• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, September 5, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

এক মাসের ব্যবধানে কলাপাড়ার গভীর সমুদ্রে ফের ডাকাতির অভিযোগ, মাছ-জাল ও তেল লুট

কলাপাড়া প্রতিনিধি:

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 5, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
এক মাসের ব্যবধানে কলাপাড়ার গভীর সমুদ্রে ফের ডাকাতির অভিযোগ, মাছ-জাল ও তেল লুট
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এক মাস না পেরোতেই পটুয়াখালীর কলাপাড়ার উপকূলসংলগ্ন গভীর সমুদ্রে জেলেদের মাছ ধরার ট্রলারে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় ট্রলারে থাকা মাছ, জাল, তেলসহ বিভিন্ন মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন জেলেরা। লুটপাটে বাধা দেওয়ায় দুই জেলেকে মারধর করা হয়েছে। এতে তাঁরা আহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) ভোররাত ৫টার দিকে কুয়াকাটা থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পায়রা বন্দর বয়া এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রামের কর্ণফুলী এলাকার দেলোয়ারের মালিকানাধীন এফবি শাহআমানত ট্রলারে এ হামলা ও লুটপাটের অভিযোগ করা হয়েছে।

আরো পড়ুন

পটুয়াখালীতে ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

গলাচিপায় জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তিন শতাধিক তালবীজ রোপণ

ট্রলারে থাকা জেলেদের অভিযোগ, ভোররাতে ৪-৫টি মাছ ধরার ট্রলার তাঁদের ট্রলারটি ঘিরে ফেলে। পরে হামলাকারীরা ট্রলারে থাকা প্রায় ১০০ ট্রে মাছ, মাছ ধরার জাল, তেলসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এ সময় লুটপাটে বাধা দেওয়ার চেষ্টা করলে হোসেন ও সেলিম নামে দুই জেলেকে মারধর করা হয়। পরে আহত অবস্থায় তাঁদের মহিপুর উপস্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগী জেলে মফিজুল ইসলাম বলেন, তাঁদের ট্রলারের চুকান ভেঙে যাওয়ায় সেটি সমুদ্রে ভাসছিল। এ সময় হঠাৎ ৪-৫টি মাছ ধরার ট্রলার তাঁদের ঘিরে ফেলে। তাঁরা ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করতে থাকেন। ট্রলারের কাগজপত্র দেখালেও হামলাকারীরা তা বিশ্বাস করেনি। উল্টো জেলেদের মারধর করা হয়। একই সঙ্গে নিজেদের ট্রলার দিয়ে এফবি শাহআমানতের চুকান ও বোটের তক্তা ভেঙে দেওয়া হয়। পরে তাঁরা হাতজোড় করে প্রাণভিক্ষা চাইলে হামলাকারীরা চলে যায়। এরপর কোনোভাবে তাঁরা তীরে ফিরে আসেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

ট্রলারটির মালিক দেলোয়ার বলেন, গত ১ সেপ্টেম্বর বাজার-সদাই করে ট্রলারটি মাছ ধরার জন্য সমুদ্রে পাঠানো হয়। তাঁর অভিযোগ, এফবি নুসরাত, এফবি মায়ের দোয়া ও এফবি আল্লাহর দানসহ ৪-৫টি ট্রলার তাঁদের ট্রলারে হামলা করে প্রায় ৬ লাখ টাকার মাছ, ৫ লাখ টাকার জাল ও তেল নিয়ে গেছে। তিনি বলেন, ‘এটি ডাকাতি ছাড়া আর কিছুই নয়।’ এ ঘটনায় তিনি বিচার দাবি করেন।

মহিপুর মৎস্য সমিতির নেতা গাজী মজনু বলেন, বেশ কিছুদিন ধরে সমুদ্রে জলদস্যুদের তৎপরতা তেমন ছিল না। তবে সাম্প্রতিক সময়ে গভীর সমুদ্রে এ ধরনের তৎপরতা কিছুটা বেড়েছে। এতে জেলেদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের পাশাপাশি সমুদ্রে নৌ-টহল আরও জোরদার করা প্রয়োজন।

কোস্টগার্ড নিজামপুর কন্টিনজেন্ট কমান্ডার শহীদুল্লাহ বলেন, তাঁরা নিয়মিত সমুদ্রে টহল দিচ্ছেন। জেলেরা তাৎক্ষণিকভাবে কোনো ঘটনা জানালে দ্রুত ব্যবস্থা নিয়ে জড়িতদের আটক

আরও পড়ুন

পটুয়াখালীতে ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা
পটুয়াখালী

পটুয়াখালীতে ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

September 5, 2026
5
গলাচিপায় জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তিন শতাধিক তালবীজ রোপণ
গলাচিপা

গলাচিপায় জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তিন শতাধিক তালবীজ রোপণ

September 5, 2026
9
দশমিনায় জিপিএ-৫ ও এ প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
দশমিনা

দশমিনায় জিপিএ-৫ ও এ প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

September 5, 2026
2
রাঙ্গাবালীতে জমি দখলের অভিযোগে শহিদুল গংয়ের বিরুদ্ধে মানববন্ধন
রাঙ্গাবালী

রাঙ্গাবালীতে জমি দখলের অভিযোগে শহিদুল গংয়ের বিরুদ্ধে মানববন্ধন

September 5, 2026
5
কলাপাড়ায় গঙ্গামতি সৈকতে ভেসে এলো মৃত ডলফিন
কলাপাড়া

কলাপাড়ায় গঙ্গামতি সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

September 5, 2026
2
আগাম তরমুজের আশায় ১,০২০ হেক্টর জমি অনাবাদী
পটুয়াখালী

আগাম তরমুজের আশায় ১,০২০ হেক্টর জমি অনাবাদী

September 5, 2026
10

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In