• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, October 25, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে সুফল পাবে ৭ কোটি মানুষ : ২০২৭ সালের শুরুতে প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন: পাবনায় পানিসম্পদমন্ত্রী

গণদাবী রিপোর্ট:

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
October 25, 2026
in সারাদেশ
0
পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে সুফল পাবে ৭ কোটি মানুষ : ২০২৭ সালের শুরুতে প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন: পাবনায় পানিসম্পদমন্ত্রী
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের প্রায় সাত কোটি মানুষ সুফল পাবেন বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি, সেচ, বিদ্যুৎ উৎপাদন ও পানি ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তনের পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশের বিস্তীর্ণ এলাকার মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া কাঞ্চনপার্ক এলাকায় পদ্মা ব্যারেজ প্রকল্প পরিদর্শন শেষে আয়োজিত কারিগরি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী এসব কথা বলেন।

আরো পড়ুন

পাবনায় দোকানে বসেই ব্র্যান্ডের চা প্যাকেটজাত: পাঁচ প্রতিষ্ঠানকে ৭৭ হাজার টাকা জরিমানা

হাসনাবাদে ভূমিহীন প্রতিবন্ধীর মানবেতর জীবনযাপন

মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ দেশের অন্যতম বৃহৎ উন্নয়ন প্রকল্প। এর সুফল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ বিস্তীর্ণ এলাকার মানুষ ভোগ করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। নির্বাচনের আড়াই মাসের মাথায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে ৩৫ হাজার কোটি টাকা এবং দ্বিতীয় পর্যায়ে ৫০ থেকে ৫৫ হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, পদ্মাপাড়ের মানুষ দীর্ঘদিন ধরে নদীভাঙন, বন্যা ও প্রকৃতির নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে আসছেন। এসব এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, কৃষির বিকাশ এবং দেশের অর্থনৈতিক অগ্রগতির কথা বিবেচনায় নিয়েই পদ্মা ব্যারেজ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার এ প্রকল্প বাস্তবায়নে কাজ করবে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পানিসম্পদমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৪ সালে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্যোগ নিয়েছিলেন। সে সময় ২০১৬ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার আশা করা হয়েছিল। দীর্ঘদিনের প্রত্যাশিত এ প্রকল্প বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। পানিসম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে কাজ এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।

সভায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের পরিচালক হাসান মাহমুদ বলেন, পাবনার সুজানগর থেকে রাজবাড়ী জেলার সঙ্গে সংযোগ স্থাপন করে পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পাবনা, রাজবাড়ীসহ দেশের মোট ১৯টি জেলার কৃষি, সেচ, পানি ব্যবস্থাপনা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, পদ্মা ব্যারেজ নির্মিত হলে বছরে প্রায় আট মাস বিদ্যুৎ উৎপাদনের সুযোগ সৃষ্টি হতে পারে। পাশাপাশি ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্যও এ প্রকল্প ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বর্ষা মৌসুমে ব্যারেজের ৭৮টি গেট খোলা রাখার পরিকল্পনা রয়েছে। এর ফলে পানিপ্রবাহ ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্প পরিচালক আরও বলেন, পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে কৃষিতে সেচসুবিধা সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা তৈরি এবং পানিসম্পদের পরিকল্পিত ব্যবহারে নতুন সুযোগ সৃষ্টি হবে। এর ফলে সংশ্লিষ্ট এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদী, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, পাবনা জেলা বিএনপির আহবায় কহাবিবুর রহমান হাবিব সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার এবং সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

পাবনায় দোকানে বসেই ব্র্যান্ডের চা প্যাকেটজাত: পাঁচ প্রতিষ্ঠানকে ৭৭ হাজার টাকা জরিমানা
সারাদেশ

পাবনায় দোকানে বসেই ব্র্যান্ডের চা প্যাকেটজাত: পাঁচ প্রতিষ্ঠানকে ৭৭ হাজার টাকা জরিমানা

October 25, 2026
1
হাসনাবাদে ভূমিহীন প্রতিবন্ধীর মানবেতর জীবনযাপন
সারাদেশ

হাসনাবাদে ভূমিহীন প্রতিবন্ধীর মানবেতর জীবনযাপন

October 25, 2026
6
যবিপ্রবির অধ্যাপক জাভেদ হোসেন খানের ন্যানো ইউরিয়ার পেটেন্ট অনুমোদন
সারাদেশ

যবিপ্রবির অধ্যাপক জাভেদ হোসেন খানের ন্যানো ইউরিয়ার পেটেন্ট অনুমোদন

October 25, 2026
2
যে মজলিসে গুনাহের আশঙ্কা আছে, সে মজলিস থেকে বিরত থাকুন -ছারছীনার পীর ছাহেব
সারাদেশ

যে মজলিসে গুনাহের আশঙ্কা আছে, সে মজলিস থেকে বিরত থাকুন -ছারছীনার পীর ছাহেব

October 24, 2026
2
নিয়ত বিশুদ্ধ না হলে ইবাদতের প্রকৃত শিক্ষা অর্জন ব্যাহত হয় -ছারছীনা পীর ছাহেব
সারাদেশ

নিয়ত বিশুদ্ধ না হলে ইবাদতের প্রকৃত শিক্ষা অর্জন ব্যাহত হয় -ছারছীনা পীর ছাহেব

October 22, 2026
3
লোকদেখানো ইবাদত নয়, আমল হোক একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য -ছারছীনার পীর ছাহেব
সারাদেশ

লোকদেখানো ইবাদত নয়, আমল হোক একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য -ছারছীনার পীর ছাহেব

October 20, 2026
1
Next Post
হাসনাবাদে ভূমিহীন প্রতিবন্ধীর মানবেতর জীবনযাপন

হাসনাবাদে ভূমিহীন প্রতিবন্ধীর মানবেতর জীবনযাপন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In