• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, September 6, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

আবারও ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা প্রাচীর

মেহেদী হাসান মান্না, কলাপাড়া

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 22, 2026
in কলাপাড়া
0
আবারও ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা প্রাচীর
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা সমুদ্রবন্দরের প্রশাসনিক এলাকার আবাসিক কম্পাউন্ডের প্রায় ১০০ ফুট দীর্ঘ দুটি সীমানা প্রাচীর আবারও ধসে পড়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় আবাসিক এলাকার উত্তর পাশের ছয়আনি খালের মধ্যে প্রাচীর দুটি ধসে পড়ে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও নির্মাণে অনিয়মের কারণেই বারবার এমন ঘটনা ঘটছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সীমানা প্রাচীর নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং যথাযথ পরিকল্পনার অভাবের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর আগেও ২০২৩ সালের জানুয়ারিতে নির্মাণকাজ শেষ হওয়ার আগেই একই এলাকায় প্রায় ১০০ ফুট দীর্ঘ একটি সীমানা প্রাচীর খালের দিকে হেলে পড়ে। একই বছরের ৩০ জুন আরও একটি অংশ ধসে পড়ে এবং আরও তিনটি অংশে ফাটল ও হেলে পড়ার ঘটনা ঘটে।

আরো পড়ুন

এক মাসের ব্যবধানে কলাপাড়ার গভীর সমুদ্রে ফের ডাকাতির অভিযোগ, মাছ-জাল ও তেল লুট

কলাপাড়ায় গঙ্গামতি সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

স্থানীয়দের আশঙ্কা, বর্তমানে প্রায় তিন হাজার ফুট দীর্ঘ গাইড ওয়ালও ঝুঁকির মধ্যে রয়েছে। মাত্র তিন বছরের ব্যবধানে বারবার সীমানা প্রাচীর ধসে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। তাদের অভিযোগ, বন্দর কর্তৃপক্ষের উদাসীনতা এবং নির্মাণকাজে তদারকির অভাবের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

জানা গেছে, ২০২৩ সাল থেকে এবিএম ওয়াটার ইঞ্জিনিয়ারিং কোম্পানি প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে তিন হাজার ফুট দীর্ঘ সীমানা প্রাচীর নির্মাণের কাজ বাস্তবায়ন করছে।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও অপরিকল্পিত নির্মাণের কারণে প্রকল্পটিতে ব্যাপক অনিয়ম হয়েছে। তাদের দাবি, বিগত সরকারের সময় একটি প্রভাবশালী সিন্ডিকেট বন্দরের বিভিন্ন উন্নয়নকাজ নিয়ন্ত্রণ করত এবং প্রকৌশল বিভাগের একটি অংশও এর সঙ্গে জড়িত ছিল।

এ বিষয়ে পায়রা সমুদ্রবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মো. আজিজুর রহমান বলেন, বিষয়টি প্রকৌশল বিভাগের নজরে রয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে প্রাচীরের নিচের মাটি সরে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। বৃষ্টি কমে গেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে দ্রুত প্রাচীরটি মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এ বিষয়ে এবিএম ওয়াটার ইঞ্জিনিয়ারিং কোম্পানির প্রধান কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

এক মাসের ব্যবধানে কলাপাড়ার গভীর সমুদ্রে ফের ডাকাতির অভিযোগ, মাছ-জাল ও তেল লুট
কলাপাড়া

এক মাসের ব্যবধানে কলাপাড়ার গভীর সমুদ্রে ফের ডাকাতির অভিযোগ, মাছ-জাল ও তেল লুট

September 5, 2026
6
কলাপাড়ায় গঙ্গামতি সৈকতে ভেসে এলো মৃত ডলফিন
কলাপাড়া

কলাপাড়ায় গঙ্গামতি সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

September 5, 2026
2
কলাপাড়ায় দুই অভিযানে ৪৬ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪
কলাপাড়া

কলাপাড়ায় দুই অভিযানে ৪৬ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

September 4, 2026
10
ঢাকা-কুয়াকাটাগামী ডাবল ডেকার বাস খাদে, আহত ৬
কলাপাড়া

ঢাকা-কুয়াকাটাগামী ডাবল ডেকার বাস খাদে, আহত ৬

September 4, 2026
11
পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা
কলাপাড়া

পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা

September 3, 2026
19
কলাপাড়ায় ২৪০ জন গোলচাষীকে প্রশিক্ষণ শেষে  গুড় তৈরির উপকরণ বিতরণ
কলাপাড়া

কলাপাড়ায় ২৪০ জন গোলচাষীকে প্রশিক্ষণ শেষে গুড় তৈরির উপকরণ বিতরণ

September 2, 2026
8
Next Post
ইতালির প্রলোভনে ৩৬ লাখ টাকা আত্মসাত মানবপাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার ‎

ইতালির প্রলোভনে ৩৬ লাখ টাকা আত্মসাত মানবপাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার ‎

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In