• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, October 26, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

শীতের শুরুতেই অতিথি পাখি আসতে শুরু করেছে চলনবিলে : পাখির কলতানে মূখর বিলাঞ্চল

পাবনা প্রতিনিধি:

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
October 26, 2026
in সারাদেশ
0
শীতের শুরুতেই অতিথি পাখি আসতে শুরু করেছে চলনবিলে : পাখির কলতানে মূখর বিলাঞ্চল
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মৎস্য ভান্ডার খ্যাত হিসেবে পরিচিত চলনবিলে শীতের শুরুতে লাখ লাখ অতিথি পাখি আসতে শুরু করেছে। শীতের শুরুতে কাঁকডাকা ভোর হতেই নানা প্রজাতির মাছের অবাধ বিচরণ হাজারো পঙ্খী মালা নীল আকাশে ডানা মেলে উড়ে বেড়ানো যেন এক অপরুপ সৌন্দর্য্য ফুঠে ওঠে। সন্ধ্যা হলেই ঝাক বেঁধে পাখিরা গাছে গাছে নিরাপদ আশ্রয় নেয়। বিলের অল্প পানিতে সাদাবক, গাংচিল, বালিহাস, পানকৌড়ি, ডাহুক সহ অতিথির পাখির ডুব দিয়ে মাছ ধরার দৃশ্য ও ঋষি বকের ধ্যান মগ্ন ছবি মানুষের মনে অনাবিল সুখানূভুতির সৃষ্টি করেছে। চলনবিল এখন অতিথি পাখির আগমনে মুখরিত ও মিলন মেলা সকলেরই দৃষ্টি আকর্ষণ করে।

পাবনা নাটোর ও সিরাজগঞ্জ জেলার ১২টি উপজেলা বেষ্ঠিত চলনবিল। বিশেষ করে পাবনার চাটমোহর ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার অধিকাংশ স্থান জুড়ে এর অবস্থান। এই বিলে নাটোর-বগুড়া মহাসড়কের দু’পাশে ও সিংড়া-বারুহাস-তাড়াশ ডুবন্ত সড়কে নামলেই প্রকৃতির মাঝে সাদাবক, পানকৌড়ি, শামুকখোল, বালিহাস সহ অসংখ্য অতিথি পাখির ডানা মেলে উড়াউড়ি, কোলাহল, কলরব চোখে পড়ে। আর মাছে ভরপুর হাটু পানিতে প্রতিদিন ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির মিলন মেলায় যেন স্বর্গীয় পরিবেশ তৈরি হয়েছে চলনবিল জুড়ে। কাঁকডাকা ভোরের আলোতে চলনবিল জুড়ে দলবদ্ধ ভাবে অতিথি পাখির বিচরন করার চিত্র যে কাউকেই মুগ্ধ করবে।

আরো পড়ুন

রূপপুর প্রকল্পের কর্মীকে পিটিয়ে কেড়ে নিল টাকা-ফোন: গ্রেপ্তার ২

দেশি মাছের সংকটে দুর্দিনে ভাঙ্গুড়ার ঐতিহ্যবাহী শুঁটকি শিল্প

মাগুড়া গ্রামের কৃষক সহিদুল ইসলাম ও তাজপুর গ্রামের বাবুল হোসেন মুখের ভাষ্য, বিশেষ করে সাদা বকপাখি চলনবিলের কৃষকের বন্ধু হিসেবে পরিচিত। এবছর এই বিলে লাখ লাখ অতিথি পাখির আগমন হয়েছে। এর মধ্যে সাদা বক ও শামুকখোল পাখি বেশি চোখে পড়ছে। এই বক ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে থাকে। আবার হালচাষের সময় পেছনে পেছনে সাদাবক দল বেধে পোকামাকড় খেতে ভীড় জমায়। তাছাড়া পাখি বিলের সৌন্দর্য্য বৃদ্ধি করে থাকে। তারা কাউকেও এই বিলের পাখি শিকার করতে দেন না।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, প্রতি বছর এই সময় চলনবিলে নিজেদের আহার যোগাতে বক, বালিহাস, প্রাণকৌড়ি, শামুকখোল সহ নানা প্রজাতির ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির আগমন ঘটে। প্রকৃতির মাঝে পাখ-পাখালির বিচরণ ও ডানা মেলে উড়ে বেড়ানো এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করে। এরই মাঝে কিছু লোভী শিকারি ফাঁদ পেতে সেই পাখি শিকারও করে থাকে। এই বিলের পাখি রক্ষায় সংগঠনের সদস্যরা ২০১২ সাল থেকে নিরোলস ভাবে কাজ করে যাচ্ছেন। পাখি শিকারের বিরুদ্ধে প্রশাসনকে অবহিত করছেন এবং বিলের পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা মূলক বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী বলেন, চলনবিল জীববৈচিত্র্য ভরপুর একটি বিল। এই বিলের পাখি ও পরিবেশ রক্ষায় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছেন। সম্প্রতি তাদের সহযোগিতায় প্রশাসন আটজন অসাধু পাখি শিকারিদের জেলা-জরিমানা করা হয়েছে। যে কারনে পাখি শিকার রোধে বিলের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। পাখি শিকারের বিশেষ ভাবে তৈরি কিল্লা ঘর ফাঁদ ধ্বংস করা হয়েছে। ফলে পাখির নিরাপদ আশ্রয় তৈরি হয়েছে। বিলের পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন সব সময়ই তৎপর রয়েছে।

আরও পড়ুন

রূপপুর প্রকল্পের কর্মীকে পিটিয়ে কেড়ে নিল টাকা-ফোন: গ্রেপ্তার ২
সারাদেশ

রূপপুর প্রকল্পের কর্মীকে পিটিয়ে কেড়ে নিল টাকা-ফোন: গ্রেপ্তার ২

October 26, 2026
1
দেশি মাছের সংকটে দুর্দিনে ভাঙ্গুড়ার ঐতিহ্যবাহী শুঁটকি শিল্প
সারাদেশ

দেশি মাছের সংকটে দুর্দিনে ভাঙ্গুড়ার ঐতিহ্যবাহী শুঁটকি শিল্প

October 26, 2026
1
সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম: লাগবে ট্রাভেল পাস
বিনোদন

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম: লাগবে ট্রাভেল পাস

October 26, 2026
2
ই-টিন থাকলেই ৫ হাজার টাকা জরিমানা? কনটেন্ট ক্রিয়েটরদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
সারাদেশ

ই-টিন থাকলেই ৫ হাজার টাকা জরিমানা? কনটেন্ট ক্রিয়েটরদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

October 26, 2026
5
পাবনায় দোকানে বসেই ব্র্যান্ডের চা প্যাকেটজাত: পাঁচ প্রতিষ্ঠানকে ৭৭ হাজার টাকা জরিমানা
সারাদেশ

পাবনায় দোকানে বসেই ব্র্যান্ডের চা প্যাকেটজাত: পাঁচ প্রতিষ্ঠানকে ৭৭ হাজার টাকা জরিমানা

October 25, 2026
1
হাসনাবাদে ভূমিহীন প্রতিবন্ধীর মানবেতর জীবনযাপন
সারাদেশ

হাসনাবাদে ভূমিহীন প্রতিবন্ধীর মানবেতর জীবনযাপন

October 25, 2026
7
Next Post
দেশি মাছের সংকটে দুর্দিনে ভাঙ্গুড়ার ঐতিহ্যবাহী শুঁটকি শিল্প

দেশি মাছের সংকটে দুর্দিনে ভাঙ্গুড়ার ঐতিহ্যবাহী শুঁটকি শিল্প

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
9
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In