• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, October 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home ঠাকুরগাঁও

চাঁদাবাজির একটা প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিব: মির্জা ফয়সল

ঠাকুরগাঁও প্রতিনিধি:

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
October 4, 2026
in ঠাকুরগাঁও
0
চাঁদাবাজির একটা প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিব: মির্জা ফয়সল
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আমার বিরুদ্ধে চাঁদাবাজির একটা প্রমাণ দিতে পারলে চিরজীবনের জন্য রাজনীতি ছেড়ে দেব’ বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন।

তিনি বলেন, ‘আপনি বলে বেড়ান, আপনি কম্বল দিয়েছেন, ছাগল দিয়েছেন—আপনি এত কিছু দেন, কিন্তু নিজের অর্থে দেন না। ডোনেশন নিয়ে দেন। আসলে এ ডোনেশনটা কী? আপনারা নিলে ডোনেশন আর আমরা দিলে সেটা চাঁদাবাজি হয়ে যায়। আপনাদের মানুষ ডোনেশন দেয়, আর আমাদেরটা চাঁদাবাজি—এসব প্রপাগান্ডা বন্ধ করেন।’

আরো পড়ুন

হরিপুরে বিলুপ্তির পথে বাবুই পাখির বাসা

কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঠাকুরগাঁওয়ের জিনের বালিয়া মসজিদ

রবিবার (৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেনের সাম্প্রতিক বক্তব্যের জবাবে এসব কথা বলেন তিনি।

মির্জা ফয়সল বলেন, ‘মানুষের চরিত্র হনন করার জন্য আপনারা এক পায়ে লাফিয়ে যান, এটা সঠিক নয়। এটা কোনো ধর্মেই এলাও করে না। আসুন, আমরা এসব জায়গা থেকে সরে গিয়ে একটি সুন্দর, সাবলীল, প্রেমময় ও ভালোবাসার বাংলাদেশ গড়ে তুলি, একটি সুন্দর সমাজ গড়ে তুলি।’

তিনি আরও বলেন, ‘আমার প্রতিপক্ষের মানুষকে আমার বড় ভাই (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) গত নির্বাচনের সময় বলেছিলেন, দেলাওয়ার খুব ভালো ছেলে। আমরা কাউকে খারাপ ছেলে বলি না। সেটা আমাদের অভ্যাসে নেই, আমাদের প্র্যাকটিসে নেই। তিনি ভালো মানুষকে ভালো বলেন। তার মানে কি তিনি এই কথা বলেছেন, ফয়সল খারাপ ছেলে আর দেলাওয়ার ভালো ছেলে? আমার পরে দেলাওয়ারই এখানকার এমপি হবে—এ ধরনের কথা বলার অর্থ মানুষকে বিভ্রান্ত করা। মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয়।’

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মির্জা ফয়সল আমিন বলেন, ‘গত নির্বাচনে তারা সমানে বেহেশতের টিকিট বিক্রি করছে। কতজন এখন পর্যন্ত বেহেশতের টিকিট পেয়েছে, তা আমরা জানি না। আপনারা হয়তো জানতে পারেন, আমি কিন্তু জানি না। আমরা মনে করি, পৃথিবীকে বেহেশত বানানোর জন্য আমাদের কর্ম, আমাদের চেষ্টাই অনেক বেশি প্রয়োজন। পৃথিবীটাকে সুন্দর করা প্রয়োজন, ঠাকুরগাঁওকে সুন্দর করা প্রয়োজন, বাংলাদেশকে সুন্দর করা প্রয়োজন। মানুষে মানুষে হিংসা-বিদ্বেষ, জিঘাংসা বন্ধ করা প্রয়োজন।’

নির্বাচনকালীন মতবিনিময় সভায় জেলা বিএনপির সহসভাপতি মো. আলম, ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর, মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হান, বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ও ঠাকুরগাঁও চিনি কল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতনসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

হরিপুরে বিলুপ্তির পথে বাবুই পাখির বাসা
ঠাকুরগাঁও

হরিপুরে বিলুপ্তির পথে বাবুই পাখির বাসা

October 4, 2026
2
কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঠাকুরগাঁওয়ের জিনের বালিয়া মসজিদ
ঠাকুরগাঁও

কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঠাকুরগাঁওয়ের জিনের বালিয়া মসজিদ

September 26, 2026
3
হরিপুরে গ্রাম পুলিশদের পোশাক ও সরঞ্জাম বিতরণ
ঠাকুরগাঁও

হরিপুরে গ্রাম পুলিশদের পোশাক ও সরঞ্জাম বিতরণ

September 21, 2026
4
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে স্কুলের মিড ডে মিলের দুধ খেয়ে ৩৪ শিক্ষার্থী অসুস্থ
ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে স্কুলের মিড ডে মিলের দুধ খেয়ে ৩৪ শিক্ষার্থী অসুস্থ

September 21, 2026
5
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন
ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন

September 19, 2026
2
ছয় বিভাগ নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু করবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়
ঠাকুরগাঁও

ছয় বিভাগ নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু করবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়

September 18, 2026
5
Next Post
বরগুনায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

বরগুনায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In