• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, September 6, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কলাপাড়ায় ৩৬০ ছাত্রীর মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

notesofatik by notesofatik
April 17, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
কলাপাড়ায় ৩৬০ ছাত্রীর মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ৩৬০ জন কিশোরী ছাত্রীর মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস)-এর উদ্যোগে এই সামগ্রী বিতরণ করা হয়।

আরো পড়ুন

দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক

বজ্রপাতে দশমিনায় কৃষকের দুই গবাদিপশুর মৃত্যু

নেদারল্যান্ডসভিত্তিক দাতা সংস্থা কার্ক ইন এক্টি (কিয়া)-এর সহায়তায় ‘নিরাপদ জীবন জীবিকা’ প্রকল্পের আওতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়। প্রতিটি প্যাকেজে ছাত্রীদের জন্য ৫ পিস পুনরায় ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন, ১ বোতল স্যাভলন, ১টি গোসলের সাবান এবং ৫০০ গ্রাম ডিটারজেন্ট পাউডার প্রদান করা হয়েছে।

এসব সামগ্রী বিতরণের আগে কিশোরীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও সুরক্ষা বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিয়া বাংলাদেশ-এর পোর্টফোলিও কো-অর্ডিনেটর মিসেস ম্যাটিল্ডা টিনা বৈদ্য।

প্রকল্পের অর্গানাইজার এলবাট শোভন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী ইউপি সদস্য মাহফুজা বেগম।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এছাড়াও প্রকল্প ব্যবস্থাপক বাসুদেব গুহ, প্রোগ্রাম কো-অর্ডিনেটর রিগবী সেতু গোমেজ, ইউপি সহকারী সচিব সগীর মাতুব্বর ও মহিপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব হাওলাদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মিসেস ম্যাটিল্ডা টিনা বৈদ্য বলেন, ‘কিশোরী বয়সে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অনেক সময় অসচেতনতা ও উপকরণের অভাবে ছাত্রীরা নানা শারীরিক সমস্যায় ভোগে। আমাদের লক্ষ্য হলো তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা এবং পরিবেশবান্ধব ও সাশ্রয়ী সুরক্ষা সামগ্রী পৌঁছে দেওয়া, যাতে তাদের শিক্ষা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত না হয়।’

বিশেষ অতিথি মাহফুজা বেগম বলেন, ‘গ্রামীণ জনপদে এ ধরনের উদ্যোগ ছাত্রীদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। বিশেষ করে পুনরায় ব্যবহারযোগ্য ন্যাপকিন প্রদানের ফলে তারা দীর্ঘমেয়াদে উপকৃত হবে।’

উপকারভোগী নবম শ্রেণির শিক্ষার্থী মাহফুজা আক্তার মনি অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আগে এসব বিষয় নিয়ে আমরা কথা বলতে দ্বিধা করতাম। আজকের আলোচনা থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। মানসম্মত স্যানিটারি সামগ্রী পাওয়ায় আমাদের অনেক সুবিধা হলো, এখন থেকে পিরিয়ড চলাকালীন স্কুল কামাই দিতে হবে না।’

আরেক শিক্ষার্থী দিপালী বলেন, ‘সাবান ও স্যাভলনসহ হাইজিন কিটগুলো আমাদের স্বাস্থ্যসম্মত জীবনযাপনে সাহায্য করবে। এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।’

উল্লেখ্য, সিআরএসএস তাদের নিরাপদ জীবন জীবিকা প্রকল্পের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও স্বাস্থ্য সচেতনতায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

আরও পড়ুন

দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক
দশমিনা

দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক

September 6, 2026
1
বজ্রপাতে দশমিনায় কৃষকের দুই গবাদিপশুর মৃত্যু
দশমিনা

বজ্রপাতে দশমিনায় কৃষকের দুই গবাদিপশুর মৃত্যু

September 6, 2026
4
পটুয়াখালীতে দুই দিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পরিবারে শোকের ছায়া
পটুয়াখালী সদর

পটুয়াখালীতে দুই দিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

September 6, 2026
1
পটুয়াখালীতে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি
পটুয়াখালী

পটুয়াখালীতে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

September 6, 2026
2
কুয়াকাটায় হাজার কোটি টাকার সরকারি খাসজমি বেহাতের অভিযোগ, প্রশ্ন মালিকানা নিয়ে
কলাপাড়া

কুয়াকাটায় হাজার কোটি টাকার সরকারি খাসজমি বেহাতের অভিযোগ, প্রশ্ন মালিকানা নিয়ে

September 6, 2026
8
পটুয়াখালী জেলা মহিলা পরিষদের তৃণমূল শাখার কর্মী সভা অনুষ্ঠিত
পটুয়াখালী

পটুয়াখালী জেলা মহিলা পরিষদের তৃণমূল শাখার কর্মী সভা অনুষ্ঠিত

September 6, 2026
8
Next Post
কলাপাড়ায় কম দামে ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেওয়া হলো ফার্মেসি

কলাপাড়ায় কম দামে ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেওয়া হলো ফার্মেসি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
14

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In