• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, September 2, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

বাউফলের শিক্ষার্থীদের স্বপ্নযাত্রা: ড. মাসুদ এমপির উদ্যোগে জাতীয় সংসদ ভিজিট

notesofatik by notesofatik
April 29, 2026
in পটুয়াখালী, বাউফল
0
বাউফলের শিক্ষার্থীদের স্বপ্নযাত্রা: ড. মাসুদ এমপির উদ্যোগে জাতীয় সংসদ ভিজিট
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বাউফল প্রতিনিধি: বাউফল উপজেলার শিক্ষা অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তাঁর উদ্যোগে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার অর্ধশতাধিক শিক্ষার্থী সরাসরি পরিদর্শনের সুযোগ পেল দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান—বাংলাদেশ জাতীয় সংসদ।

আজ বুধবার দুপুরে আয়োজিত এ শিক্ষামূলক সফরে শিক্ষার্থীদের নিজ হাতে সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখান এমপি। ভবনের নান্দনিক স্থাপত্য, অধিবেশন কক্ষ, আইন প্রণয়ন প্রক্রিয়া ও সংসদের কার্যপ্রণালী সম্পর্কে বিস্তারিত ধারণা দেন তিনি। পুরো সফরজুড়ে শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসাহ, কৌতূহল আর আনন্দঘন পরিবেশ—যা এই ভ্রমণকে করে তোলে প্রাণবন্ত ও স্মরণীয়।

আরো পড়ুন

কলাপাড়ায় ২৪০ জন গোলচাষীকে প্রশিক্ষণ শেষে গুড় তৈরির উপকরণ বিতরণ

গলাচিপায় ব/জ্র/পাতে কৃষকের মৃ/ত্যু

সংসদ ভবন পরিদর্শন শেষে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, “আলহামদুলিল্লাহ, আজ আমার জন্য অত্যন্ত আনন্দের একটি দিন। আমি বাউফলবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম—এই আসন হবে পুরো বাউফলবাসীর প্রতিনিধিত্বের প্রতীক। আজ শিক্ষার্থীদের সংসদে নিয়ে আসতে পারা সেই অঙ্গীকার বাস্তবায়নেরই অংশ।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আজকের এই তরুণরাই আগামী দিনের নেতৃত্ব। ভবিষ্যতে তোমরাই এই সংসদে বসে দেশ পরিচালনা করবে। তোমাদের মধ্য থেকেই গড়ে উঠবে দক্ষ, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব।”

সংসদ সচিবালয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের সহযোগিতায় এমন ব্যতিক্রমী উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও বাউফলের শিক্ষার্থীদের জন্য এ ধরনের শিক্ষামূলক সংসদ ভিজিট কার্যক্রম চালু রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ড. মাসুদ শিক্ষার্থীদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেন—মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করা, যোগ্যতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে প্রস্তুত করা এবং দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ ধারণ করে নেতৃত্বে আসা। তিনি বলেন, “নেতৃত্বের অভাব নয়, আমাদের দেশে নৈতিকতার সংকট রয়েছে। তোমরা যদি সেই মূল্যবোধ ধারণ করতে পারো, তবে তোমরাই হবে প্রকৃত সফল মানুষ।”

তিনি আরও বলেন, “তোমরা একটি মাদকমুক্ত, জ্ঞানভিত্তিক ও দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত আদর্শ বাউফল গড়তে চাও। এই সংসদ ভিজিট তোমাদের সেই স্বপ্ন পূরণে নতুন অনুপ্রেরণা যোগাবে—ইনশাআল্লাহ।”

সংসদ ভিজিট শেষে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বাউফল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জারা বলেন, “এত অল্প বয়সে সংসদ ভবন দেখার সুযোগ পাবো—কখনো ভাবিনি। এটি আমার জীবনের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।”

একই প্রতিষ্ঠানের রাইশা বলেন, “আজকের দিনটি আমার জীবনের অন্যতম সেরা দিন—স্বপ্নপূরণের মতো।”

বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রাফি বলেন, “জাতীয় সংসদে প্রবেশ করা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। আমাদের এমপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী—আজ সেটি প্রমাণ হয়েছে।”

নুরাইনপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী তাসিফুল ইসলাম বলেন, “নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতির বাস্তব রূপ আজ আমরা দেখলাম।”

একজন অভিভাবক বলেন, “এই ভ্রমণ আমার সন্তানের জ্ঞান, দৃষ্টিভঙ্গি ও চিন্তাশক্তিকে আরও সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি।”

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসফিয়া সুলতানা বলেন, “সংসদে এসে সত্যিই অনুপ্রাণিত হয়েছি। শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”

সব মিলিয়ে, এ ব্যতিক্রমী আয়োজন বাউফলের শিক্ষার্থীদের মাঝে নতুন স্বপ্ন, প্রেরণা ও নেতৃত্বের আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছে—যা ভবিষ্যতে একটি সচেতন ও উন্নত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

কলাপাড়ায় ২৪০ জন গোলচাষীকে প্রশিক্ষণ শেষে  গুড় তৈরির উপকরণ বিতরণ
কলাপাড়া

কলাপাড়ায় ২৪০ জন গোলচাষীকে প্রশিক্ষণ শেষে গুড় তৈরির উপকরণ বিতরণ

September 2, 2026
4
গলাচিপায় ব/জ্র/পাতে কৃষকের মৃ/ত্যু
গলাচিপা

গলাচিপায় ব/জ্র/পাতে কৃষকের মৃ/ত্যু

September 2, 2026
4
পবিপ্রবি এগ্রিকালচার ক্লাবের সভাপতি হাদী, সাধারণ সম্পাদক রায়হান
দুমকি

পবিপ্রবি এগ্রিকালচার ক্লাবের সভাপতি হাদী, সাধারণ সম্পাদক রায়হান

September 2, 2026
2
পটুয়াখালীতে ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন ত্বরান্বিত করতে মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র‍্যালি
পটুয়াখালী সদর

পটুয়াখালীতে ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন ত্বরান্বিত করতে মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র‍্যালি

September 2, 2026
21
দশমিনায় জলাবদ্ধতায় ৩৬ হেক্টর ফসলি জমি, রাস্তা কেটে পানি নিষ্কাশন
দশমিনা

দশমিনায় জলাবদ্ধতায় ৩৬ হেক্টর ফসলি জমি, রাস্তা কেটে পানি নিষ্কাশন

September 2, 2026
10
মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি আমিনুল ইসলাম
পটুয়াখালী

মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি আমিনুল ইসলাম

September 2, 2026
7
Next Post
সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক

সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In