• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, September 6, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি:

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 22, 2026
in সারাদেশ
0
পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ
0
SHARES
85
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পঞ্চগড়ের দেবীগঞ্জে ক্ষমতার অপব্যবহার করে এক পালিত কন্যাকে ওয়ারিশ হিসেবে সনদ প্রদান এবং বৈধ ওয়ারিশদের ওয়ারিশ সনদ না দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীরা।

আরো পড়ুন

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার

বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩

অভিযুক্ত চেয়ারম্যানের নাম পরেশ চন্দ্র রায়। তিনি উপজেলার দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এছাড়া তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

ভুক্তভোগীরা হলেন দেবীডুবা ইউনিয়নের পেড়ালবাড়ী গুচ্ছগ্রামের মিনা, আকলিমা, রেখা খাতুন ও নাজমা আক্তার। চার বোনের পক্ষে আকলিমা ও রেখা খাতুন চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে বলা হয়, পেড়ালবাড়ী গুচ্ছগ্রামের বাসিন্দা আব্দুল ওহাব ২০২৩ সালের ২৯ জানুয়ারি এবং তার স্ত্রী হাজেরা বেগম একই বছরের ২৪ মার্চ মারা যান। তাদের মৃত্যুর পর চার কন্যা মিনা, আকলিমা, রেখা খাতুন ও নাজমা আক্তারই তাদের বৈধ ও আইনানুগ ওয়ারিশ।

অভিযোগকারীদের দাবি, প্রায় তিন মাস আগে তারা ওয়ারিশ সনদের জন্য দেবীডুবা ইউনিয়ন পরিষদে আবেদন করেন। কিন্তু চেয়ারম্যান কোনো কারণ ছাড়াই এখন পর্যন্ত তাদের ওয়ারিশ সনদ প্রদান না করে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

অভিযোগে আরও বলা হয়, চেয়ারম্যান ২০২৩ সালের ৩ ডিসেম্বর আব্দুল ওহাব ও হাজেরা বেগমের পালিত কন্যা খাদিজা বেগমকে তাদের প্রকৃত কন্যা ও ওয়ারিশ হিসেবে উল্লেখ করে একটি ওয়ারিশ সনদ প্রদান করেন। অভিযোগকারীদের দাবি, বাংলাদেশের প্রচলিত আইন ও ধর্মীয় বিধান অনুযায়ী পালিত সন্তান পালিত পিতার সম্পত্তির আইনগত ওয়ারিশ নন। এছাড়া হাজেরা বেগম ২০২৩ সালের ২৪ মার্চ মারা গেলেও ওই ওয়ারিশ সনদে তাকে জীবিত দেখিয়ে ওয়ারিশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগকারীদের ভাষ্য, চেয়ারম্যানের এমন কর্মকাণ্ডের কারণে তারা পিতা-মাতার বৈধ ওয়ারিশি অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এবং মানসিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ বিষয়ে তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খাদিজা বেগমকে দেওয়া ওয়ারিশ সনদ বাতিল, ক্ষমতার অপব্যবহার ও ভুয়া সনদ প্রদানের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাদের চার বোনের নামে সঠিক ওয়ারিশ সনদ প্রদানের দাবি জানিয়েছেন।

অভিযোগকারী রেখা খাতুন বলেন, আমরা মরহুম আব্দুল ওহাবের বৈধ ওয়ারিশ। আমাদের ওয়ারিশ সনদ না দিয়ে আমাদের পালিত বোন খাদিজাকে ওয়ারিশ সনদ দেওয়া হয়েছে। গত তিন মাস ধরে চেয়ারম্যান আমাদের ঘুরাচ্ছেন। একবার বলেন, আগে একটি ওয়ারিশ সনদ দেওয়া হয়েছে, এখন আর দেওয়া যাবে না। আবার বলেন, তোমাদের আরেকটি দিলে আমার নামে মামলা হয়ে যাবে।

অভিযোগের সঙ্গে সংযুক্ত ওয়ারিশ সনদের কপিতে দেখা যায়, ২০২৩ সালের ৩ ডিসেম্বর দেবীডুবা ইউনিয়ন পরিষদ থেকে মৃত আব্দুল ওহাবের ওয়ারিশ হিসেবে তার স্ত্রী হাজেরা বেগম, পালিত কন্যা খাদিজা বেগম এবং কন্যা মিনা, আকলিমা, রেখা খাতুন ও নাজমা আক্তারের নামে একটি ওয়ারিশ সনদ ইস্যু করা হয়। সনদে ৩ ডিসেম্বর চেয়ারম্যান পরেশ চন্দ্র রায়ের এবং ৪ ডিসেম্বর সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য সুজন আলীর স্বাক্ষর রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য সুজন আলী বলেন, ২০২৩ সালে আব্দুল ওহাবের মৃত্যুর পর খাদিজা বেগম ওয়ারিশ সনদের জন্য আবেদন করেন। আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া জাতীয় পরিচয়পত্রে তার বাবার নাম আব্দুল ওহাব উল্লেখ ছিল। পরে এলাকায় খোঁজখবর নিয়ে তথ্যের সঙ্গে মিল পাওয়ায় আমি ওয়ারিশ সনদ দেওয়ার সুপারিশ করি।

তিনি আরও বলেন, ২০২৬ সালে বাকি চার বোন অভিযোগ করেন যে খাদিজা তাদের পালিত বোন। এরপর চেয়ারম্যান আমাকে বিষয়টি সরেজমিন তদন্তের দায়িত্ব দেন। বর্তমানে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় মুঠোফোনে বলেন, ও (খাদিজা) যে পালিত, সেটার প্রমাণ কীভাবে করবে? ওরাই তো আবেদন করেছিল। ওয়ারিশ সনদের বিষয়ে সব দায়িত্ব মেম্বারের। মেম্বার সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেওয়ার পরই সনদ দেওয়া হয়েছে।

বৈধ ওয়ারিশদের কেন এখনো ওয়ারিশ সনদ দেওয়া হয়নি-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি ওয়ারিশ সনদ দেওয়া হয়েছে। চার বোন নতুন করে আবেদন করেছে। বিষয়টি সরেজমিন তদন্তের জন্য মেম্বারকে লিখিতভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার
Uncategorized

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার

September 4, 2026
3
বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩
সারাদেশ

বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩

September 4, 2026
2
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮
সারাদেশ

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮

August 31, 2026
3
কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২
সারাদেশ

কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২

August 31, 2026
7
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
সারাদেশ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

August 31, 2026
4
বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ
সারাদেশ

বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ

August 29, 2026
13
Next Post
আবারও ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা প্রাচীর

আবারও ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা প্রাচীর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In