• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, October 25, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

পাবনায় দোকানে বসেই ব্র্যান্ডের চা প্যাকেটজাত: পাঁচ প্রতিষ্ঠানকে ৭৭ হাজার টাকা জরিমানা

পাবনা প্রতিনিধি:

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
October 25, 2026
in সারাদেশ
0
পাবনায় দোকানে বসেই ব্র্যান্ডের চা প্যাকেটজাত: পাঁচ প্রতিষ্ঠানকে ৭৭ হাজার টাকা জরিমানা
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পাবনার বড় বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চা প্যাকেটজাত ও বাজারজাতকরণে অনিয়ম, কাঁচামাল বিক্রিতে মূল্যবৈষম্য, পাটালি বিক্রি এবং সয়াবিন তেলের মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

আরো পড়ুন

হাসনাবাদে ভূমিহীন প্রতিবন্ধীর মানবেতর জীবনযাপন

পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে সুফল পাবে ৭ কোটি মানুষ : ২০২৭ সালের শুরুতে প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন: পাবনায় পানিসম্পদমন্ত্রী

রোববার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে বড় বাজারের আল-আমিন টি-হাউজকে ৫০ হাজার টাকা, লাল পারফিউমার অ্যান্ড কেমিক্যালসকে ১০ হাজার টাকা, আব্দুল লতিফ স্টোরকে ২ হাজার টাকা, মেসার্স উত্তম কুমার স্টোরকে ১০ হাজার টাকা এবং মেসার্স মোমিন স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযান সূত্রে জানা যায়, আল-আমিন টি-হাউজে চা প্যাকেটজাত ও বাজারজাতকরণে অনিয়মের বিষয়টি সামনে আসে। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি নিজ বাসার ঠিকানা ব্যবহার করে বিএসটিআইয়ের অনুমোদন নিয়ে বড় বাজারের দোকানে বিভিন্ন নাম ও মোড়কে চা প্যাকেটজাত করে বিক্রি করছিল। এর মধ্যে পরিচিত ‘মির্জাপুর চা’-এর অনুকরণে ‘মিয়াজিপুর চা’ এবং ‘সেভরোন’ নাম ব্যবহার করে চা বাজারজাত করার বিষয়টিও উঠে আসে। অভিযান সূত্রের দাবি, দোকানেই বস্তাভর্তি চায়ের ডাস্ট বিভিন্ন মোড়কে প্যাকেটজাত করে বিক্রি করা হচ্ছিল।

 

অন্যদিকে, লাল পারফিউমার অ্যান্ড কেমিক্যালসে কেক তৈরির কাঁচামাল বিক্রিতে মূল্যবৈষম্যের অভিযোগ পাওয়া যায়। একই পরিমাণ পণ্য বিভিন্ন ক্রেতার কাছে ২০০, ৩০০ ও ৫০০ টাকায় বিক্রির বিষয়টি অভিযানে উঠে আসে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

 

এ ছাড়া পাটালির মৌসুম শুরুর আগেই বাঘা এলাকা থেকে হাটের মাধ্যমে পাটালি সংগ্রহ করে বিক্রির অভিযোগ পাওয়া যায় আব্দুল লতিফ স্টোরের বিরুদ্ধে। অন্যদিকে, মেসার্স উত্তম কুমার স্টোর ও মেসার্স মোমিন স্টোরে সয়াবিন তেলের মূল্যতালিকা প্রদর্শন করা হয়নি। একই সঙ্গে লিটার ও কেজিতে তেলের পরিমাণ ও দামের হিসাবের অসামঞ্জস্যের বিষয়টিও অভিযানে নজরে আসে।

 

অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার যুগ্ম সম্পাদক, সাংবাদিক, কলামিস্ট ও দৈনিক সিনসার সহযোগী সম্পাদক শফিক আল কামাল এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২), পাবনা ক্যাম্পের একটি দল সহযোগিতা করে।

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ভোক্তাদের স্বার্থ রক্ষা, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং বাজারে পণ্য বিক্রির অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে বাজারে স্বচ্ছতা বজায় রাখা এবং ভোক্তাদের প্রতারণার ঝুঁকি কমাতে ব্যবসায়ীদের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন

হাসনাবাদে ভূমিহীন প্রতিবন্ধীর মানবেতর জীবনযাপন
সারাদেশ

হাসনাবাদে ভূমিহীন প্রতিবন্ধীর মানবেতর জীবনযাপন

October 25, 2026
6
পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে সুফল পাবে ৭ কোটি মানুষ : ২০২৭ সালের শুরুতে প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন: পাবনায় পানিসম্পদমন্ত্রী
সারাদেশ

পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে সুফল পাবে ৭ কোটি মানুষ : ২০২৭ সালের শুরুতে প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন: পাবনায় পানিসম্পদমন্ত্রী

October 25, 2026
2
যবিপ্রবির অধ্যাপক জাভেদ হোসেন খানের ন্যানো ইউরিয়ার পেটেন্ট অনুমোদন
সারাদেশ

যবিপ্রবির অধ্যাপক জাভেদ হোসেন খানের ন্যানো ইউরিয়ার পেটেন্ট অনুমোদন

October 25, 2026
2
যে মজলিসে গুনাহের আশঙ্কা আছে, সে মজলিস থেকে বিরত থাকুন -ছারছীনার পীর ছাহেব
সারাদেশ

যে মজলিসে গুনাহের আশঙ্কা আছে, সে মজলিস থেকে বিরত থাকুন -ছারছীনার পীর ছাহেব

October 24, 2026
2
নিয়ত বিশুদ্ধ না হলে ইবাদতের প্রকৃত শিক্ষা অর্জন ব্যাহত হয় -ছারছীনা পীর ছাহেব
সারাদেশ

নিয়ত বিশুদ্ধ না হলে ইবাদতের প্রকৃত শিক্ষা অর্জন ব্যাহত হয় -ছারছীনা পীর ছাহেব

October 22, 2026
3
লোকদেখানো ইবাদত নয়, আমল হোক একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য -ছারছীনার পীর ছাহেব
সারাদেশ

লোকদেখানো ইবাদত নয়, আমল হোক একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য -ছারছীনার পীর ছাহেব

October 20, 2026
1

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In