• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, October 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home বাগেরহাট

আজ ১২ দিন, সুন্দরবনে সেই ২১ জেলের সন্ধান মেলেনি; এরই মধ্যে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা

সোহরাব হোসেন রতন, বাগেরহাট

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
October 4, 2026
in বাগেরহাট
0
আজ ১২ দিন, সুন্দরবনে সেই ২১ জেলের সন্ধান মেলেনি; এরই মধ্যে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

সুন্দরবনে তিনটি বনদস্যু বাহিনীর হাতে অপহৃত ২১ জেলের ১২ দিন অতিবাহিত হলেও এখনো তাদের উদ্ধার করতে পারেনি বন রক্ষায় নিয়োজিত কোনো বাহিনী বা প্রশাসন। মুক্তিপণের দাবিতে অপহৃত এসব জেলে কোথায় এবং কী অবস্থায় আছেন, তাও নিশ্চিতভাবে জানা সম্ভব হয়নি। এ অবস্থায় একের পর এক অভিযান চালানোর পাশাপাশি সুন্দরবনের আকাশে আধুনিক ড্রোন উড়িয়েও অপহৃত জেলে ও বনদস্যুদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। এতে উৎকণ্ঠা ও উদ্বেগের মধ্যে রয়েছেন অপহৃত জেলেদের পরিবারের সদস্য ও মহাজনরা। ঘটনার পর থেকে আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন সুন্দরবনসহ উপকূলীয় এলাকার সাধারণ জেলেরা।

এদিকে শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকার কটকা খালের সাগর মোহনায় নোঙর করে থাকা পর্যটকবাহী জাহাজ ‘দি ওয়েভ-২’-এ বনদস্যুরা ডাকাতির চেষ্টা করলে বনরক্ষীরা চার রাউন্ড গুলি ছুড়ে তা প্রতিহত করেন। সুন্দরবন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

আরো পড়ুন

মোংলার পশুর নদী থেকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

জয়মনিতে ডাচ্-বাংলা ব্যাংক ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন জয়মনি উইনার্স ক্লাব

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন জানায়, মুক্তিপণের দাবিতে তিনটি বনদস্যু বাহিনীর হাতে অপহৃত ২১ জেলেকে উদ্ধারে একের পর এক অভিযান চলছে। সুন্দরবনের আকাশে আধুনিক ড্রোন উড়িয়ে অপহৃত জেলে ও বনদস্যুদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। গোয়েন্দা নেটওয়ার্ক বাড়ানোর পাশাপাশি নৌপথেও চিরুনি অভিযান পরিচালনা করছে কোস্টগার্ডের একাধিক দল। পাশাপাশি মৎস্য আহরণে নিয়োজিত জেলেদের নিরাপত্তায় টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে নৌপুলিশ ও সুন্দরবন বিভাগ।

গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের নারকেলবাড়িয়া, আমড়িয়া, ভদ্রা ও ভাঙ্গা এলাকা থেকে বনদস্যু মজনু, করিম শরীফ ও বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে মাছ ধরার সময় ২১ জেলেকে অপহরণ করে গভীর অরণ্যে নিয়ে যায়। এ সময় জেলেদের একটি ট্রলার, পাঁচটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামালও লুটে নেয় বনদস্যুরা।

মুক্তিপণের দাবিতে অপহৃত এসব জেলেদের পরিবারের কোনো সদস্য বা তাদের মহাজনরা বনদস্যুদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। কোনোভাবে বিষয়টি প্রকাশ পেলে সুন্দরবনসহ উপকূলীয় এলাকায় মাছ ধরা এবং তাদের জীবনের জন্য বড় ধরনের হুমকি আসতে পারে—এমন আশঙ্কায় তারা গণমাধ্যমে কথা বলতে নারাজ।

তবে নাম প্রকাশ না করার শর্তে অপহৃত জেলেদের একাধিক মহাজন জানান, তারা অপহৃত জেলেদের মুক্ত করতে বনদস্যুদের সঙ্গে মোবাইল ফোনে গোপনে যোগাযোগ করছেন। মুক্তিপণ হিসেবে বনদস্যুরা কী পরিমাণ টাকা দাবি করেছে, নিরাপত্তাজনিত কারণে তা জানাতে রাজি হননি তারা। বর্তমানে বনদস্যুদের সঙ্গে মুক্তিপণ নিয়ে দর-কষাকষি চলছে। কাঙ্ক্ষিত মুক্তিপণ পেলে অপহৃত জেলেদের ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে বনদস্যুরা। দ্রুত মুক্তিপণের টাকা পরিশোধের জন্য মহাজনদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও জানান তারা।

এ অবস্থায় দুই দিনে ২১ জেলেকে অপহরণের পর থেকে সুন্দরবনসহ উপকূলীয় এলাকার সাধারণ জেলেদের মধ্যেও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। বনদস্যু আতঙ্কে অনেকেই সুন্দরবনে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন। এসব জেলে সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করে নিরাপদে মাছ ধরার নিশ্চয়তা চান।

বাগেরহাটে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, ১২ দিনেও অপহৃত ২১ জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি। কোস্টগার্ডসহ নৌপুলিশের উদ্ধার অভিযান চলছে। সুন্দরবনে অবস্থানরত জেলেদের রাতে দলবদ্ধভাবে সংশ্লিষ্ট বন অফিসের সামনে অবস্থান করতে বলা হয়েছে। এছাড়া সুন্দরবনের সব স্টেশন ও টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং বনরক্ষীদের জেলেদের নিরাপত্তায় টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এর মধ্যে শনিবার রাতে কটকায় পর্যটকবাহী জাহাজে বনদস্যুদের ডাকাতির চেষ্টার আতঙ্কজনক খবর এসেছে। এর আগে এমন ঘটনা ঘটেনি। সম্প্রতি সুন্দরবনে বনদস্যুদের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে। বনদস্যুরা জেলেদের ধরে নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায় করছে। বনদস্যু দমনে সুন্দরবনে কোস্টগার্ডের রাত্রীকালীন টহল চালু করা দরকার বলেও জানান ডিএফও।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহাবুব হোসেন জানান, সরকারের নির্দেশনায় সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে কোস্টগার্ড। এরই আলোকে অপহৃত ২১ জেলেকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে। বনদস্যুদের অবস্থান শনাক্তে আধুনিক ড্রোন ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে গোয়েন্দা নেটওয়ার্ক বাড়ানোর পাশাপাশি নৌপথেও চিরুনি অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে এসব জেলেকে উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছি।

সুন্দরবনের সব বনদস্যু বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। আত্মসমর্পণকারীদের স্বাভাবিক জীবনের নিশ্চয়তার পাশাপাশি পুনর্বাসনেরও ব্যবস্থা করা হবে। অন্যথায় বনদস্যুদের কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও জানান এই কোস্টগার্ড কর্মকর্তা।

আরও পড়ুন

মোংলার পশুর নদী থেকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
মোংলা

মোংলার পশুর নদী থেকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

October 3, 2026
29
জয়মনিতে ডাচ্-বাংলা ব্যাংক ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন জয়মনি উইনার্স ক্লাব
মোংলা

জয়মনিতে ডাচ্-বাংলা ব্যাংক ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন জয়মনি উইনার্স ক্লাব

October 3, 2026
6
বাগেরহাটে ঘুষের অভিযোগে ইউপি প্রশাসক অবরুদ্ধ, এসিল্যান্ডের আশ্বাসে মুক্ত
বাগেরহাট

বাগেরহাটে ঘুষের অভিযোগে ইউপি প্রশাসক অবরুদ্ধ, এসিল্যান্ডের আশ্বাসে মুক্ত

October 1, 2026
2
বাগেরহাট শহরে সৌদি প্রবাসীর ৭ লাখ টাকা ছিনতাই
বাগেরহাট

বাগেরহাট শহরে সৌদি প্রবাসীর ৭ লাখ টাকা ছিনতাই

September 29, 2026
4
মোবাইল ব্যাংকিং বিকাশ-নগদ গ্রাহকদের টাকা আত্মসাৎ, ৯ প্রতারক গ্রেপ্তার
বাগেরহাট

মোবাইল ব্যাংকিং বিকাশ-নগদ গ্রাহকদের টাকা আত্মসাৎ, ৯ প্রতারক গ্রেপ্তার

September 29, 2026
3
বিশ্ব পর্যটন দিবসে ইকোট্যুরিজম সুন্দর  বনের করমজলে পর্যটকের ঢল
বাগেরহাট

বিশ্ব পর্যটন দিবসে ইকোট্যুরিজম সুন্দর বনের করমজলে পর্যটকের ঢল

September 27, 2026
5
Next Post
চাঁদাবাজির একটা প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিব: মির্জা ফয়সল

চাঁদাবাজির একটা প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিব: মির্জা ফয়সল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In