• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, August 18, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

ইনকিউবেটর পেয়ে স্বপ্ন পূরণের পথে হাঁটছেন কলাপাড়ার ইমাম হোসেন

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 4, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
ইনকিউবেটর পেয়ে স্বপ্ন পূরণের পথে হাঁটছেন কলাপাড়ার ইমাম হোসেন
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আরো পড়ুন

পটুয়াখালীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন চার শতাধিক

পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্যকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির দাবি স্থানীয়দের

শ্রমজীবী ইমাম হোসেনের পরিবারে আর্থিক স্বাচ্ছন্দ ফিরে এসেছে। মানুষটির এগিয়ে চলার পথে মনোবল বেড়েছে। হাঁস-মুরগির খামার করছিলেন। প্রতিদিন হাঁসের দেয়া ডিম বিক্রি করতেন। ছোট্ট পরিসরে মা হাঁসের তা দিয়ে স্বাভাবিকভাবে বাচ্চা ফোটাতেন। তাতে বছরের একটি হাঁস দিয়ে ৫-৬ বারের বেশি পারতেন না। এ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। কীভাবে ব্যাপক পরিসরে হ্যাচারির মাধ্যমে বাচ্চা ফোটাবেন। বাণিজ্যিকভাবে বিক্রি করবেন। ২১টি বছরের ছোট্ট এই চাওয়া যেন তার পুর্ণ হলো এবছরে। এখন সামনে এগিয়ে চলার পথটি তার আরও মসৃন হলো। একটা ইনকিউবেটার তার এগিয়ে চলার পথের গতি যেন বাড়িয়ে দিল। স্বাবলম্বিতার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন ইমাম হোসেন ও কোহিনুর দম্পতি। প্রতি মাসে গড়ে এখন তিন থেকে চারশ’ ডিম ফুটিয়ে বাচ্চা বিক্রি করছেন। বাড়ি থেকেই দৈনিক ৫০-৮০টি ডিম বিক্রি করছেন। এখন একটি হাঁসে বছরে নয় মাস ডিম দিতে পারছে। হাঁস-মুরগির খামারের পাশাপাশি গবাদিপশু পালন করছেন। ফলদ গাছের ছোট্ট বাগান রয়েছে। রয়েছে পুকুরের মাছ।৪২ বছর বয়সী মানুষটির বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুমিরমারা গ্রামে। গ্রামের পড়শিও এখন এ মানুষটাকে অনুকরণ করছেন। দেখছেন তার অর্থীনৈতিক স্বচ্ছলতার পথচলা।
জানালেন, ২১ বছর আগে বিয়ে করেছেন। মাদ্রাসায় পড়ালেখা করেছেন। এরপরেই কৃষিকাজের পাশাপাশি ছোট্ট পরিসরে হাঁস-মুরগি, গবাদিপশু পালন করতেন। গত চার বছর ধরে প্রথমে হাঁসের বাচ্চা কিনে বড় করে ডিম উৎপাদনের পাশাপাশি হাঁস বিক্রি শুরু করেন। টানা দশ বছর ধরে ডিম বিক্রি করে আসছেন। আবার ডিম থেকে হাঁসের মাধ্যমে তা দিয়ে বাচ্চা উৎপাদন করতেন। প্রায় ২৮দিন ধরে তাঁ দেয়ার পরে বাচ্চা পালনে সংযুক্ত থাকায় মা হাঁস গুলো টানা দেড় মাস ডিম দিতে পারত না। এনিয়ে দুর্ভাবনায় ছিলেন ইমাম হোসেন। সবশেষ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে উন্নয়ন সংস্থার মাধ্যমে ইনকিউবেটর মেশিনে হাঁস-মুরগির বাচ্চা ফোটানোর পদ্ধতি শেখেন। এরপরে ওই সংস্থার দেয়া একটি ইনকিউবেটর বিনামূল্যে পেয়েছেন। আর পেছনে ফিরে তাকাতে হয়নি ইমাম হোসেনের। এখন প্রতিমাসে গড়ে তিনি আড়াইশ’ থেকে ২৮০ টি বাচ্চা ফোটাতে পারেন। এজন্য আর মা হাঁস-মুরগির ডিম দেয়া বন্ধ হয় না। স্বাভাবিকভাবে ডিম দেয়ার ৭-১০দিনের মধ্যে আবার মা হাঁস-মুরগিতে ডিম দেয়। প্রতিদিন ডিম বিক্রির পাশাপাশি প্রত্যেক মাসে ২৫০-২৮০টি বাচ্চা ফোটাতে পারছেন। কখনো বাচ্চা বিক্রি করছেন। আবার বড় করে ডিমের জন্য প্রস্তুত করছেন।
জানালেন ইমাম হোসেন, এ পর্যন্ত চারবার হ্যাচারির মাধ্যমে তিনি ডিম থেকে বা”চা ফুটিয়েছেন। মুরগির বাচ্চা ফোটাতে ২১দিন, আর হাঁসের জন্য সময় লাগে ২৮দিন। মুরগির শতকরা ৮০ শতাংশ আর হাঁস শতকরা ৬৫-৭০ শতাংশ বাচ্চা ফোটে। বর্তমানে ডিম দেয়ার মতো ১৩০টি হাঁস ও শতাধিক মুরগির বাচ্চা রয়েছে। নিচের হ্যাচারিতে ডিম ফোটাতে পেরে এখন আর নিত্যদিনের আয় নিয়ে ভাবনায় পড়তে হয় না। মানুষটি তার স্ত্রী কোহিনুর বেগমকেসহ তিন সন্তানকে নিয়ে আছেন স্বস্তিদায়ক পরিবেশে। সন্তান বড় মেয়ে এ বছর এইচএসসি পরীক্ষার্থী, ছোট মেয়ে দশম শ্রেণির শিক্ষার্থী আর ছোট্ট ছেলে ক্ওাছার ক্লাশ ওয়ানের শিক্ষার্থী। মানুষটির আর্থিক স্বাচ্ছন্দের কথা আশাপাশের মানুষের কাছেও অনেকটা গল্পের মতো। তবে বিদ্যুতের কিছুটা সমস্যার জন্য তার একটা সৌরবিদ্যুত সিস্টেম দরকার বলে জানালেন।
উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ পাখিমারা অফিসের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো.ইব্রাহিম খান জানান, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় হীড বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত স্পেশাল প্রোগ্রাম-ডেভেলপমেন্ট (এগ্রিকালচার)এর আওতায় স্থানীয় চাহিদার ভিত্তিতে এই ইনকিউবেটর মেশিন সরবরাহ করা হয়। এতে স্থানীয়ভাবে হাস,মুরগির বাচ্চার সহজলভ্যতা বৃদ্ধি পাচ্ছে এবং খামারিদের আর্থিক সচ্ছলতা ও বৃদ্ধি পাচ্ছে। এদেরকে প্রশিক্ষণ সহায়তা দেওয়া হয়েছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আরও পড়ুন

পটুয়াখালীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন চার শতাধিক
পটুয়াখালী

পটুয়াখালীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন চার শতাধিক

August 18, 2026
1
পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্যকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির দাবি স্থানীয়দের
পটুয়াখালী

পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্যকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির দাবি স্থানীয়দের

August 18, 2026
2
পবিপ্রবিতে IQAC-এর উদ্যোগে নবীন শিক্ষার্থীদের সেমিনার অনুষ্ঠিত
পটুয়াখালী

পবিপ্রবিতে IQAC-এর উদ্যোগে নবীন শিক্ষার্থীদের সেমিনার অনুষ্ঠিত

August 18, 2026
2
কলাপাড়ায় অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ, ভাসুর গ্রেপ্তার
কলাপাড়া

কলাপাড়ায় অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ, ভাসুর গ্রেপ্তার

August 18, 2026
2
পটুয়াখালীতে TFGBV অর্জন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
পটুয়াখালী

পটুয়াখালীতে TFGBV অর্জন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

August 18, 2026
1
কলাপাড়ায় অবৈধ জাল বিক্রির দায়ে একজনের কারাদণ্ড
কলাপাড়া

কলাপাড়ায় অবৈধ জাল বিক্রির দায়ে একজনের কারাদণ্ড

August 18, 2026
2
Next Post
আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সহস্রাধিক কৃষকের মানববন্ধন!

আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সহস্রাধিক কৃষকের মানববন্ধন!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
28

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In