• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, September 8, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

সন্তান জন্ম নিলেই উপহার দুটি গাছ, আউলিয়াপুরে ‘জন্মবৃক্ষ’ প্রকল্পের যাত্রা শুরু

notesofatik by notesofatik
June 5, 2026
in পটুয়াখালী, পটুয়াখালী সদর
0
সন্তান জন্ম নিলেই উপহার দুটি গাছ, আউলিয়াপুরে ‘জন্মবৃক্ষ’ প্রকল্পের যাত্রা শুরু
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

একটি শিশুর জন্ম শুধু একটি পরিবারের জন্য আনন্দের সংবাদ নয়, বরং একটি নতুন ভবিষ্যতের সূচনা। সেই ভবিষ্যৎকে আরও সবুজ ও সুন্দর করে গড়ে তুলতে পটুয়াখালীর আউলিয়াপুর ইউনিয়নে শুরু হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ ‘জন্মবৃক্ষ’। এখন থেকে ইউনিয়নের কোনো পরিবারে নবজাতকের জন্মের খবর পেলেই সেখানে শুভেচ্ছা, দোয়া ও ভালোবাসার বার্তা নিয়ে পৌঁছে যাবে একদল তরুণ। একই সঙ্গে নবজাতকের নামে বাড়ির আঙিনায় রোপণ করা হবে দুটি গাছের চারা।

‎“নতুন প্রাণের আগমনে, দুটি বৃক্ষ আগামীর নামে” স্লোগানে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যে আউলিয়াপুর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এ প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। শুক্রবার (৫ জুন) আউলিয়াপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির শামীম হাওলাদারের ছেলে সাফোয়ান শিশুর নামে দুটি গাছ রোপণের মধ্য দিয়ে প্রকল্পটির যাত্রা শুরু হয়।

আরো পড়ুন

কলাপাড়ায় ইয়াবাসহ ১৬ মামলার আসামি মাসুদ রানা গ্রেপ্তার

দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক

‎সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ‘জন্মবৃক্ষ’ তারুণ্যে আউলিয়াপুরের একটি মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগ। এর মাধ্যমে আউলিয়াপুর ইউনিয়নে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে শুভেচ্ছা জানানো হবে এবং তার নামে দুটি বৃক্ষ রোপণ করা হবে। একটি শিশুর জন্ম যেমন একটি পরিবারের জন্য আনন্দের বার্তা, তেমনি একটি গাছ পৃথিবীর জন্য আশীর্বাদ। এই দুইকে একসূত্রে গাঁথার লক্ষ্যেই প্রকল্পটির যাত্রা।

‎সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস. এম.সোহান বলেন,“আমরা চাই আউলিয়াপুরের প্রতিটি নবজাতকের জন্মের স্মৃতি একটি বৃক্ষের সঙ্গে জড়িয়ে থাকুক। শিশুটি যেমন বড় হবে, তার নামে রোপণ করা গাছগুলোও তেমনি বেড়ে উঠবে। জন্মবৃক্ষ শুধু একটি বৃক্ষরোপণ কর্মসূচি নয়, এটি আগামী প্রজন্মের জন্য একটি সবুজ অঙ্গীকার। আমাদের স্বপ্ন, একদিন আউলিয়াপুরের হাজারো শিশুর নামে হাজারো বৃক্ষ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে।”

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

‎সংগঠনের উপদেষ্টা ও উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. রাকিব মৃধা বলেন,“একটি শিশুর সুস্থ ও নিরাপদ ভবিষ্যতের জন্য যেমন পরিবার প্রয়োজন, তেমনি প্রয়োজন একটি বাসযোগ্য পরিবেশ। জন্মবৃক্ষ প্রকল্প নতুন প্রজন্মকে পরিবেশ সংরক্ষণের বার্তা দেবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।”

‎পটুয়াখালী প্রেসক্লাবের সহ-সভাপতি ও সংগঠনের উপদেষ্টা সোহরাব হোসেন বলেন, “বর্তমান সময়ে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় নবজাতকের জন্মকে কেন্দ্র করে বৃক্ষরোপণের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমি মনে করি, তারুণ্যে আউলিয়াপুরের এই ব্যতিক্রমী উদ্যোগ অন্য সংগঠনগুলোর জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে।”

‎উল্লেখ্য, তারুণ্যে আউলিয়াপুর দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরও পড়ুন

কলাপাড়ায় ইয়াবাসহ ১৬ মামলার আসামি মাসুদ রানা গ্রেপ্তার
কলাপাড়া

কলাপাড়ায় ইয়াবাসহ ১৬ মামলার আসামি মাসুদ রানা গ্রেপ্তার

September 6, 2026
81
দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক
দশমিনা

দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক

September 6, 2026
7
বজ্রপাতে দশমিনায় কৃষকের দুই গবাদিপশুর মৃত্যু
দশমিনা

বজ্রপাতে দশমিনায় কৃষকের দুই গবাদিপশুর মৃত্যু

September 6, 2026
8
পটুয়াখালীতে দুই দিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পরিবারে শোকের ছায়া
পটুয়াখালী সদর

পটুয়াখালীতে দুই দিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

September 6, 2026
4
পটুয়াখালীতে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি
পটুয়াখালী

পটুয়াখালীতে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

September 6, 2026
4
কুয়াকাটায় হাজার কোটি টাকার সরকারি খাসজমি বেহাতের অভিযোগ, প্রশ্ন মালিকানা নিয়ে
কলাপাড়া

কুয়াকাটায় হাজার কোটি টাকার সরকারি খাসজমি বেহাতের অভিযোগ, প্রশ্ন মালিকানা নিয়ে

September 6, 2026
11
Next Post
মোংলায় বিশ্ব পরিবেশ দিবসে মানববন্ধন-সমাবেশ

মোংলায় বিশ্ব পরিবেশ দিবসে মানববন্ধন-সমাবেশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
14
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In