• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, October 5, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী দশমিনা

দশমিনায় এইচএসসি পরীক্ষায় এমসিকিউ উত্তরপত্র পূরণের অভিযোগ, হল সুপারের বিরুদ্ধে মানববন্ধন

দশমিনা প্রতিনিধি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 19, 2026
in দশমিনা, পটুয়াখালী
0
দশমিনায় এইচএসসি পরীক্ষায় এমসিকিউ উত্তরপত্র পূরণের অভিযোগ, হল সুপারের বিরুদ্ধে মানববন্ধন
0
SHARES
38
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর দশমিনায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় হল সুপার কর্তৃক এমসিকিউ উত্তরপত্র মোবাইলে ধারণ করে পূরণ ও প্রতিস্থাপনের অভিযোগে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে চাকরি থেকে অব্যাহতি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষানুরাগী, সুশীল সমাজ, আইনজীবী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

আরো পড়ুন

মাটিভাংগা–বদনাতলী সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

ট্রান্সফরমার চুরির পর ১৫ দিন ধরে বিদ্যুৎহীন ৫৯ পরিবার, নতুন ট্রান্সফরমারে চাওয়া হচ্ছে ১ লাখ টাকা

অভিযুক্ত হল সুপার হলেন মো. মহিউদ্দিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক এবং ডা. ডলি আকবর মহিলা কলেজের শিক্ষক।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ১ আগস্ট এইচএসসি পরীক্ষার কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে ডা. ডলি আকবর মহিলা কলেজ কেন্দ্রের হল সুপার মো. মহিউদ্দিন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় উপকেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন। মূল কেন্দ্র থেকে এমসিকিউ উত্তরপত্র উপকেন্দ্রে নেওয়ার পর তিনি তার মামাতো ভাইয়ের উত্তরপত্র বের করে মোবাইল ফোনে উত্তর সংগ্রহ করে তা পূরণ করছিলেন বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরও জানান, বিষয়টি শিক্ষক কক্ষের অন্যরা দেখতে পান এবং কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন। পরবর্তীতে ওই ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযুক্ত হল সুপারকে পরীক্ষাসংক্রান্ত সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে অবহিত করেন। পরে বোর্ডের চেয়ারম্যানের পক্ষ থেকে গত ২ আগস্ট তাকে ৬ আগস্ট সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দেওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় বলে মানববন্ধনে জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার্থীরা দীর্ঘ প্রস্তুতি নিয়ে নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা দিচ্ছে। এমন পরিস্থিতিতে কোনো শিক্ষক পরীক্ষার্থীর উত্তরপত্রে অনিয়ম করলে তা শিক্ষাব্যবস্থার প্রতি মানুষের আস্থাকে ক্ষতিগ্রস্ত করে। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি দ্রুত ব্যবস্থা না নিলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন শেষে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষানুরাগী, সুশীল সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধার কার্যালয়ে গিয়ে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।

ইউএনও মাহমুদ হাসান মৃধা বলেন, “আজ বুধবার দুপুরে মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেয়েছি। স্মারকলিপিটি মাননীয় শিক্ষামন্ত্রীর দপ্তরে পৌঁছে দেওয়া হবে।”

এ সময় উপস্থিত ছিলেন ডা. ডলি আকবর মহিলা কলেজের দাতা সদস্য জায়েদ ইকবাল খান, সমাজসেবক ও শিক্ষানুরাগী রুহুল আমিন মোল্লা, ফখরুজ্জামান বাদল, মনিরুজ্জামান মনির, এসিপির সদস্য মারুফ, উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুন

মাটিভাংগা–বদনাতলী সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন
পটুয়াখালী

মাটিভাংগা–বদনাতলী সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

October 5, 2026
3
ট্রান্সফরমার চুরির পর ১৫ দিন ধরে বিদ্যুৎহীন ৫৯ পরিবার, নতুন ট্রান্সফরমারে চাওয়া হচ্ছে ১ লাখ টাকা
পটুয়াখালী

ট্রান্সফরমার চুরির পর ১৫ দিন ধরে বিদ্যুৎহীন ৫৯ পরিবার, নতুন ট্রান্সফরমারে চাওয়া হচ্ছে ১ লাখ টাকা

October 5, 2026
6
মমিনপুর রজ্জবিয়া দাখিল মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
পটুয়াখালী

মমিনপুর রজ্জবিয়া দাখিল মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

October 5, 2026
2
দশমিনায় ফুটবল খেলার মাঠে এক শিক্ষার্থীর মৃত্যু
দশমিনা

দশমিনায় ফুটবল খেলার মাঠে এক শিক্ষার্থীর মৃত্যু

October 5, 2026
17
বিশ্ব শিক্ষক দিবসে দশমিনায় জাতীয়করণের দাবি শিক্ষকদের
দশমিনা

বিশ্ব শিক্ষক দিবসে দশমিনায় জাতীয়করণের দাবি শিক্ষকদের

October 5, 2026
6
বাউফলে বসতঘরের পেছনে গাঁজা চাষ, ৩ গাছসহ আটক ১
পটুয়াখালী

বাউফলে বসতঘরের পেছনে গাঁজা চাষ, ৩ গাছসহ আটক ১

October 5, 2026
4
Next Post
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকা পড়ে আহত বাঘিনী, বনে ফেরার পর নিখোঁজ

সুন্দরবনে শিকারির ফাঁদে আটকা পড়ে আহত বাঘিনী, বনে ফেরার পর নিখোঁজ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In