• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, October 17, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ

গণদাবী ডেস্ক

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 29, 2026
in সারাদেশ
0
বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

দুর্যোগের পূর্বাভাস, ঝুঁকি বিশ্লেষণ, আগাম সতর্কীকরণ এবং দুর্যোগের আগে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘ফোরওয়ার্ন বাংলাদেশ এক্সপার্ট অ্যান্ড ইয়ুথ গ্যাদারিং ২০২৬’।

শনিবার (২৯ আগস্ট ২০২৬) রাজধানীর গুলশান-২-এর হোটেল বেঙ্গল ব্লুবেরিতে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে আবহাওয়া, পানি, কৃষি, জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, ভূগোল ও পরিবেশ, মানবিক সহায়তা ও প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞদের পাশাপাশি তরুণ গবেষক, শিক্ষার্থী ও পেশাজীবীরা অংশ নেন।

আরো পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, খেলা বর্জন যবিপ্রবির নারী দলের

নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রকাশ

আয়োজনের মূল লক্ষ্য ছিল ফোরওয়ার্ন বাংলাদেশের বিশেষজ্ঞ ও তরুণ সদস্যদের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে দুর্যোগের আগাম কার্যক্রম ও সময়মতো কার্যকর পদক্ষেপ গ্রহণের সক্ষমতা বাড়ানো। পাশাপাশি বিশেষজ্ঞদের অভিজ্ঞতার সঙ্গে তরুণদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতার সমন্বয়ে ভবিষ্যৎ যৌথ উদ্যোগের ক্ষেত্র চিহ্নিত করা হয়।

দিনব্যাপী কর্মসূচিতে ঘূর্ণিঝড় ও বন্যার মডেল পর্যালোচনা ও উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রাতিষ্ঠানিক, স্থানীয় জনগোষ্ঠী ও খাতভিত্তিক আগাম কার্যক্রম নির্দেশিকা প্রণয়ন ও বাস্তব প্রয়োগ, ঝুঁকি বিশ্লেষণ, পূর্বাভাস এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দুর্যোগের পূর্বাভাস ও সতর্কবার্তা স্থানীয় পর্যায়ে দ্রুত পৌঁছে দেওয়া এবং স্থানীয় জ্ঞানকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থার সঙ্গে যুক্ত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. সাজ্জাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক ইনচার্জ ড. মাজহারুল আজিজ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এস এম কামরুল হাসান ও ড. মো. বজলুর রশিদ, রেড ক্রিসেন্ট জলবায়ু কেন্দ্রের উপদেষ্টা ড. আহমাদুল হাসান, সবার জন্য আগাম সতর্কীকরণ ব্যবস্থা উদ্যোগের জাতীয় সমন্বয়ক মো. শাহজাহান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার তানভীর হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক ড. আনিসুল হক, আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের উপ-নির্বাহী পরিচালক কক্সি তালুকদার এবং মানব মুক্তি সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুল বাহারসহ সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানের সূচনাবক্তব্য দেন স্টার্ট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জনাব সফিউল আলম। প্রায় ৪০ জন অংশগ্রহণকারীর উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষজ্ঞ ও তরুণদের পারস্পরিক পরিচিতি, প্রত্যাশা ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি ফোরওয়ার্ন বাংলাদেশের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ সম্পৃক্ততার সুযোগ নিয়ে আলোচনা হয়। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় প্রযুক্তি, গবেষণা, পূর্বাভাস, স্থানীয় জ্ঞান ও মানবিক সহায়তার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আয়োজনের শেষপর্বে বিশেষজ্ঞ ও তরুণদের মধ্যে যৌথ উদ্যোগের সম্ভাব্য ক্ষেত্র চিহ্নিত ও অগ্রাধিকার নির্ধারণ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে গবেষণা, প্রযুক্তি উন্নয়ন, পূর্বাভাস, আগাম সতর্কীকরণ ও দুর্যোগ মোকাবিলায় যৌথভাবে কাজ করার সুযোগ, পরামর্শক সহযোগিতা এবং দীর্ঘমেয়াদি সম্পৃক্ততার বিষয়ে আলোচনা করা হয়।

ফোরওয়ার্ন বাংলাদেশ ২০১৯ সাল থেকে বাংলাদেশে দুর্যোগ ঝুঁকি বিশ্লেষণ, পূর্বাভাস, দুর্যোগের আগাম কার্যক্রম বাস্তবায়ন ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের সক্ষমতা বাড়াতে বিশেষজ্ঞ, গবেষক, মানবিক সহায়তাকারী, তরুণ ও স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিদের সম্পৃক্ত করে কাজ করে আসছে। ‘ফোরওয়ার্ন বাংলাদেশ এক্সপার্ট অ্যান্ড ইয়ুথ গ্যাদারিং ২০২৬’ আয়োজনের মাধ্যমে বিশেষজ্ঞ জ্ঞান ও তরুণদের উদ্ভাবনী সক্ষমতার আরও কার্যকর সমন্বয়ের নতুন সুযোগ তৈরি হয়েছে।

আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, খেলা বর্জন যবিপ্রবির নারী দলের
বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, খেলা বর্জন যবিপ্রবির নারী দলের

October 17, 2026
2
নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রকাশ
সারাদেশ

নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রকাশ

October 16, 2026
0
যবিপ্রবির প্যাথলজি ল্যাব ১০ মাস ধরে বন্ধ, ডেঙ্গু পরীক্ষা করাতে ভোগান্তিতে শিক্ষার্থীরা
সারাদেশ

যবিপ্রবির প্যাথলজি ল্যাব ১০ মাস ধরে বন্ধ, ডেঙ্গু পরীক্ষা করাতে ভোগান্তিতে শিক্ষার্থীরা

October 15, 2026
1
পাবনায় ভেজাল দুধের বিরুদ্ধে জিরো টলারেন্স, সিন্ডিকেট ভাঙার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
সারাদেশ

পাবনায় ভেজাল দুধের বিরুদ্ধে জিরো টলারেন্স, সিন্ডিকেট ভাঙার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

October 14, 2026
2
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উৎকর্ষের বিকল্প নেই: যবিপ্রবি উপাচার্য
বিশ্ববিদ্যালয়

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উৎকর্ষের বিকল্প নেই: যবিপ্রবি উপাচার্য

October 14, 2026
10
নাগেশ্বরী কেদার মহিলা কলেজে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ
সারাদেশ

নাগেশ্বরী কেদার মহিলা কলেজে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

October 13, 2026
7
Next Post
চাঁপাইনবাবগঞ্জে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকাহত পরিবারের পাশে জেলা প্রশাসক

চাঁপাইনবাবগঞ্জে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকাহত পরিবারের পাশে জেলা প্রশাসক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In