহাট শহরে সৌদি প্রবাসীর ৭ লাখ টাকা ছিনতাই

September 29, 2026
3
মোবাইল ব্যাংকিং বিকাশ-নগদ গ্রাহকদের টাকা আত্মসাৎ, ৯ প্রতারক গ্রেপ্তার
বাগেরহাট

মোবাইল ব্যাংকিং বিকাশ-নগদ গ্রাহকদের টাকা আত্মসাৎ, ৯ প্রতারক গ্রেপ্তার

September 29, 2026
3
বিশ্ব পর্যটন দিবসে ইকোট্যুরিজম সুন্দর  বনের করমজলে পর্যটকের ঢল
বাগেরহাট

বিশ্ব পর্যটন দিবসে ইকোট্যুরিজম সুন্দর বনের করমজলে পর্যটকের ঢল

September 27, 2026
4
মোংলায় রেড ক্রিসেন্টের ডেঙ্গু বিরোধী অভিযান; মশক নিধন ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বাগেরহাট

মোংলায় রেড ক্রিসেন্টের ডেঙ্গু বিরোধী অভিযান; মশক নিধন ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

September 26, 2026
8
মোংলায় রেড ক্রিসেন্টের ডেঙ্গু বিরোধী অভিযান; মশক নিধন ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মোংলা

মোংলায় রেড ক্রিসেন্টের ডেঙ্গু বিরোধী অভিযান; মশক নিধন ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

September 26, 2026
0
মোংলায় নাগরিক সমাজের সক্ষমতা বৃদ্ধিতে ENABLE প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মোংলা

মোংলায় নাগরিক সমাজের সক্ষমতা বৃদ্ধিতে ENABLE প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

September 24, 2026
5
Next Post
মির্জাগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

মির্জাগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In