সাইদুল ইসলাম মন্টু, বেতাগী (বরগুনা): আসন্ন বেতাগী পৌরসভা নির্বাচনে জামায়াতে ইসলামী হাফেজ মো. মাহাবুবুর রহমানকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। বিশেষ এক সভায় সোমবার এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে হাফেজ মো. মাহাবুবুর রহমান ২০১৫ সালের পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয়। এছাড়া তিনি নব্বই দশকে ইসলামি ছাত্রশিবির থেকে শুরু করেন রাজনৈতিক জীবন। বর্তমানে উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য।
২০১৫ সালের নির্বাচনে অংশ নেওয়ার পূর্ব থেকেই সামাজিক কাজ করে চলেছেন।বিভিন্ন সময়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। যার ফলে তার জনপ্রিয়তা দিনে দিন বাড়তে থাকে।
তাকে মনোনীত করায় সোমবার উপজেলা জুড়ে নেতাকর্মীদের পাশাপাশি অনেকের মাঝে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তাকে নিয়ে ব্যাপক উল্লাস প্রকাশ করতে দেখা যায়।
তিনি সাংবাদিকদের বলেন, দল তার দক্ষতাকে মুল্যায়ন করে আমায় মনোনীত করেছেন। আমি শুধু নির্বাচন কেন্দ্রীক জনগণের পাশে থাকিনি। সবসময় তাদের সুখ দুঃখে থেকে কাজ করেছি। আমি আমার পৌর বাসির ভালোবাসায় সিক্ত। আশাকরি নির্বাচনে তার বহিঃপ্রকাশ ঘটবে ব্যালটে।









