হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন -২০২৬ পালন উপলক্ষে পৌরসভা পর্যায়ে শিক্ষক, ধর্মীয় ও কমিউনিটি লিডারগণের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় পটুয়াখালী পৌরসভা কনফারেন্স কক্ষে পৌরসভার প্রশাসক (উপসচিব) জুয়েল রানা এর সভাপতিত্বে পৌরসভার স্বাস্থ্য বিভাগের আয়োজনে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত।
পৌরসভা স্বাস্থ্য বিভাগের ইপিআই সুপার ভাইজার মো. রিয়াজুল ইসলামের উপস্থাপনায় ওরিয়েন্টেশন সভায় স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ এস এম একরামুল নাহিদ, হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ কর্মসূচী পালনের প্রয়োজনীয়তা ও ওরিয়েন্টেশনের লক্ষ্য, উদ্দেশ্য এবং অংশগ্রহনকারীদের করনীয় বিষয় আলোচনা করেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (পটুয়াখালী- বরগুনা) প্রতিনিধি ডাঃ আব্দুর রহমান, বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কায়ুম, নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, সহকারী প্রকৌশলী এস এম সোলায়মান, শহর পরিকল্পনাবিদ ফারজানা ইয়াসমিন, কথা সাহিত্যিক আনোয়ার হোসেন বাদল, কেজি স্কুলের শিক্ষিকা সোনামনি,ইয়ুথ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. জহিরুল ইসলাম প্রমুখ।
ওরিয়েন্টেশনে শতাধিক শিক্ষক, ধর্মীয় ও কমিউনিটি লিডার অংশগ্রহন করেন।
পটুয়াখালী পৌরসভায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ৯,১৬৫ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। চলতি মাসের ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ১১ কার্যদিবসে পৌর এলাকায় ১০১ টি কেন্দ্রে টিকা দেয়া হবে বলে পৌর প্রশাসক জুয়েল রানা জানান।









