• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, September 7, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

বিআরসি ও ফিজিওথেরাপি পেশার ভবিষ্যৎ নিয়ে যবিপ্রবিতে সেমিনার ও মতবিনিময়

আল আমিন যবিপ্রবি প্রতিনিধি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 24, 2026
in সারাদেশ
0
বিআরসি ও ফিজিওথেরাপি পেশার ভবিষ্যৎ নিয়ে যবিপ্রবিতে সেমিনার ও মতবিনিময়
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বিপিএ স্টুডেন্ট’স উইং অব জাস্টের আয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে নবনির্বাচিত বিপিএ নেতৃবৃন্দের মতবিনিময়।

বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল (বিআরসি) আইন, পেশাগত নিবন্ধন, উচ্চশিক্ষা এবং বাংলাদেশের ফিজিওথেরাপি পেশার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগে এক বিশেষ সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার

বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩

বুধবার (২৩ জুলাই) বিপিএ স্টুডেন্ট’স উইং অব জাস্ট-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের (বিপিএ) নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন। দিনব্যাপী আয়োজনে বিআরসির কার্যক্রম, পেশাগত নিবন্ধনের গুরুত্ব, ফিজিওথেরাপি শিক্ষার মানোন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ এবং আন্তর্জাতিক পর্যায়ে পেশার সম্ভাবনা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।

সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের (বিপিএ) নবম কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে যবিপ্রবির পিটিআর বিভাগের তিনজন শিক্ষক কেন্দ্রীয় নেতৃত্বে নির্বাচিত হওয়ায় এ আয়োজন বিশেষ তাৎপর্য বহন করে। এ উপলক্ষে বিপিএর নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা বিভাগে উপস্থিত হয়ে ব্যাচেলর অব ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (বিপিটিআর) ও মাস্টার অব ফিজিওথেরাপি (এমপিটি) শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত মতবিনিময়ে অংশ নেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের নিবন্ধন প্রক্রিয়া, পেশাগত স্বীকৃতি, সরকারি ও বেসরকারি চাকরির সুযোগ, উচ্চশিক্ষা, গবেষণা এবং আন্তর্জাতিক পর্যায়ে ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করেন। বিপিএর নেতৃবৃন্দ এসব বিষয়ে বাস্তব অভিজ্ঞতার আলোকে দিকনির্দেশনা প্রদান করেন এবং দক্ষ, নৈতিক ও গবেষণামুখী ফিজিওথেরাপিস্ট হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বক্তারা বলেন, বাংলাদেশে ফিজিওথেরাপি পেশা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের কার্যক্রম সম্প্রসারণ এবং পেশাগত স্বীকৃতি আরও সুসংহত হওয়ার ফলে এ খাতে দক্ষ জনশক্তির চাহিদা ও কর্মক্ষেত্র ক্রমাগত বিস্তৃত হচ্ছে। এ সুযোগ কাজে লাগাতে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান, পেশাগত দক্ষতা এবং নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

দিনব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে সেমিনার ও মতবিনিময় সভা শেষে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কড়ইতলায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ‘চাঁদের আলোয় ভোজন’-এর আয়োজন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী এবং বিপিএর নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন। অনানুষ্ঠানিক এ আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, শিক্ষক-শিক্ষার্থীদের বন্ধন এবং পেশাগত ঐক্যকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দেশের শীর্ষস্থানীয় ফিজিওথেরাপি পেশাজীবীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ তাদের পেশাগত ভবিষ্যৎ সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। একই সঙ্গে এ আয়োজন তাদেরকে ফিজিওথেরাপি পেশার উন্নয়ন ও নেতৃত্বে সক্রিয়ভাবে যুক্ত হতে অনুপ্রাণিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরও পড়ুন

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার
Uncategorized

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার

September 4, 2026
4
বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩
সারাদেশ

বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩

September 4, 2026
3
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮
সারাদেশ

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮

August 31, 2026
4
কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২
সারাদেশ

কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২

August 31, 2026
7
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
সারাদেশ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

August 31, 2026
5
বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ
সারাদেশ

বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ

August 29, 2026
13
Next Post
স্মাইল এশিয়ার আন্তর্জাতিক মেডিকেল মিশনের সমাপনীতে ঢাকা ব্যাংকের গালা ডিনার, ১০০ শিশুর বিনামূল্যে ক্লেফট সার্জারি

স্মাইল এশিয়ার আন্তর্জাতিক মেডিকেল মিশনের সমাপনীতে ঢাকা ব্যাংকের গালা ডিনার, ১০০ শিশুর বিনামূল্যে ক্লেফট সার্জারি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
14
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In