• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, April 26, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কুয়াকাটায় বনবিভাগের কর্মীদের ওপর বনদস্যুদের হামলা, মারধর-লুটপাট

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
April 26, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
কুয়াকাটায় বনবিভাগের কর্মীদের ওপর বনদস্যুদের হামলা, মারধর-লুটপাট
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া: কুয়াকাটায় সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটাকে কেন্দ্র করে বন বিভাগের কর্মকর্তাদের ওপর হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মহিপুর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।

জানা গেছে, কুয়াকাটা ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল মিয়া জানান, গত ২৩ এপ্রিল বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন মহিপুর থানার তেত্রিশকানী এলাকার কেওড়া বাগান থেকে কিছু ব্যক্তি গাছ কেটে নিয়ে যাচ্ছে। পরে তিনি সঙ্গীয় বনকর্মীদের নিয়ে ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা ৩-৪ ফুট দৈঘের্যর ১০-১২টি কেওড়া গাছ কেটে নেওয়ার প্রমাণ মেলে। যার আনুমানিক মূল্য প্রায় ১২ হাজার টাকা।

আরো পড়ুন

স্বাধীনতার ৫৫ বছরেও সংস্কার হয়নি সড়ক, দুর্ভোগে চার গ্রামের মানুষ

বাউফলে এসএসসি পরীক্ষার্থীদের সেবায় ছাত্রশিবিরের হেল্প ডেস্ক

তিনি বলেন, ঘটনাস্থলে গাছ কাটার ছবি ও ভিডিও ধারণ করার সময় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং এতে থাকা তথ্য মুছে ফেলে। এ সময় বনকর্মীরা বাধা দিলে অভিযুক্তরা ইট, দা, লাঠি, কুড়াল ও করাত দিয়ে হামলা চালায়। এতে তিনি ও তার সঙ্গে থাকা বনকর্মীরা আহত হন।

প্রত্যক্ষদর্শী সোলেমান বিশ্বাস জানান, আমরা না থাকলে বন কর্মকর্তাদের মেরেই ফেলত। ৫-৭ জন মিলে তাদের ওপর হামলা চালায়।

স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, স্থানীয় আলআমিন, সোলেমানসহ কয়েকজন বনের গাছ কেটে নিয়ে যায়। পরে বিট কর্মকর্তারা খবর পেয়ে গঠনাস্থলে আসলে তাদের উপর হামলা চালায় তাদের মারধরে কয়েকজন বন কর্মকর্তা আহত হন।

এদিকে হামলার সময় বনকর্মী রুবেলের কাছে থাকা মানিব্যাগ থেকে ৩ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে। ঘটনার পর এক পর্যায়ে বন বিভাগের একজন কর্মী নিখোঁজ ছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়, পরে তাকে খুঁজে পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আহত বনকর্মী রুবেল হোসেন বলেন, আমরা সরকারি সম্পদ রক্ষায় গেলে আমাদের ওপর হামলা চালানো হয়। আমাদের মারধর করা হয়েছে এবং টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।

অভিযুক্ত আবু সালেহ ফকিরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

অপর অভিযুক্ত আল-আমিন ফকিরের নম্বরে যোগাযোগ করলে তার ছেলে পরিচয়ে নেছার নামে এক ব্যক্তি বলেন, আমার বাবা কলাপাড়ায় গেছে। বন বিভাগের লোকজনের সাথে মারধরের বিষয়ে আমি কিছু জানি না, আমি তখন স্কুলে ছিলাম। তবে টাকার বিষয় নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়েছে বলে শুনেছি।

বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, সরকারি বাগান থেকে গাছ কাটার বিষয়টি গুরুতর অপরাধ। আমাদের কর্মকর্তাদের ওপর হামলার ঘটনাও উদ্বেগজনক। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, বিষয়ে একটি লিখিত অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্তসাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

স্বাধীনতার ৫৫ বছরেও সংস্কার হয়নি সড়ক, দুর্ভোগে চার গ্রামের মানুষ
পটুয়াখালী

স্বাধীনতার ৫৫ বছরেও সংস্কার হয়নি সড়ক, দুর্ভোগে চার গ্রামের মানুষ

April 26, 2026
2
বাউফলে এসএসসি পরীক্ষার্থীদের সেবায় ছাত্রশিবিরের হেল্প ডেস্ক
পটুয়াখালী

বাউফলে এসএসসি পরীক্ষার্থীদের সেবায় ছাত্রশিবিরের হেল্প ডেস্ক

April 26, 2026
5
আশুগঞ্জ কোম্পানির অধিগ্রহণ করা জমিতে সৌরবিদ্যুত স্থাপনের দাবিতে কলাপাড়ায় অবস্থান কর্মসূচি
কলাপাড়া

আশুগঞ্জ কোম্পানির অধিগ্রহণ করা জমিতে সৌরবিদ্যুত স্থাপনের দাবিতে কলাপাড়ায় অবস্থান কর্মসূচি

April 26, 2026
2
কুয়াকাটা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতির মৃত্যুতে শোকের ছায়া
কলাপাড়া

কুয়াকাটা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতির মৃত্যুতে শোকের ছায়া

April 26, 2026
2
দশমিনায় ১’শত পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
দশমিনা

দশমিনায় ১’শত পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

April 25, 2026
3
দশমিনায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
দশমিনা

দশমিনায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

April 25, 2026
2
Next Post
জীবাশ্ম জ্বালানি ছাড়ার দাবিতে তালতলীতে মানববন্ধন

জীবাশ্ম জ্বালানি ছাড়ার দাবিতে তালতলীতে মানববন্ধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
20
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
7
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In