• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, September 6, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কলাপাড়ার সন্তান কন্টেন্ট ক্রিয়েটর কাফির এনসিপিতে যোগদান

notesofatik by notesofatik
April 25, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
কলাপাড়ার সন্তান কন্টেন্ট ক্রিয়েটর কাফির এনসিপিতে যোগদান
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া: জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, জুলাই যোদ্ধা নুরুজ্জামান কাফি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।

গতকাল শুক্রবার বিকালে ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তিনি আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের বাসীন্দা নুরুজ্জামান কাফির এনসিপিতে যোগ দেয়া নিয়ে বিভিন্ন পর্যায়ের মানুষের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

আরো পড়ুন

কলাপাড়ায় ইয়াবাসহ ১৬ মামলার আসামি মাসুদ রানা গ্রেপ্তার

দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক

কারণ তিনি তার প্রতিক্রিয়ায় এই উপজেলা থেকে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করা অভিলাষ ব্যক্ত করেছেন। এনিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা পক্ষে-বিপক্ষে মতামত ব্যক্ত করছেন। মতামতগুলো স্যোসাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

ওই যোগদান অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপিসহ অন্য নেতারা তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন বলেন, আজকে উল্লেখযোগ্য যে চারজন যোগ দিয়েছেন তাদের মধ্যে তিনজন বরিশাল বিভাগের, শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ফ্লোরা আপা, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, সামাজিক আন্দোলনকর্মী মহিউদ্দিন রনি। এসময় তিনি অন্যদেরও তাঁদের দলে যোগ দেয়ার জন্য আহ্বান জানান।

এনসিপির পটুয়াখালী জেলা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সাইফুল্লাহ মামুন কলাপাড়া উপজেলা এনসিপির সকল নেতাকর্মীদের পক্ষ থেকে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এনসিপিতে যোগ দেওয়ায় ধন্যবাদ জানিয়ে বলেন, দক্ষিণ অঞ্চল তথা কলাপাড়া উপজেলা এনসিপির শক্ত ঘাঁটিতে পরিণত হবে।

কলাপাড়ার সন্তান জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর, সমাজের নানা অসঙ্গতি নিয়ে দীর্ঘদিন তিনি কন্টেন্ট তৈরি করে আসছেন। জুলাই আন্দোলনের সময় তার সক্রিয় অবদান ছিল। ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের নেতৃত্ব দেওয়ার কারণে তার পৈতৃক বসতবাড়িতে অগ্নি সংযোগ করা হয় এবং শহীদ ওসমান বিন হাদির সাথে তাকেও হত্যার পরিকল্পনা করা হয় বলে তিনি তার বিভিন্ন বক্তব্যে দাবি করে আসছেন।

এক প্রতিক্রিয়ায় কাফি বলেন, ‘নতুন পথচলায় চোখে আমার ভুল ত্রুটি পড়লে আমাকে ধরিয়ে দিন আমার ভুল ত্রুটি আমি অবশ্যই সুন্দর সমাধান করে নিবো ইনশাআল্লাহ। তিনি আশা পোষন করেন, ভবিষ্যতে এখান থেকে উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করবেন। তবে এটা সম্পূর্ণ নির্ভর করছে দলের ওপর-এমন মতামত তার।’

পটুয়াখালী জেলা সমন্বয় কমিটির সদস্য কলাপাড়ার ছাত্র নেতা আল ইমরান তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি মনে করি যারা সৎ, শিক্ষিত, মেধাবী এবং বাংলাদেশপন্থী রাজনীতি পছন্দ করেন, তাদের যোগ্য স্থান জাতীয় নাগরিক পার্টি। নুরুজ্জামান কাফি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সরাসরি যুক্ত ছিলেন। ফ্যাসিবাদ বিরোধী লড়াই টা মূলত দেশের প্রত্যেকটি সচেতন নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। কাফির যোগদানকে সম্ভাবনাময় দেখছি, আশা করছি কাফির মাধ্যমে সোশ্যাল মিডিয়ার ইতিবাচক প্রভাব এনসিপিকে উপকৃত করবে।’

কাফির এনসিপিতে যোগ দেয়ার বিষয়টি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। বিশেষ করে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কলাপাড়ার একাধিক নেতৃত্ব কাফির এনসিপিতে যোগদানকে প্রত্যাশা করেননি বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত প্রকাশ করতে দেখা গেছে।

আরও পড়ুন

কলাপাড়ায় ইয়াবাসহ ১৬ মামলার আসামি মাসুদ রানা গ্রেপ্তার
কলাপাড়া

কলাপাড়ায় ইয়াবাসহ ১৬ মামলার আসামি মাসুদ রানা গ্রেপ্তার

September 6, 2026
79
দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক
দশমিনা

দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক

September 6, 2026
7
বজ্রপাতে দশমিনায় কৃষকের দুই গবাদিপশুর মৃত্যু
দশমিনা

বজ্রপাতে দশমিনায় কৃষকের দুই গবাদিপশুর মৃত্যু

September 6, 2026
6
পটুয়াখালীতে দুই দিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পরিবারে শোকের ছায়া
পটুয়াখালী সদর

পটুয়াখালীতে দুই দিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

September 6, 2026
1
পটুয়াখালীতে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি
পটুয়াখালী

পটুয়াখালীতে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

September 6, 2026
4
কুয়াকাটায় হাজার কোটি টাকার সরকারি খাসজমি বেহাতের অভিযোগ, প্রশ্ন মালিকানা নিয়ে
কলাপাড়া

কুয়াকাটায় হাজার কোটি টাকার সরকারি খাসজমি বেহাতের অভিযোগ, প্রশ্ন মালিকানা নিয়ে

September 6, 2026
11
Next Post
কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
14
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In