• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, September 5, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

পটুয়াখালীতে প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক গণমাধ্যম কর্মশালা অনুষ্ঠিত

notesofatik by notesofatik
March 30, 2026
in পটুয়াখালী, পটুয়াখালী সদর
0
পটুয়াখালীতে প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক গণমাধ্যম কর্মশালা অনুষ্ঠিত
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীতে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা (টিএফজিবিভি) প্রতিরোধ ও করণীয় বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (৩০ মার্চ) সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবে “Technology Facilitated Gender-Based Violence (TFGBV): Prevention & Response” উদ্যোগের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

আরো পড়ুন

পটুয়াখালীতে ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

গলাচিপায় জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তিন শতাধিক তালবীজ রোপণ

‎কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক অনিমেষ কান্তি হালদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেনবিএনএনআরসি’র জেলা ফোকাল মাহফুজা ইসলাম।

‎কর্মশালায় ধারণাপত্রের ওপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন বিএনএনআরসি’র প্রকল্প সমন্বয়কারী হীরেন পন্ডিত। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক ফিরোজ আলম।

‎প্রধান অতিথির বক্তব্যে অনিমেষ কান্তি হালদার বলেন, বর্তমান ডিজিটাল যুগে তথ্যপ্রযুক্তির ইতিবাচক ব্যবহারের পাশাপাশি এর অপব্যবহার রোধে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

‎তিনি বলেন, গণমাধ্যম সঠিক তথ্য তুলে ধরার মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি করতে পারে এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করতে সহায়ক ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে আইনগত সহায়তা ও সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

‎কর্মশালায় অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশ বর্তমানে দ্রুত ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) প্রসারের ফলে সরকারি সেবা, অর্থনৈতিক কার্যক্রম ও নাগরিক জীবন অনেক সহজ হয়েছে। তবে প্রযুক্তির এই অগ্রগতির পাশাপাশি এর অপব্যবহারও বাড়ছে, বিশেষ করে নারীদের বিরুদ্ধে অনলাইন ও প্রযুক্তিনির্ভর সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।

কর্মশালায় উপস্থাপিত তথ্যে উল্লেখ করা হয়, দেশে ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহারের হার বাড়ার ফলে ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু একই সঙ্গে প্রযুক্তির মাধ্যমে হয়রানি, ব্ল্যাকমেইল, আইডি হ্যাক, ভুয়া পরিচয়ে প্রতারণা ও ব্যক্তিগত তথ্য ফাঁসের মতো অপরাধও বাড়ছে।

আলোচনায় উঠে আসে, প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা (টিএফজিবিভি) এমন এক ধরনের সহিংসতা, যেখানে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নারী ও মেয়েদের লক্ষ্য করে ক্ষতিকর কর্মকাণ্ড পরিচালনা করা হয়। এটি কেবল অনলাইন হয়রানির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্রযুক্তি মাধ্যমেও সংঘটিত হতে পারে।

বক্তারা আরও বলেন, অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা সামাজিক লজ্জা বা নিরাপত্তাহীনতার কারণে এসব ঘটনা প্রকাশ করেন না বা আইনি সহায়তা নেন না। ফলে অপরাধীরা থেকে যায় আড়ালে, যা অনলাইনে নারীর নিরাপদ অংশগ্রহণে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কর্মশালায় গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়, তারা যেন দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এ ধরনের সহিংসতা প্রতিরোধে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখেন এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়ান। একই সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, প্রযুক্তি খাত, আইনশৃঙ্খলা বাহিনী ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

দিনব্যাপী এ কর্মশালায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন এবং বিভিন্ন সেশন ও আলোচনার মাধ্যমে বিষয়টি নিয়ে বিস্তারিত ধারণা লাভ করেন।

আরও পড়ুন

পটুয়াখালীতে ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা
পটুয়াখালী

পটুয়াখালীতে ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

September 5, 2026
4
গলাচিপায় জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তিন শতাধিক তালবীজ রোপণ
গলাচিপা

গলাচিপায় জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তিন শতাধিক তালবীজ রোপণ

September 5, 2026
7
দশমিনায় জিপিএ-৫ ও এ প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
দশমিনা

দশমিনায় জিপিএ-৫ ও এ প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

September 5, 2026
2
রাঙ্গাবালীতে জমি দখলের অভিযোগে শহিদুল গংয়ের বিরুদ্ধে মানববন্ধন
রাঙ্গাবালী

রাঙ্গাবালীতে জমি দখলের অভিযোগে শহিদুল গংয়ের বিরুদ্ধে মানববন্ধন

September 5, 2026
4
কলাপাড়ায় গঙ্গামতি সৈকতে ভেসে এলো মৃত ডলফিন
কলাপাড়া

কলাপাড়ায় গঙ্গামতি সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

September 5, 2026
2
আগাম তরমুজের আশায় ১,০২০ হেক্টর জমি অনাবাদী
পটুয়াখালী

আগাম তরমুজের আশায় ১,০২০ হেক্টর জমি অনাবাদী

September 5, 2026
10
Next Post
জ্বালানি সংকট: অনলাইন ক্লাস ও হোম অফিসের কথা ভাবছে সরকার

জ্বালানি সংকট: অনলাইন ক্লাস ও হোম অফিসের কথা ভাবছে সরকার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In